পাড়ার ছোট্টো পার্ক - সুমন চ্যাটার্জী
০৭ ই আগস্ট, ২০১১ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রেলিঙে শুকোয় শাড়ী
পাঁচিলে শুকোয় ঘুঁটে
ঘাসগুলো সব শুকিয়ে শুকিয়ে
শেষমেষ গেছে উঠে।।
পাড়ার ছোট্টো পার্ক
ঘাস নেই আছে ধুলো
ঘাসের অভাব পরোয়া করে না
সবুজ বাচ্চাগুলো।।
বেঞ্চিগুলোর কাঠ
রোদেপোড়ে জলে ভেজে
সমকাল এসে বসেছে সেখানে
আহত প্রেমিক সেজে।।
বেঞ্চিগুলোর কাঠ
রোদেপোড়ে জলে ভেজে
সমকাল এসে বসেছে সেখানে
একা চ্যাপলিন সেজে।।
লোহার গেটের পাশে
উনুন ধরায় কারা?
রেলিঙ ঘেঁষেই সংসার করে
ক'জন বাস্তুহারা।
একটু দূরেই আছে
ক্যাঁচক্যাঁচে টিপকল।।
পড়ন্তবেলা বালতিকে বলে
"চলরে জলকে' চল"।
এদিকে ওদিকে দেখো,
কিছু গাছ আছে বাকী।।
এই আকালেও আনাগোনা করে-
নাছোড়বান্দা পাখী।
বিবর্ন গাছগুলো।।
ধুলোয় ধুসর পাতা।।
বেগতিক দেখে ক্লান্ত সময়
গোটায় জামার হাতা।
ল্যাম্প পোষ্টের বাল্ব
গুলতির ঢিলে ভাঙা।।
এটাকে ঘিরেই খেলছে মেয়েরা
খেলছে কুমির-ডাঙা।
চোর-চোর খেলা হলে
ল্যাম্প পোষ্ট হয় বুড়ী,
ভাদ্দুরে রোদে এটাই হাতায়
নিরুদ্দিষ্ট ঘুড়ি।
বিকেলবেলার রোদে
বাচ্চার ভীড় বাড়ে,
খেলতে খেলতে পড়ে যাওয়া ছেলে
প্যান্টের ধুলো ঝাড়ে।
বাস্তুহারার খুকি
মেটায় খেলার সাধ।।
ঘাস উঠে যাওয়া ধুসর পার্কে
শিশুর সাম্যবাদ।
পাড়ার ছোট্টো পার্ক - সুমন চ্যাটার্জী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন