মিথ্যে জোনাক
শাওন আহমেদ (হাওয়াই জাহাজ)
অন্ধকারে নিঃসঙ্গ আমি কখনই পাইনি
অকৃত্রিম জোনাকের সঙ্গ,
যে জোনাকের সান্নিধ্যে কাটিয়েছি বহু নিঃসঙ্গ রাত;
সেছিল নিছক দৃষ্টিবিভ্রম।
সেতো জোনাক ছিলনা,
ছিল তপ্ত স্ফুলিঙ্গ!
জোনাক ভেবে প্রকম্পিত আঙুলে তাকে ছুঁয়ে দিতেই -
আৎকে উঠেছিলাম তিক্ত স্পর্শানুভূতিতে!
একাকীত্বের এই কঠিন ক্ষণে,
ঘুমকাতুরের চোখে লেপটে দিয়ে রাজ্যের দুঃস্বপ্ন,
আশাহত করে দিয়ে আশাবাদী মন,
নিশাচর করে গেছে মিথ্যে জোনাক।
তাই হৃদয়ের নির্জলা স্বপ্ন জ্বালিয়ে,
জোনাকের খোঁজে আজ হয়েছি ফানুস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




