somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনাদিয়া দ্বীপ ট্যুর (sonadia island)

২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই টুর টা। এত ভালো লেগেছে বলার মত না সোনাদিয়া দ্বীপ যেন ক্যানভাসে আঁকা। এই সাগরকন্যা আমাকে যেন মাতাল করে ফেলেছিলো।
১৭ জানুয়ারি/ শুক্রবার

আগের রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। সকাল ৮ টায় রওনা দিলাম। মন উড়ু উড়ু। আবার হারিয়ে যাওয়া অনেক দুরে। এবার গন্তব্য সোনাদিয়া দ্বীপ। এই দ্বিপের কিছু গল্প শুনে মাথা খারাপ হয়ে গিয়েছিলো। সেন্ট মার্টিন এর চেয়েও নাকি সুন্দর।

প্রথমে চলে গেলাম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাতে।

চকরিয়া থেকে ডানে টার্ন নিয়ে বগার খালি হয়ে মহেশখালি। প্রথমে “মহেশখালী জেটি” তে গেলাম। দারুন। অনেক লম্বা ব্রিজ।

আর দুপাশে জলাভুমি আর পেরাবন। প্রচুর অথিতি পাখি আছে।

গিয়ে শুনলাম এখান থেকে সোনাদিয়া দ্বীপ যাওয়া যাবে না। ঘটিভাঙ্গা হয়ে যেতে হবে। সেখান থেকে ৯ টায় বোট ছাড়বে। তারমানে আমাকে আজ থাকতে হবে। ঠিক আছে। তবে ঘুরে দেখা যাক মহেশ খালি। ফিরে এসে প্রথমে গেলাম বিখ্যাত আদিনাথ মন্দির। এর পর পাশেই মৈনাক পর্বত এ ট্র্যাকিং করলাম দেড় ঘন্টা। দারুন সব ভিউ। আর দারুন সব উপজাতি সুন্দরী মেয়েরা বাহারি পন্যর পসরা নিয়ে বসেছে।
ট্র্যাকিং সেরে হোটেল নিলাম। গ্রিন পেলেস। বাজার হোটেল এর চেয়ে ভালো। মাত্র ২০০ টাকা। রাতে বাজার থেকে গিয়ে খেয়ে এসেছিলাম।

ছবি দেখতে আমার ব্লগ দেখুন view this link

১৮ জানুয়ারি/ শনিবার
পরদিন সকাল ৭ টায় হিম হিম কুয়াশার মাঝে রওনা দিলাম ঘটিভাঙ্গা।

৪০ কিমি হবে। দারুন পথ। মাঝে মাঝে গ্রাম। আর কেওয়া বন। যেটা একমাত্র দেখেছিলাম সেন্ট মার্টিন এ। এগুলার দেখা পেয়েছিলাম উপকূলীয় অঞ্চল বলে। সাড়ে নটা নাগাদ পৌঁছে গেলাম। ওখানে একটি দোকানে কথা বলে বাইক রাখার বেবস্থা করলাম। পরে দেখি নৌকা বা হেটে – ২ ভাবেই যাওয়া যায়। আমার আবার হেটে বেড়ানোর শখ বেশী। এর কারন হলো, নানা অজানা কিছু দেখা/জানা যায়। অবশ্য জোয়ারের পানি তখনো আসেনি বলে ট্রলার ছাড়বে না। আর ছোট নৌকা বেশ ভাড়া চায়। দারুন একটা পথ। দুপাশেই ম্যান গ্রোভ এর বিস্তীর্ণ অঞ্চল।

প্রায় ২০০ হেক্টর এলাকা জুড়ে। এক পাশে লেক। আর অনেক অথিতি পাখি। প্রায় দেড় ঘন্টা হেটে পৌঁছে গেলাম সোনাদিয়া দ্বীপ এর পূর্ব পাড়।

