somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের জীবন নিজে বাচাই...

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৫মিনিটের পরিসংখ্যান...
স্থানঃ সোনারগা মোড় ,কাওরানবাজার।
সময়ঃ দুপুর ১২:৫৬ থেকে ১:০১
তারিখঃ ০৭ আগস্ট, ২০১৮

> সিগন্যাল ছাড়া অবস্থায় রাস্তা পার হয়েছেন ৪৩ জন
> গাড়ি স্লো থাকা অবস্থায় ১২ জন
> গাড়ি খুব স্পিডে থাকা অবস্থায় হাত উচিয়ে ৫জন, এর মধ্যে ২জন মহিলা বাচ্চা সহ
> বাকি সকলে পার হয়েছেন সিগনাল ছাড়ার হাফ সেকেন্ড এর মধ্যে, যখন ড্রাইভারের পক্ষে গাড়ী ব্রেক বা কন্ট্রোল করা কঠিন।
> ৩জন পার হয়েছেন মোবাইল কানে নিয়ে, এদের মধ্যে একজন'কে প্রশ্ন করাতে বলেছেন, "নিজের কাজ করেন"!!
> ৪৩ জন এর মধ্যে পোশাক বিচারে তিন জন খেটে খাওয়া ছাড়া সবাই পরিপাটি জামা কাপড় পরিহিত শিক্ষিত জনগণ, ৪জন ইউনিফরম পরিহিত স্টুডেন্ট।।
> এই অবস্থায় একা সিগন্যাল এর জন্য অপেক্ষারত নিজেকেই বলদ মনে হয়!
আমরা সবাই নিরাপদ সড়ক চাই।


উপরের অবজারভেশন বেইজড ব্যক্তিগত সার্ভেটি করেছে বন্ধুপ্রতিম গাজী কাউছার। ভেবে দেখুন বাস্তবতা কতটা ভয়াবহ!!! কিসের এত তাড়া আমাদের?

নিরাপদ সড়ক আইনেই সবকিছুর সমাধান নেই; সাথে দরকার আমাদের জনসাধারনের সচেতনতা এবং সাবধানতা। আসুন আজ হতে এই তিনটি শর্ত শতভাগ মেনে চলি।

(১) "নির্দিষ্ট বাস স্টপেজ ছাড়া বাসে উঠবো না, বাস স্টপেজ ছাড়া বাস হতে নামবো না। বাস স্টপেজ যত দূরেই হোক না কেন।"

(২) "সিগন্যাল ওপেন থাকা অবস্থায় দৌড়ে/হাত দেখিয়ে/দলবেঁধে রাস্তা পার হবো না। রাস্তা পারাপারে ফুটওভার ব্রীজ এবং জেব্রা ক্রসিং ব্যবহার করবো; তা যত দূরেই হোক না কেন।"

(৩) "যত কষ্টই হোক, ফুটপাত দিয়েই চলাচল করব। যেখানে ফুটপাত নেই, রাস্তার বামপাশ দিয়ে একেবারে সাইড ঘেষে সাবধানে চলাচল করবো।"


অনেকে বলবেন সরকার, রাষ্ট্র এদের কি তাহলে কোন দায়িত্ব নেই? অবশ্যই আছে। কিন্তু আপনার, আমারও কি কোন দায়িত্ব নেই? একটা কথা বলে শেষ করি.... "চোর-ডাকাত ধরার জন্য তো থানা-পুলিশ রয়েছেই; তাহলে কলাপসিবল গেট, লক, দারোয়ান এসব কেন রাখেন? একইভাবে সড়কে বের হলে নিজের নিরাপত্তা সর্বোচ্চ নিশ্চিত করতে নিজেকেই শতভাগ উদ্যোগী হতে হবে। কারন? পোস্টের টাইটেলেই বলে দিয়েছি।"

সবার জীবনে নিশ্চিত হোক শতভাগ নিরাপত্তা।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩১
১০টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×