কেবা বাদশা কেবা ফকির
সবাই তো ইনসান রে, সবাই তো ইনসান।
চারদিনেরই আসা-যাওয়া,
চারদিনেরই আসা-যাওয়া,
চারদিনেরই আসা-যাওয়া-
সবাই মেহমান রে, সবাই মেহমান।
ঝগড়া বিবাদ করিস মিছে হারাসনে ঈমান
আল্লার দরবারে জেনো সকলই সমান,
ঝগড়া বিবাদ করিস মিছে হারাসনে ঈমান
আল্লার দরবারে জেনো সকলই সমান।।
ভালো মন্দের বিচার করেন,
ভালো মন্দের বিচার করেন,
ভালো মন্দের বিচার করেন -
খোদা মেহেরবান রে, খোদা মেহেরবান।
এখনোতো সময় আছে, জপ'না নবীর নাম
নইলে ভাইগো ভেঙে যাবে সাধের আশিয়ান
না চিনলে আল্লাকে সবই,
না চিনলে আল্লাকে সবই,
না চিনলে আল্লাকে সবই -
থেকে যায় আনজান রে, থেকে যায় আনজান।
কেবা বাদশা কেবা ফকির
সবাই তো ইনসান রে, সবাই তো ইনসান।
গানের শুরুটার কিছু শব্দ বুঝি না, কেউ হেল্প করতে পারেন?
http://www.mediafire.com/?53lvcwa4jl25426

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