অপরূপ সৌন্দর্যের আধার এ দ্বীপ ককসবাজার শহর থেকে ৭ কিলোমিটার উত্তর পশ্চিমের দূরে সাগর গর্ভে অবস্থিত। দ্বিপের আয়তন লম্বায় ৭ কিমি, প্রস্থ আড়াই কিমি। ২ ভাগে বিভক্ত পূর্ব ও পশ্চিম। দ্বিপে কোন হোটেল নেই। তবে গিয়াস ভাই নামে একজন – তার কাছে থাকার/খাওয়ার বেবস্থা আছে (ওনার ফোনঃ ০১৮১২২২৪৪১২) এমনকি চাইলে রাতে থাকতে পারবেন কেম্পিং করে। তাবু আছে গিয়াস ভাই এর কাছে।
সাগরের ৩ টা চ্যানেল এ ২ টা ব্রিজ আর একটা বাশের সাকো দিয়ে এই বিচ্ছিন্ন দ্বীপ এর সাথে সংযোগ দেয়া হয়েছে। এই দ্বিপের তিন দিকে সমুদ্র সৈকত,সাগর লতা পাতা ঢাকা বালুতীর, কেয়া- নিশিন্দার ঝোপ, ছোট-বড় খাল বিশিষ্ট প্যারাবন। আরো আছে বিচিত্র প্রজাতির জলচর পাখি।

এই দ্বিপে অজস্র লাল কাঁকড়ার ছড়াছড়ি। আর কচ্ছপ এসে ডিম পাড়ে সাগর কিনারে। আছে গাংচিলের ভেসে বেড়ানো। নীল আর স্বচ্ছ পানি আয়নার মত। এক পাশে জুড়ে আছে কেওয়া বনের সারি।

অবশেষে সাগরের কিনার পৌঁছে নীল পানি দেখে পাগল হয়ে গেলাম। কিছুক্ষণ থেকে রওনা দিলাম পশ্চিম পাড়ে তীর ধরে। ভীষণ ভালো লাগছিলো সাগরের শীতল হাওয়া আর খালি পায়ে হেটে যাওয়া। গাংচিলের অলস ভাবে উড়ে বেড়ানো।
হাটার নিয়ম হলো একদম সাগরের কাছে তীর দিয়ে হাটতে হবে। নাহলে বালি তে পা ডুবে যায়। এই পুরা দ্বীপ জুড়ে বালি। এমন কি দ্বিপের ২ হাজার মানুষের বসতি যেখানে, সেখানেও বালি আর কেওয়া বন।

হাটতে শুরু করতেই দেখা পেলাম কাঙ্খিত লাল কাঁকড়া। এরা এত টক টকে লাল হয় বলার মত না। প্রথমে অনেক্ষন এদের ছবি তুলতে পারছিলাম না। কারন এরা দুর থেকেই পালিয়ে যায়। হয়তো টুক টুক করে ৪ পায়ে কার্টুন এর মত দৌড় দিয়ে সাগরে লাফ দিয়ে পড়ে অথবা টুক করে কোন গর্তে ঢুকে পড়ে।
অবশেষে সাফল্য। অনেক চেস্টা করে আমি একটা লাল কাঁকড়া (Red crab) ধরে ফেললাম।

অনেক মজা করলাম এই কাঁকড়া দের সাথে।

এদের কে হতম্ভব করে দিলে এরা তখন না পালিয়ে আপনার দিকে তার অস্ত্র (তার দাড়) উঁচু করে নিয়ে তাকিয়ে তাখবে।

আর মাঝে মাঝে ডানে বামে ডান্সিং করবে। অনেক হেসেছি এদের কান্ড কারখানা দেখে।

এক সময় পৌঁছে গেলাম পশ্চিম পাড়ে। ঘন্টা দেড়েক লাগলো।
ওখানে পৌঁছে জাপিয়ে পড়লাম নীল পানিতে। দাপাদাপি শেষ করে খুঁজে পেলাম গিয়াস ভাই কে। উনি কচ্ছপের জন্য ঘর বানাতে বেস্ত।

