somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধকারের গান (নাটক রিভিউ)

১১ ই জুন, ২০২৫ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোন নাটক বা সিনেমার প্রায় পুরোটা সময় দর্শক মনে দৃঢ়ভাবে বসে যাওয়া ধারণা যদি শেষাংশে এসে হুট করে মিথ্যে প্রমাণ করে দিয়ে দর্শককে প্রচন্ড অবাক করার সাথে সাথে মনোজগতে ঝাঁকুনি দিয়ে যায় তাহলে সেই সিনেমা বা নাটক নির্মাণ সত্যি স্বার্থক হয়ে ওঠে। ভিকি জাহেদ পরিচালিত "অন্ধকারের গান" নাটকটি তেমনই একটি মাস্টারপিস নাটক, আমার ব্যক্তিগত পরিমাপে।

ঈদের ছুটি পেলাম টানা আটদিনের। ইচ্ছে ছিলো বহুবছর পর ঈদের ছুটিতে দেশের ভেতর বেড়াতে যাওয়ার। প্রথম প্ল্যান ছিলো তাহসিন মামা'র সাথে কাপ্তাই লেকে হাউজবোটে দুদিনের আয়েশী একটা ট্যুরের। কিন্তু পর্যাপ্ত পার্টিশিপেন্ট না পাওয়ায় সেই প্রোগ্রাম কেন্সেল হয় ঈদের আগেই। এরপর নক দিলাম কাজী আদনান'কে, তার কাদম্বরী হাউজ বোট (টাঙ্গুয়ার হাওর) করে দুদিনের হাওর বিলাস এর ইচ্ছেতে। তাদের বোটে ঈদে দুটি ট্যুর প্যাকেজ চালু আছে, কিন্তু আদনান ভাই কোনটাতেই যাবে না। ফলে ট্যুর প্ল্যান বাদ দিয়ে বাসাতেই অলস সময় পার করছি এবার। ইউটিউবে এবার দেখছি বাংলা নাটক, অনেকদিন বাংলা নাটক দেখা হয় না। এবার টানা একের পর এক নাটক দেখেই কাটাচ্ছি ঈদের ছুটির সময়গুলোতে। আজ দুপুরে সেই ধারাবাহিকতায় ভিকি জাহেদ এর এই "অন্ধকারের গান" নাটকটি দেখে আমি সত্যি অভিভূত। খুব কম বাংলা নাটকই এরকম আবেদন রাখতে পারে আমার কাছে।

ভিকি জাহেদে তার "পুনর্জন্ম" নাটক দিয়ে বাংলা নাট্যজগতে একটা অন্যরকম স্থান করে নিয়েছেন। এরপর রেডরাম, তিথিডোর, চম্পা হাউজ, নীলসুখ প্রভৃতি নাটক দিয়ে এসেছেন আলোচনায়। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি পরিচিত ঘরনা ছেড়ে বের হয়ে ভিন্নধর্মী গল্পে নাটক নির্মান করছেন, যা সত্যি প্রশংসনীয়। "অন্ধকারের গান" নাটকটি তেমনই একটি নাটক। নাটকের গতি খুবই স্লো মনে হবে, কাহিনী খুব ধীরে ধীরে আগাবে। আহামরি কিছুই নেই, তারপরও আপনি দেখতে থাকবেন। মূল চরিত্র "মুকুল" এ অভিনয় করেছেন মোশারফ করিম, গ্রামে প্রতিমাসে পোস্টঅফিস হতে মানি অর্ডার পাঠান, গ্রামে অপেক্ষা করে "রুমালি" স্বামীর টাকার সাথে চিঠির, একটা ফোনকলের। টাকা প্রতি মাসে আসলেও চিঠি আসে না, না আসে কোন ফোনকল। অন্যদিকে মুকুল শহরে কাজ করে আবুল হায়াতের বাসায় পরিচারক হিসেবে। এর মাঝে সে প্রেমে পড়ে যায় গার্মেন্টস কর্মী "শাপলা"র। গ্রামে রুমালি'র শ্বাশুড়ি মনিরা আক্তার মিঠু শয্যাশায়ী রুগী, যার সেবা করে আর স্বামীর চিঠির অপেক্ষায় দিন কেটে যায় তার।

এই নাটকে সূর্যগ্রহণ দিয়ে শুরু করে সূর্যগ্রহণে শেষ করে সূর্যগ্রহণ নিয়ে সমাজে প্রচলিত মিথ তুলে ধরেছেন যেমন পরিচালক। একইভাবে বাসায় থাকা বিড়াল এর দ্বারা খাঁচায় পোষা প্রিয় কবুতর এর মৃত্যু'র মেটাফর অনেক অর্থবহ লেগেছে। নাটকে গ্রামে রুমালি'র সাথে পাগল লোকটার সম্পর্ক পরিষ্কার না করলেও পাগলের চরিত্রের অভিনয় শক্তিশালী লেগেছে। রুমালি চরিত্রে মম'র গেটআপ এন্ড লুক, শাশুড়ি চরিত্রে মনিরা মিঠু'র অভিনয় ছিলো দুর্দান্ত। স্পয়লার দিতে চাচ্ছি না কোন, নাটকটি উপভোগ করুন। শহরের সঙ্গে গ্রামীণ পটভূমি সমান্তরালে চরিত্রগুলোকে নিয়ে এগিয়েছে সমানতালে। অনেকদিন মনে দাগ কেটে রাখার মত একটা নাটক।

নাটকঃ অন্ধকারের গান
প্ল্যাটফর্মঃ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে
মুক্তিঃ ০৮ জানুয়ারি, ২০২৫
চিত্রনাট্য ও নির্দেশনাঃ ভিকি জাহেদ
শ্রেষ্ঠাংশেঃ মোশারফ করিম, জাকিয়া বারী মম, আবুল হায়াত, মনিরা মিঠু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি প্রমুখ।
ব্যক্তিগত রেটিংঃ ৯/১০
ইউটিউব লিংকঃ


নাটক, সিনেমা, ওয়েবসিরিজ এবং অডিও এ্যালবাম রিভিউঃ নাটক, সিনেমা, ওয়েবসিরিজ এবং অডিও এ্যালবাম রিভিউ
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৪০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×