somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্পঃ জন্মদিন

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নবনীতা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নিচ্ছিল,তার স্বামী মামুন রেডী হতে হতে বলে, “সাদাত কে স্কুল থেকে নিয়ে এস আজকে,আমি বের হতে পারবো না,আমার মিটিং আছে”...নবনীতা চুলে কাঁটা বাঁধতে বাঁধতে মামুনের কাছে এসে দাঁড়ায়, “আজকের দিন টা শুধু,প্লিইইজ! তারপর থেকে আমিই নিয়ে আসব ওকে” বলে মামুনের গলা ধরে দুলতে থাকে... “ঠিক আছে,তবে মিটিং শেষ না হলে বেরুতে পারব না। তোমাকেই যেতে হবে,আমি ফোন করব”
নবনীতা - আমি জানি তুমি পারবে
মামুন কে চুপ করে থাকতে দেখে নবনীতা বলে, “নতুন একটা কাজ শুরু করেছে লায়লা,আমাকে ওর পাশে না পেলে একদম চলে না,আমি তো বলেছি এই সংসার সামলে বাড়তি কাজ করা সম্ভব না”
মামুন - তোমাদের পার্লারের কী হল?
-ওটা চলছে মোটামুটি,লায়লা মেয়েটা পারে...একসাথে এতগুলো কাজ,পার্লার,বুটিক শপ,আরো হেনতেন।
মামুন-হুম...ঠিক আছে, আমি গেলাম।
**
-আরেকটু খাও বাবা,কিছুই খাচ্ছ না তুমি।
সাদাত মাথা নাড়ায় -"না,আগে বল আমার জন্মদিনে রাফি আর অন্তুদের মত একটা পার্টি দেবে।"
নবনীতা - "কেন বাবা,আমরা বাসায় কেক কাটব,তুমি ,তোমার বাবা আর আমি...অনেক মজা হবে..."
-না,না,না...আমাকে রাফির মত ওই গেমসেট টা কিনে দিবে আর সবাইকে আসতে বলতে হবে,তানাহলে আমি খাব না।
নবনীতা-ঠিক আছে...এখন আসো,বাবা,খাও।
মামুন-তুমি যে ওকে কথা দিলে ,এত খরচ কে সামলাবে?ফালতু খরচ!
নবনীতা-ছেলেটা খাচ্ছে,এখন এসব বাদ দাও...দেখা যাবে।
মামুন-এসবের কোন মানে হয়না।
নবনীতা কিছু বলে না,সাদাত কে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে।
***
হাল্কা কফি কালারের ব্রার ফিতায় আঙুল বুলাতে বুলাতে বোরহান সাহেব বলে, “বনী,তুমি অনেক সুন্দর,অনে-ক” “তোমার মত মেয়ে আমি কম দেখেছি”
ফোন বেজে উঠল।
বোরহান সাহেবঃ হ্যালো
মামুনঃ স্লামাকিলুম স্যার,আমি মামুন
বোরহান সাহেবঃ মামুন?কি ব্যাপার?
মামুনঃ স্যার,এখানে একটা প্রব্লেম হয়ে গেছে...
বোরহান সাহেবঃ তোমাদের সমস্যাটা কি?কোন প্রব্লেম থাকলে আফতাব সাহেবের সাথে কথা বল।আমি পার্সোনাল কাজে ব্যস্ত...
বলে ফোন রেখে দিলেন,বনীর নাভিতে চুমু খেতে খেতে বললেন “বেতন দিয়ে কতগুলা রাস্কেল পুষতেছি...”
বনী-আমার পেমেন্ট দিয়ে দিন,আমাকে যেতে হবে
বোরহান- হানি,আরেকটু থাকো
বনী-স্যরি,যেতেই হবে
বোরহান- ওকে ,কি আর করা,এই নাও...আমি নেক্সট উইকে ট্যুরে যেতে পারি,আই উইল কল ইউ দেন।
বনী-এখানে ২০০০ বেশি আছে
বোরহান- রেখে দাও,ইউ আর জাস্ট এমাজিং,গুডবাই ডার্লিং ।
****
উত্তরার বিলাসবহুল একটা ফ্ল্যাট থেকে দ্রুত বেরিয়ে আসে নবনীতা,পাঁচটা বেজে গেছে,সাদাত এর জন্মদিন-এর প্রোগ্রামের জন্য কিছু কেনাকাটা করা লাগবে,হাতে টাকা আছে...এখনি করে ফেলা দরকার,রিকশায় উঠে এলোমেলো চুল আর চেহারাটা ঠিক করতে করতে ভাবতে থাকে, “এই মামুন টা কে?তার স্বামী নয় তো!কিছুই বলা যায় না ...বোরহান সাহেব লোকটাকে যেভাবেই হোক এভয়েড করতে হবে,লায়লার সাথে এটা নিয়ে কথা বলতে হবে”
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

×