কিছুক্ষণ পর নিয়ে গেলেন বাসায়। গরম ধোয়া ওঠা ভাত, লাউ দিয়ে চিংড়ি খেতে খেতে মনে হল অমৃত খাচ্ছি। আজ ফেরার কোন নৌকা ছিলো না। ১২ টায় চলে গেছে একটা। কি করা যায়। পরে তিনি এক জনের সাথে কথা বলে ছোট একটা ট্রলার বেবস্থা করলেন – ৫০০ টাকা। চড়ে বসলাম।
টিকাঃ
১) আপনি গেলে, অবশ্যই রাতে কচ্ছপের ডিম পাড়ার সময় আলো জালবেন না।
২) আপনি কক্স বাজার এর কস্তুরি ঘাট (৬ নং) থেকেও যেতে পারেন। তবে আমি যেভাবে গিয়েছি, অনেক কাছে।
সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অর্ন্তগত হোয়ানক ইউনিয়নে অবস্থিত একটি দ্বীপ। এটি জীববৈচিত্রের দ্বীপ নামেও পরিচিতি এবং এ দ্বীপ প্রাকৃতিক সুন্দর্য পিপাসুদের জন্য অন্যতম পর্যটন স্থান। চারদিকে গভীর সমুদ্রের সাগরের ঢেউ সমৃদ্ধ এটি মুলত প্যারাদ্বীপ নামে পরিচিতি।

সাধ মিটিয়ে ঘুরতে পেরেছি স্বল্প !!! সময়ের ভেতর। বাইক ও চালিয়েছি ইচ্ছে মতন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌ তাআলার মেহের বানিতে কোন দুর্ঘটনা ছাড়াই সুস্থ ভাবে পৌছাতে পেরেছি।

অনেক চেস্টা করেও একটি ও ছবি এড করতে পারলাম না /:)
ছবি সহ বিস্তারিত দেখুন আমার ব্লগ

আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে এই টুর টা। এত ভালো লেগেছে বলার মত না সোনাদিয়া দ্বীপ যেন ক্যানভাসে আঁকা। এই সাগরকন্যা আমাকে যেন মাতাল করে ফেলেছিলো।
১৭ জানুয়ারি/ শুক্রবার

আগের রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। সকাল ৮ টায় রওনা দিলাম। মন উড়ু উড়ু। আবার হারিয়ে যাওয়া অনেক দুরে। এবার গন্তব্য সোনাদিয়া দ্বীপ। এই দ্বিপের কিছু গল্প শুনে মাথা খারাপ হয়ে গিয়েছিলো। সেন্ট মার্টিন এর চেয়েও নাকি সুন্দর।

প্রথমে চলে গেলাম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাতে। চকরিয়া থেকে ডানে টার্ন নিয়ে বগার খালি হয়ে মহেশখালি। প্রথমে “মহেশখালী জেটি” তে গেলাম। দারুন। অনেক লম্বা ব্রিজ। আর দুপাশে জলাভুমি আর পেরাবন। প্রচুর অথিতি পাখি আছে। গিয়ে শুনলাম এখান থেকে সোনাদিয়া দ্বীপ যাওয়া যাবে না। ঘটিভাঙ্গা হয়ে যেতে হবে। সেখান থেকে ৯ টায় বোট ছাড়বে। তারমানে আমাকে আজ থাকতে হবে। ঠিক আছে। তবে ঘুরে দেখা যাক মহেশ খালি। ফিরে এসে প্রথমে গেলাম বিখ্যাত আদিনাথ মন্দির। এর পর পাশেই মৈনাক পর্বত এ ট্র্যাকিং করলাম দেড় ঘন্টা। দারুন সব ভিউ। আর দারুন সব উপজাতি সুন্দরী মেয়েরা বাহারি পন্যর পসরা নিয়ে বসেছে।
ট্র্যাকিং সেরে হোটেল নিলাম। গ্রিন পেলেস। বাজার হোটেল এর চেয়ে ভালো। মাত্র ২০০ টাকা। রাতে বাজার থেকে গিয়ে খেয়ে এসেছিলাম।

