somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমনো দিনে তারে বলা যায়

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আকাশ থেকে দুই ফোঁটা পানি পড়ল,তারপর ঝুমঝুম বৃষ্টি,ব্যাগটা থেকে ছাতা

খুলে মাথায় দেবার আগেই অনেকখানি ভিজে গেল মুনমুন,আশেপাশের অফিসগামী লোকগুলো তাকিয়ে আছে,কিসের দিকে তাকিয়ে আছে ভালমতই জানে মুনমুন,পাত্তা না দিয়ে হাঁটা শুরু করল।ডিপার্টমেন্টে একটু ঢুঁ মেরে আবার বেরুতে
হবে।তৌফিক এসে দাঁড়িয়ে থাকবে ...



########



সূর্যের আলোর দেখা নেই গত দুইদিন থেকে,একঘেয়ে গুমধরা আবহাওয়া,তার উপর তৌফিকের ঠাণ্ডার শরীর,অল্পতেই অসুস্থ হয়ে পড়ে,ছাতা মাথায় নিয়েও পায়ের নিচের অংশ আর কাঁধের দিকটা বেশ খানিক্টা ভিজে গেছে,শীত শীত লাগছে,গাড়িগুলো এই বেলা এগারটার সময়-তেও হেডলাইট জ্বালিয়ে চলছে,
আরেক দফা ঝড়বৃষ্টি চলবে বলে মনে হচ্ছে,ছাতায় কাজ হবে না,ছাতাবন্ধ করে একটা চায়ের দোকানের ছাদের নিচে আশ্রয় নিল তৌফিক।মোবাইল্টা বাজছে।শার্টের পকেট থেকে বের করে কলটা রিসিভ করল তৌফিক

-হ্যালো,কোথায় তুমি?

-দাঁড়াই আছি,চায়ের দোকানে

-আরে,সেটা কোন জায়গায়,টি এস সি তেই?

-হ্যাঁ,একটু পাশেই,তুমি চলে আসছ?

-নাহ,মাত্র রিকশা নিলাম,২০মিনিটের মত লাগবে,তুমি একটু ওয়েট কর

-আচ্ছা,সমস্যা নাই,আস তুমি



#####



হাতের হ্যান্ডব্যাগ টা খুলে মোবাইলের সিম টা চেইঞ্জ করে নিল মুনমুন।ব্যবহৃত সিম টা ফেলে দিয়ে ভাবতে লাগল,বাসায় হয়ত এতক্ষণে হুলুস্থুল বেঁধে গেছে।মার প্রেসার বেড়ে গেছে,মনিকা নিশ্চয় মার মাথায় পানি ঢেলে দিচ্ছে,আর বাবা গম্ভীর মুখে এদিক-সেদিক পায়চারি করছে।মোবাইলে বারবার ট্রাই করে বন্ধ পেয়ে আরো গম্ভীর হয়ে যাচ্ছে বাবার মুখ...নাহ,এভাবে
চলে না আসলেও চলত,এখন মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি।প্রচণ্ড খারাপ লাগছে মুনমুনের,আত্মীয়-স্বজনের সামনে বাবার লজ্জিত,অপমানিত মুখটার কথা মনে আসছে;এভাবে আসাটা একদম উচিত হয়নি,কিন্তু এই কথাটা আগে এভাবে মনে হয়নি।

মনে হয়নি কেন?তৌফিক কে ছেড়ে থাকার কথা কল্পনা করতে পারেনা

মুনমুন।তবু,এখন কেন এমন মনে হচ্ছে?এখনো সময় আছে,বাসায় ফিরে গেলে সবকিছু আগের মত ঠিকঠাক হয়ে যাবে।তৌফিককে পুরো ব্যাপারটা বুঝিয়ে বললে ও বুঝবে,মাথা খারাপ করবে না,কষ্ট তো পাবেই;কিন্তু

বুঝিয়ে বললে ও বুঝবে;নিশ্চয়ই বুঝবে...'এই রিকশা ঘোরাও...'



###



"আপনার ডায়ালকৃত মোবাইলে এই মুহূর্তে সংযোগ দেয়া ..." অনেকক্ষণ ধরে ট্রাই করার পর তৌফিকের মনে আসল মুনমুন নতুন একটা নাম্বার দিয়েছিল, এবার সেটাতে ট্রাই করল,এটাও বন্ধ,মনে হয় সিম ঠিক করতে দেরি হচ্ছে...



দুই ঘন্টা হয়ে গেল।কোন বিপদ হয়নি তো মুনমুনের?রিকশা উলটে যায়নি তো রাস্তায়?কত বিপদ-ই তো হতে পারে।কিন্তু,মুনমুন আর আসবে না,তৌফিকের জন্য মুনমুন আসবে না এই কথাটা একবারো মনে আসল না তৌফিকের...



###



দুই বছর পরের কথা।

তৌফিকের কাঁধে হাত রেখে মুনমুন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে।ওদের বিয়ের রাতেও এমন বৃষ্টি হচ্ছিল,তৌফিকের কাঁধে মাথা রেখে মুনমুন

'সেদিনো এমন বৃষ্টি ছিল না?আমাদের বিয়ের দিনে'

-হুম,অনেক বৃষ্টি ছিল

-আচ্ছা,তোমার কি একটুও মনে হয় নি,আমার দেরি দেখে যে,আমি হয়ত সিদ্ধান্ত বদলে ফেলেছি,আর আসব না

-না,আমি জানতাম তুমি আসবে...
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×