somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"....আর তোমাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে।"

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় বলে কিছু আছে কী, বছর, মাস, দিন? নাকি আমরা গননার কিংবা হিসাবের প্রয়োজনে বিষয়টাকে টুকরো টুকরো করে নাম দিয়ে দিই, কিংবা সময়কে একটা স্রোত ভেবে এর বহমানতা কল্পনা করি! বিষয়টাখানাকে আসলেই এত্ত ছোট্ট পরিসরে নেয়া যায় কী! আমাদের এই অস্তিত্ব কেবল টুকরো টুকরো অভিজ্ঞতার যোগফলই্ নয় কী। সে যাই হোক, শেষ তিনশত পয়ষট্টি সুর্যোদয় কেবল কিছু অভিজ্ঞতার সমষ্টি মাত্র। ভালো-মন্দ দুটোই।
ওয়েট... ভালো বা মন্দ বলে কিছু আছে কী? কোন ব্যাপার কী সবার কাছেই ভালো বা মন্দ হতে পারে? দেশ-সংষ্কৃতিভেদে ভিন্ন হতে পারে না? কিংবা পরিস্থিতিভেদেও ভালো বা মন্দের সংজ্ঞা পাল্টাতে পারে। আচ্ছা, মানবহত্যা মন্দ কী? শান্তিতে, যুদ্ধে, শাস্তিতে? পরিস্থিতিভেদে এর সংজ্ঞা কী পাল্টায় না? শুধু মানুষ না, প্রানীহত্যা? ধর্ম-গোষ্ঠীভেদে ভিন্ন দৃষ্টিভঙ্গি নয় কী! হোয়াট এবাউট হিউম্যান সাইকোলজি! মানুষের সামাজিক আচরন-ব্যবহার কিংবা শাস্তি? একই অপরাধে ভিন্ন ভিন্ন শাস্তি কেন!
সবই দৃষ্টিভঙ্গির ব্যাপার। দৃষ্টিভঙ্গির ব্যাপারখানা আছে বলেই আমরা সবাই সঠিক ভাবি নিজেদের। আস্তিক-নাস্তিক, গনতন্ত্রী-সমাজতন্ত্রী, মোটা-চিকন, রাইট-লেফ্‌ট সবাই ভাবে আমিই সঠিক, মি. রাইট। কে যে আসলে রাইট আর কে যে রং - এটা বুঝার ক্ষমতা এই রঙ্গিন দুনিয়ার দু'পেয়ে প্রানীদের দেয়া হয়েছে কীনা সেটাও এক বিতর্ক হতে পারে। আশরাফূল মাখলুকাত সাইনবোর্ডখানা আছে বলেই- ডিসিশান নেবার শতভাগ সক্ষমতা আছে বলে ভাবার কারন আছে কী? যদি তাই হতো- সবকিছুই নির্দিষ্ট হয়ে যেত, অপরিবর্তনীয় হয়ে যেত। যেই সূর্যখানা একসময় পৃথিবীর চারপাশে ঘুরতো হঠাৎ ডিসিশান চেঞ্জ করে উল্টোটা হতো না নিশ্চয়ই। হাজার হাজার রাতজেগে শতশত মতবাদ সৃষ্টি বা প্রচারের প্রয়োজন হতো না। মানুষের রক্তে যুগে যুগে লাল হতো কী পৃথিবার পথ! সব যোদ্ধাই যে সঠিক ছিল, সব সেনাপতিই তো ছিল মি. রাইট!
তবে আসল মি. রাইট কে! এই ব্যাপারখানাই কী একটা সুপ্রিম পাওয়ার এর প্রয়োজনীয়তা তুলে ধরে না? যার ডিসিশান ক্ষমতা অনেক অনেকগুন বেশি। এই ক্ষমতার উৎস কেবল জ্ঞান। যে জ্ঞানের পরিধি অফুরন্ত, অসীম। কথায় কথায়, বুঝে না বুঝে তর্ক করা আমাদের জ্ঞান যে জ্ঞানের তুলনায় সমুদ্রের এক বিন্দুসমও নয়!
"তারা শুধু পার্থিব জীবনের বাহ্যিক দিকটুকুই জানে।....আর তোমাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে।"
(সূরা রূম : ৭ এবং সূরা বনী ইসরাইল : ৮৫)
একটা বিষয় তাই মেনেই নিতে হচ্ছে আর তা হলো সব জেনে গেছি বা জেনে যাবো এমন ভেবে আমাদের অহংকার করার কিচ্ছু নেই। উই জাস্ট হ্যাভ টু ওয়েট। ওয়েট ফর দ্য ফাইনাল ডিসিশান। এটা আমি মেনে নিয়েছি, আপনি দ্বিমত করতে পারেন। ওই যে বললাম না, সবই দৃষ্টিভঙ্গির ব্যাপার!
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৫:০০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

×