ছবি দেখতে আমার ব্লগ দেখুন

১৮ জানুয়ারি/ শনিবার
পরদিন সকাল ৭ টায় হিম হিম কুয়াশার মাঝে রওনা দিলাম ঘটিভাঙ্গা। ৪০ কিমি হবে। দারুন পথ। মাঝে মাঝে গ্রাম। আর কেওয়া বন। যেটা একমাত্র দেখেছিলাম সেন্ট মার্টিন এ। এগুলার দেখা পেয়েছিলাম উপকূলীয় অঞ্চল বলে। সাড়ে নটা নাগাদ পৌঁছে গেলাম। ওখানে একটি দোকানে কথা বলে বাইক রাখার বেবস্থা করলাম। পরে দেখি নৌকা বা হেটে – ২ ভাবেই যাওয়া যায়। আমার আবার হেটে বেড়ানোর শখ বেশী। এর কারন হলো, নানা অজানা কিছু দেখা/জানা যায়। অবশ্য জোয়ারের পানি তখনো আসেনি বলে ট্রলার ছাড়বে না। আর ছোট নৌকা বেশ ভাড়া চায়। দারুন একটা পথ। দুপাশেই ম্যান গ্রোভ এর বিস্তীর্ণ অঞ্চল। প্রায় ২০০ হেক্টর এলাকা জুড়ে। এক পাশে লেক। আর অনেক অথিতি পাখি। প্রায় দেড় ঘন্টা হেটে পৌঁছে গেলাম সোনাদিয়া দ্বীপ এর পূর্ব পাড়।

অপরূপ সৌন্দর্যের আধার এ দ্বীপ ককসবাজার শহর থেকে ৭ কিলোমিটার উত্তর পশ্চিমের দূরে সাগর গর্ভে অবস্থিত। দ্বিপের আয়তন লম্বায় ৭ কিমি, প্রস্থ আড়াই কিমি। ২ ভাগে বিভক্ত পূর্ব ও পশ্চিম। দ্বিপে কোন হোটেল নেই। তবে গিয়াস ভাই নামে একজন – তার কাছে থাকার/খাওয়ার বেবস্থা আছে (ওনার ফোনঃ ০১৮১২২২৪৪১২) এমনকি চাইলে রাতে থাকতে পারবেন কেম্পিং করে। তাবু আছে গিয়াস ভাই এর কাছে।
সাগরের ৩ টা চ্যানেল এ ২ টা ব্রিজ আর একটা বাশের সাকো দিয়ে এই বিচ্ছিন্ন দ্বীপ এর সাথে সংযোগ দেয়া হয়েছে। এই দ্বিপের তিন দিকে সমুদ্র সৈকত,সাগর লতা পাতা ঢাকা বালুতীর, কেয়া- নিশিন্দার ঝোপ, ছোট-বড় খাল বিশিষ্ট প্যারাবন। আরো আছে বিচিত্র প্রজাতির জলচর পাখি।

এই দ্বিপে অজস্র লাল কাঁকড়ার ছড়াছড়ি। আর কচ্ছপ এসে ডিম পাড়ে সাগর কিনারে। আছে গাংচিলের ভেসে বেড়ানো। নীল আর স্বচ্ছ পানি আয়নার মত। এক পাশে জুড়ে আছে কেওয়া বনের সারি।

অবশেষে সাগরের কিনার পৌঁছে নীল পানি দেখে পাগল হয়ে গেলাম। কিছুক্ষণ থেকে রওনা দিলাম পশ্চিম পাড়ে তীর ধরে। ভীষণ ভালো লাগছিলো সাগরের শীতল হাওয়া আর খালি পায়ে হেটে যাওয়া। গাংচিলের অলস ভাবে উড়ে বেড়ানো।
হাটার নিয়ম হলো একদম সাগরের কাছে তীর দিয়ে হাটতে হবে। নাহলে বালি তে পা ডুবে যায়। এই পুরা দ্বীপ জুড়ে বালি। এমন কি দ্বিপের ২ হাজার মানুষের বসতি যেখানে, সেখানেও বালি আর কেওয়া বন।

হাটতে শুরু করতেই দেখা পেলাম কাঙ্খিত লাল কাঁকড়া। এরা এত টক টকে লাল হয় বলার মত না। প্রথমে অনেক্ষন এদের ছবি তুলতে পারছিলাম না। কারন এরা দুর থেকেই পালিয়ে যায়। হয়তো টুক টুক করে ৪ পায়ে কার্টুন এর মত দৌড় দিয়ে সাগরে লাফ দিয়ে পড়ে অথবা টুক করে কোন গর্তে ঢুকে পড়ে।
অবশেষে সাফল্য। অনেক চেস্টা করে আমি একটা লাল কাঁকড়া (Red crab) ধরে ফেললাম। অনেক মজা করলাম এই কাঁকড়া দের সাথে। এদের কে হতম্ভব করে দিলে এরা তখন না পালিয়ে আপনার দিকে তার অস্ত্র (তার দাড়) উঁচু করে নিয়ে তাকিয়ে তাখবে। আর মাঝে মাঝে ডানে বামে ডান্সিং করবে। অনেক হেসেছি এদের কান্ড কারখানা দেখে। এক সময় পৌঁছে গেলাম পশ্চিম পাড়ে। ঘন্টা দেড়েক লাগলো।
ওখানে পৌঁছে জাপিয়ে পড়লাম নীল পানিতে। দাপাদাপি শেষ করে খুঁজে পেলাম গিয়াস ভাই কে। উনি কচ্ছপের জন্য ঘর বানাতে বেস্ত।

