somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনিমেশান মুভিঃ Ernest and Celestine

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Genre: Comedy|Drama
Imdb : 7.9

কাহিনী সংক্ষেপঃ
ছোট্ট ইঁদুর ছানা "সেলেস্তিন",অনাথ শিশুদের আস্তানায় বেড়ে উঠছে সে।সেই আশ্রমের কেয়ারটেকার মহিলা,যার নামে গ্রে;রাতে সব ইঁদুরছানাদের ঘুম পাড়ায় ভয়ংকর বিশালাকার আর ইঁদুরের চিরশত্রু ভালুকদের গল্প বলে।সবার সাথে একমন দিয়ে সেলেস্তিন-ও গল্প শুনে,কিন্তু সব কথা তার বিশ্বাস হয় না। এদিকে সেলেস্তিন এর আঁকতে ভালো লাগে,সাথে সবসময় একটা খাতা,পেন্সিল রাখে সে,মনমত দৃশ্য পেলেই আঁকতে বসে যায়।কিন্তু,ইঁদুরসমাজে আসল পেশা হল "ডেন্টিস্ট্রি-দাঁত নিয়ে কাজকারবার"।তো,এই কাজের জন্য সেলেস্তিনের মত ছোটছানাদের দায়িত্ব শহরের বাসাবাড়িতে চুরিচামারি করে ভালুকের উৎকৃষ্ট দাঁত যোগাড় করে নিয়ে আসা।এই কাহিনীর দুটো সোসাইটি।শহরের বাসিন্দা ভালুক আর,আন্ডারগ্রাউন্ডের ইঁদুর।দুই সোসাইটির মাঝে দ্বন্দ্ব-ও চরমে।ওদিকে মুভির আরেক চরিত্র,অকৃতদার ভালুক "আর্নেস্ত"।লোকালয় ছেড়ে অনেক দূরেই তার বসতি।কাজ-কর্মে তেমন মন নেই।শখের গান গেয়ে যা পায় কামায়।কিন্তু, তার রসনা-বিলাসের শেষ নেই।খাদ্যের জন্য গান গেয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে।টাউন পুলিশ রেগে গিয়ে গান-বাজনার সরঞ্জাম বাজেয়াপ্ত করে ফেলে একসময়।কপর্দকহীন আর্নেস্ত পেটের ক্ষুধায় কাতর..

এদিকে,সেলেস্তিন,দাঁতচুরির অভিযানে গিয়ে এক ভালুকদম্পতির বাসায় স্বভাবসুলভ ছবি আঁকতে বসে যায়।একটা আওয়াজে টের পেয়ে যায় ভালুক পুরুষ।রীতিমত পালিয়ে একটা ডাস্টবিনে পড়ে বেঁচে যায় ঐ যাত্রা সেলেস্তিন।কিন্তু,আটকা পড়ে।ডাস্টবিনে ঢাকনা চাপা দিয়ে যায় কেউ। ক্ষুধার তাড়নায় শেষমেশ আস্তাকুঁড়ে খাবার খুঁজে ফিরে ভালুক আর্নেস্ত।খুঁজতে খুঁজতে পেয়ে যায় সেলেস্তিন কে।মাথায় দুষ্টবুদ্ধি তার।ইঁদুর কে দিয়েই ডিনার সেরে ফেলবে নাকি।কিন্তু,দুষ্টুমিষ্টি সেলেস্তিন নানান কথায় ভুলিয়ে ফেলে আর্নেস্ত কে। তারপর একটা দোকানে চুরি করার মতলব দিয়ে সরে যায় নিজেই...কিন্তু,সেদিন সেলেস্তিন পেয়েছে একটা মাত্র দাঁত!আর,তার সাথে অন্যরা কেউ দশ,কেউ বারোটা করে যোগাড় করেছে।ডেন্টিস্টির হেড হুমকি দেয়,পঞ্চাশটা দাঁত নিয়ে আসতে হবে যে করে হোক।...আবার,দেখা হয় সেলেস্তিন-আর্নেস্তের,দুজনের কাছে দুজনের অনেক কিছু দেয়া-নেয়ার আছে।দাঁতের জন্য সেলেস্তিন কে সাহায্য করবে আর্নেস্ত,এভাবে ক্রমে দুজনের মাঝে গড়ে উঠে ব্যতিক্রমী এক বন্ধুত্ব,যেটা ইঁদুর-ভালুক কোন সমাজেই মেনে নেয় না।ওয়ারেন্ট জারি হয় তাদের বিরুদ্ধে।দুজন মিলে পালিয়ে যায়...ঘটতে থাকে নানা ঘটনা।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!

লিখেছেন জুয়েল তাজিম, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪

একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

×