পায়ে পায়ে গঞ্জনা আর ধিক্কার
তোমার দ্বারা কিচ্ছু হবে না।
“অবাস্তব ও স্রোত বিমুখ চিন্তা তোমার”
মাথা নিচু করে আমিও চলে এসেছি
যুক্তি দেখানোর সময় হয়নি এখনো।
আমার ভুল কোথায় ? খুজে খুজে
নিজেকে শুধরে নেবার লড়াই।
অনেক ভুলের ভিড়ে আজ একটি ভুল
অঝোরে কাদায় আমায় । "আত্মকেন্দ্রিক "
তোমাদের নিয়ে ভাবিনি কখনো।
আমি শুধু আমাকেই জেনেছি।
যদি একটি বারের জন্য তোমাদের নিয়ে ভাবতাম
তবে ঘৃণার জীবন হতো আমার।
জোর বেঁচে গেছি।ও পথ মাড়াইনি
নিজের ভুল শুধরে সময় পাইনি
অথবা আমি শুধু আমাকেই জেনেছি।
এই একটি ভুলের মাসুল দিতে দিতে
তিরিশ বছর গেলো, আরো কতো যাবে
তার হিসেব আছে কোথাও ?
এখনো সেই অবাস্তব ও স্রোত বিমুখ চলা আমার
কিছু হওয়ার স্বাদ মরে গেছে।যা আছি তাই বেশ।
ভোগ আর ভোগের জন্য কাড়াকাড়ি
এই যদি স্রোত হয় ।
তবে আমি আর মাথা নিচু করে নয়
এবার স্বদর্পে দাপিয়ে বেড়বো,
বৈরী স্রোতে একা।
যদি লালসার পুত্তলীতে
মেকাপ লাগিয়ে মানুষ সাজাই
কঠিন বাস্তবতা হয়,তবে আমি
আরো অবাস্তব হতে চাই।
স্বয়ংবরা নারীর মত
হাসতে হাসতে গলায় পড়ব
তোমাদের শত গঞ্জনা, ধিক্কার।
৫/৪/১৭
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৮ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