কিছুক্ষণ পর নিয়ে গেলেন বাসায়। গরম ধোয়া ওঠা ভাত, লাউ দিয়ে চিংড়ি খেতে খেতে মনে হল অমৃত খাচ্ছি। আজ ফেরার কোন নৌকা ছিলো না। ১২ টায় চলে গেছে একটা। কি করা যায়। পরে তিনি এক জনের সাথে কথা বলে ছোট একটা ট্রলার বেবস্থা করলেন – ৫০০ টাকা। চড়ে বসলাম।
টিকাঃ
১) আপনি গেলে, অবশ্যই রাতে কচ্ছপের ডিম পাড়ার সময় আলো জালবেন না।
২) আপনি কক্স বাজার এর কস্তুরি ঘাট (৬ নং) থেকেও যেতে পারেন। তবে আমি যেভাবে গিয়েছি, অনেক কাছে।
সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অর্ন্তগত হোয়ানক ইউনিয়নে অবস্থিত একটি দ্বীপ। এটি জীববৈচিত্রের দ্বীপ নামেও পরিচিতি এবং এ দ্বীপ প্রাকৃতিক সুন্দর্য পিপাসুদের জন্য অন্যতম পর্যটন স্থান। চারদিকে গভীর সমুদ্রের সাগরের ঢেউ সমৃদ্ধ এটি মুলত প্যারাদ্বীপ নামে পরিচিতি।

সাধ মিটিয়ে ঘুরতে পেরেছি স্বল্প !!! সময়ের ভেতর। বাইক ও চালিয়েছি ইচ্ছে মতন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌ তাআলার মেহের বানিতে কোন দুর্ঘটনা ছাড়াই সুস্থ ভাবে পৌছাতে পেরেছি।

অনেক চেস্টা করেও একটি ও ছবি এড করতে পারলাম না /:)
ছবি সহ বিস্তারিত দেখুন আমার ব্লগ

বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা গুলোর ছবি ও যাওয়ার জন্য বিস্তারিত তথ্য নিয়ে ফেসবুক পেজ
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫০
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কৌশল

লিখেছেন জুয়েল তাজিম, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৮

জামায়াতের আমীরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীর সঙ্গে বেশ্যাবৃত্তির সম্পর্ক টেনে আনা পোস্টটি হ্যাকড হোক বা অ-হ্যাকড—এর রাজনৈতিক প্রভাব মোটেও একমুখী নয়। অনেকেই ধরে নিচ্ছেন, এতে জামায়াতের ক্ষতিই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম, রাজনীতি ও “বেহেস্তের টিকিট”: ভণ্ডামির চূড়ান্ত রূপ।

লিখেছেন রাবব১৯৭১, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৩২

ধর্ম, রাজনীতি ও “বেহেস্তের টিকিট”: ভণ্ডামির চূড়ান্ত রূপ।
-----------------------------------------------------------
ধর্ম ও রাজনীতি এক জিনিস নয়, এক পথে চলে না, এবং এক লক্ষ্যেও পৌঁছায় না। ধর্মের ভিত্তি সত্য, ন্যায়, নৈতিকতা ও আত্মসংযম। রাজনীতির... ...বাকিটুকু পড়ুন

লিমেরিক

লিখেছেন বাকপ্রবাস, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

ধান লাগাতে গিয়ে খোকার একী হল হাল
কাদা জলে হোঁচট খেয়ে চিড়ে গেলো গাল
না পারে আর কইতে
না পারে আর সইতে
টক মিষ্টি যাহাই খাচ্ছে লাগছে সবই ঝাল। ...বাকিটুকু পড়ুন

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০

জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২

আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

×