somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ন্যাকস কর্ণারের মার্বেল ফুলুরিতে নস্টালজিক

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জন্ম, বেড়ে ওঠা, আত্মীয়স্বজন সবই পুরাতন ঢাকায়। স্বাভাবিকভাবেই ভোজনরসিক এই বোকামানুষ। তাই পছন্দের খাবারের লিস্টও বোকামিঠাসা। শৈশব, কৈশোর, তারুণ্যের সময়ে অতি তুচ্ছ, কিন্তু অতিপ্রিয় অনেক খাবার হারিয়ে গেছে... মদিনা হোটেলের কিমাপুরি, নারিকেলি, স্কুল গেটের আমসত্ত্ব, আজিমপুর স্কুলের কাছে এক হিন্দু লোকের চালের গুড়ার আমিত্তি স্টাইলের বড় জিলাপি, নবকুমার স্কুলের কাছের আশা হোটেলের সন্ধ্যা বেলার পরাটা-বুটের ডাল, নীলক্ষেত বই এর মার্কেটের মোড়ে ভাঙ্গা চশমা-ঘড়ি ঠিক করার একটা দোকান ছিলো এক বুড়ো চাচার, তার লাগোয়া চিপাগলির মুখে মুরগির হালিম, দেশী বাচ্চা মুরগির ছোট্ট লেগপিস দিয়ে ১৫ টাকায় হালিম, শীতকালে তোতা মিয়ার ভাপা পিঠা, ভাটা মসজিদের শিক কাবাব পরাটা, নাজিমুদ্দিন রোডে মামুনের লম্বা চিকন দোকানে টানা টুলে বসে ৮ টাকায় গরুর বিরিয়ানি, নীলক্ষেত এর ৮/১০ টাকা হাফ প্লেট গরুর বিরিয়ানির প্যাকেট কিনে ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে খাওয়া, গাউছিয়ার উল্টো দিকে হকার্স মার্কেটের মুখে টক দিয়ে মার্বেল সাইজের ফুলুরি, এখন দোকানটার নাম স্নাক্স কর্ণার, আগে কি ছিলো মনে নাই...

আজ ডাকসু নির্বাচন এর আগের দিন বিধায় মেট্রোরেল ব্যবহার না করে ফার্মগেট হয়ে নীলক্ষেত দিয়ে বাসায় ফেরার পথে বহু বহু বছর পর (১৫/২০ বছর হতে পারে) সেই স্ন্যাকস কর্ণার এর টক দিয়ে মার্বেল সাইজের ফুলুরি খেলাম নষ্টালজিক হতে। আগে ফুলুরি এবং টক দুটোতেই পুদিনাপাতার ফ্লেভার পেতাম, এখন কোনটাই নাই। ফুলুরিতে শাকের পরিমাণও তেমন নাই। তারপরেও মন ছুটে গেল সময়ের চাকায় পেছন পানে...

#স্মৃতিচারণ
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডঃ ভাল চিন্তা ও ছোট সুরক্ষা, অভিনন্দন।

লিখেছেন সাহাদাত উদরাজী, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫৫

(মাসে ২৫০০টাকা নেহাত কম কিছু না, ১০কেজি চাল, ৫কেজি আটা, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি সহ অনেক কিছু কেনা যায়, বিশেষ করে হিসাব করে কিনলে এই টাকার গ্রোসারী দিয়ে একজন... ...বাকিটুকু পড়ুন

বিনামূল্যে সামুর মত একটা কমিউনিটি ব্লগ তৈরি করে ফেললাম ;)

লিখেছেন অপু তানভীর, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১:১৬

কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে... ...বাকিটুকু পড়ুন

কালপুরুষদা, সবসময় আপনাকে মিস করব

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১


যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ... ...বাকিটুকু পড়ুন

দি কিউরিয়াস কেস অফ রাষ্ট্রপতি চুপ্পু...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:০১


১. নির্বাচনের কিছুদিন আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিবেন। শুধু সাংবিধানিক ধারাবাহিকতার কারণে তিনি দায়িত্ব পালন করছেন। এখন, নির্বাচন হল, নতুন সরকার... ...বাকিটুকু পড়ুন

×