somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্পঃ অপেক্ষা

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল টা হাতে নিয়ে দেখল জিনিয়া দুইটা বাজে,এই সময় অফিসে কাজের চাপ কম থাকে সেলিমের। সেলিমকে ফোন দিল,দুইবার রিং হবার পর ওপাশ থেকে ফোন ধরল সেলিম।
জিনিয়া-হ্যালো,হ্যালো
-হুঁ,বল
-কি কর?
-কি করব আর?
-ব্যস্ত?
-নাহ,আজকে বেশি ব্যস্ত না,আরামেই আছি
-আমি আজকে কোন শাড়ীটা পরব?
-পর না একটা...
-তুমি বলো না...
-আচ্ছা, নীল বা সবুজ একটা পর।
-আচ্ছা,তুমি কখন আসবা?
-আমি আবার কখন আসব?প্রতিদিন যে সময় আসি....
-হ্যাঁ,তাইত,আচ্ছা রাখি

আজকে সেলিম আর জিনিয়ার দ্বিতীয় বিবাহবার্ষিকী,প্রথম বার বার্ষিকীতে সেলিম অফিসের ট্যুরে ঢাকার বাইরে ছিল,সেবার খুব মন খারাপ হয়েছিল জিনিয়ার।এবার দু’জন একসাথে, তাই খুব ভাল লাগছে তার।আজকাল তো ঘটা করেই এসব এনিভার্সারি পালন করে সবাই,জিনিয়ার বান্ধবী তিথি-র ম্যারেজ এনিভার্সারি গেল গতমাসে।রেস্টুরেন্টে বিশাল আয়োজন।এসব আবার জিনিয়ার মোটেই পছন্দ নয়,ঘরোয়া ভাবেই পালন করতে ভালো লাগে,সেলিম-কেও তাই আগেভাগে বের হতে বলেনি।সময় মতই আসবে।হয়ত একটা কেক আনবে।আর সেলিমের পছন্দের আইটেমগুলো সকাল থেকেই তৈরী করে রাখছে,এই তো।দুজনে মিলেই উপভোগ করবে সময়টা।একান্তে।আর,ছবি টবি তোলা হলে ফেসবুকে পোস্ট করে দিবে,ব্যস।আর কী ! আজকে সকাল থেকেই জিনিয়ার মন খুব খুশি।গতকাল সেলিম কে না জানিয়ে বাইরে গিয়ে দুটো বই কিনেছে,সেলিম কে দিবে,বই পড়তে খুব পছন্দ করে সেলিম।দুপুর থেকে খুব ব্যস্ত হয়ে পড়ল জিনিয়া।সেলিমের পছন্দের আইটেম গুলার আরো দুটি নিয়ে একটু পড়াশোনা করছে।

চারটার পর আবার সেলিমকে ফোন দিল জিনিয়া
সেলিম-হ্যালো,কি?
জিনিয়া-কিছুনা,এমনি ফোন দিলাম
সেলিম-তাহলে রাখি
জিনিয়া-আচ্ছা,তুমি খিচুড়ি খাবে না পোলাও?
সেলিম-পোলাও,আচ্ছা এখন রাখি

মানুষ টা ফোন করলে কথা বলতে চায় না ঠিকমত,অল্পতেই রেখে দেয়। এটা নিয়ে প্রথম প্রথম রাগ করত জিনিয়া,পরে হাল ছেড়ে দিয়েছে। যাক,পোলাও টা তাহলে আস্তেধীরেই বানাবে জিনিয়া।সময় আছে হাতে। শীতের বিকেল। পাঁচটা বাজতেই অন্ধকার নেমে আসে।সেলিম মনে হয় বের হয়েছে অফিস থেকে এখন।

###

রাস্তার একপাশে জটলা হয়ে আছে। বাসের ড্রাইভার কে ধরেছে সবাই।লোকজন ধরে বেদম মাইর। বিশাল বাসটা মোড় ঘুরতে গিয়ে একজন পথচারী ধাক্কা দিয়েছে।মাথায় লেগেছিল।ওখানেই মারা গেছে। লোকটার নাম-ঠিকানা বের করার চেষ্টা করছে সবাই।“এম,এ,সেলিম...”, চশমাটা একটু দূরে পড়ে আছে,হাতে মনে হয় একটা মিষ্টির প্যাকেট ছিল।অবহেলায় গড়াচ্ছে।আর মৃতদেহের চারপাশে কয়েকটা তাজা গোলাপ,রক্তের সাথে মিশে যাচ্ছে...।

নীল শাড়িটা পরে বসে আছে জিনিয়া।ছয়টা বেজে গেছে।অপেক্ষা করছে।
আর একটু পরেই সেলিম চলে আসবে।ও ঘুণাক্ষরেও ভাবতে পারছেনা,সেলিমের জন্য এই অপেক্ষা ওর ফুরোবার নয়।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

×