somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুমের আগে স্মার্ট স্ক্রিন। কি ক্ষতি করছি?

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় খুব রাগ হত নিশ্চয় যখন মা-বাবা বলতেন , " অত টিভি দেখা ঠিক না।" অথবা ঘুমের আগে সারাদিনের কাজ বা পড়াটা শেষ করে রিমোট টা নিয়ে বসেছেন কেবল। অমনি এক ঝটকায় হাত থেকে কেড়ে নিয়ে মা বলতেন,"ঘুমের আগে অত টিভি দেখতে নেই।" আবার অনেকের সখ কম্পিউটারে গেম খেলা। সেটাতেও বিপত্তি বাধাতেন আমাদের বাবা মা। মনে মনে কয়েকবার রাগও হয়ত করে ফেলেছেন মায়ের সাথে। "আরে, মাত্র ৫ মিনিট টিভি দেখলাম, আর এর মধ্যেই!"
কিন্তু এখন ঘুমের আগে মোবাইলে ফেসবুক টাইমলাইন স্ক্রল করতে করতে মনে হয়, এখন যদি মা এসে মোবাইল টা কেড়ে নিয়ে বলত ঘুমা। কতই না ভাল হত! কেন? আসুন বলছি।
আমরা যখন কোন কিছু দেখি তখন আমাদের মস্তিষ্কে এগুলো ছবি হিসেবে যায়, এক্ষেত্রে ছবি তোলে আমাদের চোখ। সেগুলো মস্তিষ্কে গিয়ে বিশ্লেষণ হয় ফলাফল আমরা কোন কিছু দেখি।

সেরকমই, যখন আমরা মোবাইল হাতে নিয়ে ঘুমাতে যায়, তখন টাইমলাইন স্ক্রল করার মাধ্যমে আমাদের চোখ কয়েকশ ছবি তোলে যেগুলো প্রসেস হতে থাকে আমাদের মস্তিষ্কে।

আমরা ঘুমাতে এসেছি কিন্তু আমরা মস্তিষ্ককে দিয়ে কাজ করাচ্ছি।

যখন আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। দরকার একটা অসাধারণ ঘুমের। ঘুমের আগে আমাদের মস্তিষ্ক মেলাটোনিন নামক একধরণের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে যা মস্তিষ্কের বিভিন্য অংশকে ঘুম পাড়ায়।

কিন্তু ফেসবুকের টাইমলাইন স্ক্রল করে কয়েকশ ছবি মস্তিষ্কে পাঠিয়ে মস্তিষ্কের এই স্বাভাবিক প্রক্রিয়াকে বাধা দিচ্ছি। যার ফলাফল আর কিছুই না। বিছানায় শুয়ে ১-২ ঘন্টা এপাশ ওপাশ করতে হয়। পরের দিন কাজ করতে গিয়ে মাথা ঝিম ঝিম করতে থাকে। কোন কাজেই মনোযোগ দিতে পপারি না। মেজাজ হয়ে যায় চিড়চিড়ে।

যারা এটুকুতে সন্তুষ্ট নন তাদের জন্য আরো বলি, বলা হয় যতটুকু সময় আপনি ঘুমের আগে স্মার্ট স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন, আপনার ঘুমের মান ততই খারাপ হতে থাকবে। আমাদের মস্তিষ্কে গ্লিয়াল সেল নামে এক ধরণের কোষ আছে, যারা ঘুমের মধ্যে মস্তিষ্কের বর্জ পরিষ্কার করে। ঘুমের আগে মোবাইল ব্যাবহার এই গ্লিয়াল সেল কে নিউরনের বর্জ পরিষ্কার করতে বাধা দেই। এই জমে থাকা বর্জ পরবর্তিতে আমাদের মস্তিষ্কের ক্ষতির কারণ হতে পারে, এমনকি স্মৃতি শক্তির ব্যাঘাত ঘটায়।
তাই হাজার মন খারাপ করলেও এই নেশার বস্তু টা হাতে নিয়ে এখন মনে হয় আগে মা হয়ত ঠিকই করেছিল।

সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে শেষ হলো! কিন্তু তিনি ফিরবেন কবে?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ২০ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৫

আমি সর্ব প্রথম আগ্রহ নিয়ে ফুটবল ওয়ার্ল্ডকাপ দেখেছিলাম ১৯৯৮ তে। তখন আমি ক্লাস ৮এর ছাত্র।



আমার বড় ভাইয়ের তখন ফ্রান্সে যাবার কথা আমার আম্মার এক আত্মীয়ার বরের ব্যবসা ছিলো ফ্রান্সে।... ...বাকিটুকু পড়ুন

অহনার কীর্তিকলাপ, কিংবা পাগলামি, কিংবা ভালোবাসা

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১:২১

অহনা খুব জ্বালাতন করতো, অর্থাৎ খুব জ্বালাত,
বা বিরক্ত করতো আমাকে, যেমন, হঠাৎ হঠাৎ মাঝরাতে
মোবাইলে কল করে বলতো, ‘তুই যে ঘুমিয়েছিস, ঘুমানোর
আগে কি আমার কথা ভেবেছিস? বল, কতবার ভেবেছিস?
তাহলে একবার... ...বাকিটুকু পড়ুন

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

×