প্রস্তুতি নাও নব বিপ্লবের
শাওন আহমেদ (হাওয়াই জাহাজ)
তিমিরাচ্ছন্ন লোকালয়ে যদি জোনাক আলো আশা জাগায়
প্রস্তুতি নাও নব বিপ্লবের।
মানসিকতার জরা-ব্যধিতে বহু বসন্ত কেটেগেছে নিরানন্দে
অবিমৃষ্যকারীর ন্যায় আর মারাবোনা বর্তমান-
অস্বচ্ছ ভবিষ্যতের আশায়।
আমাদের ইতিহাস কখনো তৃপ্ত ছিল না সর্বংসহা খেতাবে।
আমাদেরও তাই রুখে দিতে হবে কিছু সামাজিক জন্তুকে।
শ্বাপদসংকুল এই লোকালয়টাকে করে যেতে হবে মানবতাময়
যেন মানবতার অম্লবৃষ্টিতে খসেযায় হন্তারকের অস্ত্রসমেত হাত।
চল, একসাথে ফেলি প্রথম পদক্ষেপ।
বেদনার ভায়োলিন ভুলুক একাকীত্বের সুর,
আমৃত্যু গেয়ে যাই সাম্যের কোরাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




