somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি স্থূলত্ত্বের সমস্যাই ভুগছেন??

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কি স্থূলত্ত্বের সমস্যাই ভুগছেন??
মেদ ভূড়ি নিয়ে কি আপনার কপালে চিন্তার ভাজ পড়ে যাচ্ছে?
আর নয় চিন্তা।।
বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা করে আপনার জন্য এক মহৌষধের সন্ধান পেয়েছেন।
এক সময় ধারণা করা হত শুধুমাত্র অতিরিক্ত খাওয়া দাওয়া করা স্থুলত্ত্বের কারণ। এর অর্থ হচ্ছে আপনি যে মোটা তার পুরো দোষটা আপনারই।
কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা আরো গবেষণা করে জানতে পারলেন স্থূলত্ত্ব বা ওবেসিটি এর কারণ বহুবিধ অর্থাৎ মাল্টিফ্যাক্টোরিয়াল। ভাল খাওয়াদাওয়ার সাথে জীবনযাত্রা,পারিপার্শিক পরিবেশ,জিনগত প্রভাব, আবেগ, ঘুম, ঔষধের প্রভাব ইত্যাদি ওতপ্রতোভাবে জড়িত।
স্থুলত্ত্ব নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা উল্লেখযোগ্য সাফল্য পান ২০০৭ সালে।সে বছর বিজ্ঞানীরা মানুষের মোটা হওয়ার জন্য একটি গুরুত্ত্বপূর্ণ জিন, FTO জিন আবিষ্কার করেন। ধারণা করা হয় FTO জিন থার্মোজেনেসিস বা ফ্যাট মেটাবলিজমের সাথে সম্পর্কিত অপর দুটি জিনকে নিয়ন্ত্রন করে।এই দুটি জিনের পারস্পরিক ক্রিয়ায় তৈরী হয় বাদামী(brown) ফ্যাট যা ভাল(good) ফ্যাট নামেও পরিচিত এবং হোয়াইট(white)ফ্যাট তৈরী হয়। বাদামী ফ্যাট আমাদের শরীরের জন্য উপকারি কারণ এটা প্রয়োজনে ভেঙ্গে গিয়ে শক্তি উতপন্য করে। অন্যদিকে হোয়াইট ফ্যাট ক্ষতিকর কারণ এরা সঞ্চিত থাকে এবং দরকারের সময় শক্তি উতপন্য করে না। এরাই স্থূলত্ত্বের জন্য দায়ী এবং হৃদরোগ, স্ট্রোকসহ বড় ধরনের সমস্যা তৈরী করে। কিন্তু FTO জিন কিভাবে এদের নিয়ন্ত্রন করে তা বিজ্ঞানীদের কাছে রহস্য ছিল।
অবশেষে এম আই টি এবং হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক দীর্ঘ গবেষণার পর জিনের এই সম্পর্ক বের করতে সক্ষম হন। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা বলছেন FTO জিন সুইচ মেকানিজমের মাধ্যমে চেষ্টা করে বাদামী ফ্যাট উতপন্য করতে কিন্ত FTO জিনে যদি অনাকাক্ষিত মিউটেশন ঘটে তবে সেটা শুধু সাদা ফ্যাট উতপন্য করে যার পরিনতি স্থূলত্ত্ব।এই গবেষকদলের প্রধান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্ববিদ ড. মেলিনা ক্লসনিতযার বলেন, “এই প্রথমবারের মত জেনেটিক্স স্থূলত্ত্বের কারণ ব্যখ্যা করতে সক্ষম হল যা আগে কেউ কোনদিন ধারণা করে নি। অতিরিক্ত খাদ্যগ্রহন, এক্সারসাইজের অভাব এর পাশাপাশি আমরা আরেকটি ফ্যাক্টরকে জানলাম আর তা হল FTO জিন।
এই জিন ইতোমধ্যেই বিশ্বের বড় বড় ঔষধ কোম্পানীগুলোর দৃষ্টি আকর্ষন করেছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই জিন নিয়ে আরো গবেষণার প্রয়োজন রয়েছে।। এই জিন শুধুমাত্র ৪৪ শতাংশ ইউরোপিয়ান এবং মাত্র ৫ শতাংশ কৃশ্নাংগদের মধ্যে পাওয়া গেছে। এ থেকে ধারনা করা হয় FTO জিনের পাশাপাশি আরো অনেকগুলো জিন এখানে দায়ী থাকতে পারে। এই জিনকে ব্যাবহার করে ইদুরের ক্ষেত্রে সাফল্য পেলেও এখন মানুষের উপর এই পরীক্ষা করা হয়নি।এজন্য বিজ্ঞানীদের ধারণা আরো দীর্ঘ এবং সূক্ষ গবেষণার প্রয়োজন রয়েছে।
এই জিনকে ব্যাবহার করে স্থূলত্ত্বে অভিষাপ থেকে মানুষ মুক্তিপাক এবং তা সর্বতভাবে মানুষের কল্যানে ব্যাবহার হোক এই আমাদের প্রত্তাশা
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×