
কত শত নীড় বদলেছি জীবনে
গুনে গুনে ভাড়া দিতে শিখে গেছি ।
কতো আলো ফেরি করে করে
মাসান্তে বাড়িওয়ালার পকেট করেছি ভারী।
সেই থেকে পিতৃভিটায় আঁধার,
প্রদীপ জ্বালানো হয় না কখনো।
স্ট্যাটাসের মায়ায় প্রবঞ্চক মানব!
তবুও তোমার কোলে পেয়েছিলাম ঠাই।
ভাসমান জেনেও ফেরাও নি আমায়
হে বুড়িগঙ্গা এবার দাও বিদায়।
মধ্যানে সকাল, বিকেলে দুপুর
অনাহারী দিন, প্রসন্ন রাত্রি তোমার কোলে,
ঘুম ক্লান্ত ঠোটে রিজলার চুমু
ব্যস্ত শহরে বেমানান আমি,
ঘড়ির কাটায় সদা আসামী।
এইতো শেষ দেখা নয়
তুমি নদী নও , নারী হয়ে রও মোর মনে
তাই আবার এসে দাড়াবো তোমার উঠানে।
২৯/৩/১৭
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




