
Gravity (2013)
IMDB Rating: 8
অনেক দিন ধরে দেখব দেখব করে দেখেই ফেললাম গ্র্যাভিটি।
১৩ সালের মুভি।মূল ভূমিকায় অভিনয় করেছেন জর্জ ক্লুনি
আর আবেদনময়ী সান্ড্রা বুলক(অবশ্য দর্শক রা এ মুভিতে
তার আবেদন খুঁজে না পাওয়ার ই কথা,কারণ চরিত্রের
খাতিরে তাকে বেশিরভাগ সময়ই স্পেসস্যুট পরে থাকতে
হয়েছে,অল্পকিছুসময় হয়ত একটু ইয়ে হয় আর কি...)

মুভির শুরু টা বেশ ধীর,বেশ।তিন এস্ট্রোনাট মিলে বকবক করতে
থাকে,তাদের যান-এর যান্ত্রিক ত্রুটি সারতে সারতে।বকবক চলতেই
থাকে,চলতেই থাকে।সুনসান মহাশূণ্য...হঠাৎ,ধেয়ে আসে
দূরে বিস্ফোরিত হওয়া আরেকটি যানের খন্ড খণ্ড টুকরো,প্রচন্ড গতিতে,মারা পড়ে এক এস্ট্রোনাট।থ্রিলিং এর এই শুরু,শেষ হয় একেবারে মুভি শেষ হবার দুইমিনিট আগে।
যাকে বলে রুদ্ধশ্বাস থ্রিলার।মহাশূণ্যের দৃশায়িত মুভির প্রতি যাদের
দুর্বলতা আছে,দেখে নিন।চরম ফিলিংস পাবেন।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




