somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিবন্ধনকৃত ব্লগার হিসাবে প্রথম বর্ষ ।।

৩০ শে এপ্রিল, ২০১২ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোষ্ট করেছেনঃ ১২ টি
মন্তব্য করেছেনঃ ৬০৬ টি
মন্তব্য পেয়েছেনঃ ২৩৮ টি
ব্লগটি মোট ৫৯৬০ বার দেখা হয়েছে ।

এই পরিসংখ্যান দেখে যে কেউ আমাকে এক্টিভ ব্লগার বলবে না , বলার কথাও না । আসলে তা নয়, মাথায় হাজারো টপিকের দিগম্বর ছুটাছুটি কিংবা কোনো পোষ্টে মতের অমিল হওয়া সত্ত্বেও চরম উদাসীনতা, অলসতা এবং ভালো লিখতে না পারার ব্যর্থতার কারনে ব্লগের এই পরিসংখ্যান ।

ব্লগ নিয়ে আমার তেমন স্বচ্ছ ধারনা ছিলো না।। ২০০৯ এর শুরুর দিকে মুক্তমনা ব্লগের মাধ্যমে আমার ব্লগ জীবনের শুরু।। সেখান থেকেই সামুর লিংক পাই। সামুতে নিবন্ধন না করেই প্রথমে একের পর এক বাছাইকৃত পোস্ট পড়া শুরু করলাম । কতকিছু যে জানলাম তার ইয়ত্তা নেই।। অবশ্য শুরুতে মুক্তমনার পোষ্ট পড়ে আমার যা অভিজ্ঞতা হয়েছে তাতে করে সাইকো কিংবা জ্ঞানপাপীদের চিনতে আমার মোটেও সমস্যা হয় না ।। বলা যায় শাপেবর হয়েছে।।

সঠিক আদর্শ ও চেতনা নিয়ে ব্লগে এসেছি । কারো সাথে বন্ধুত্ব কিংবা শ্ত্রুতা করার উদ্দেশ্য নিয়ে ব্লগে আসিনি। ব্লগে আসা একান্তই নিজের জন্য। ব্লগের কন্টেন্টগুলো পড়তে ভালো লাগে । মানুষ কিভাবে জীবনকে মূল্যায়ন করে, সমাজ ,দেশ, ধর্ম , লোকজ- সংস্কৃতি, গল্প কবিতা নিয়ে সাধারন মানুষের অনুভূতিগুলো কিভাবে প্রকাশ পায়, তা জানার অদম্য আকাংখা থেকেই ব্লগের প্রতি এত অনুরাগ ।। মানুষের কাছ থেকে দেখা উপলব্ধিগুলো আমাকে প্রায়শই ভাবিয়ে তোলে । একটা সময় নিজের কথাগুলো বলার প্রয়োজনীয়তা অনুভব করলাম ।। তখনি সামুতে নিবন্ধন করলাম।। বাস্তব জীবনে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারনে অনেক কথাই বলা হয়ে ওঠে না ।। লোক লজ্জা, সংকোচকে পাশে রেখে মনের অবচেতন অংশের কথা গুলো তুলে আনার চেষ্টা করতাম । নিপাট ভদ্রতার মুখোশ পরে, সবার কথায় তাল দিয়ে নিজের অন্তর্গত সত্ত্বা, অনুভূতিকে গলা টিপে হওয়া করে বেঁচে থাকার সুবিধা নিতে ব্লগে আসিনি ।

অনেক ব্লগার আছেন, যারা শুধুই পাঠক ।। আমিও তাদের একজন ।। নিজের মতের সাথে কারো অমিল হলেই আমরা মেনে নিতে পারিনা ।। আমরা সমালোচনা সাচ্ছন্দে করতে পারি কিন্তু হজম করার মানুষিক শক্তি পর্যন্ত নেই। অনেক তথাকথিত সেলিব্রেটি ব্লগারও এর বাইরে নন । বিরুদ্ধমত জানার খোলা মন রেখেই তাদের থাকতে দিন। মিল-অমিল ও ভাবাদর্শের বৈচিত্র্যও ব্লগের সৌন্দর্য ।
ব্যক্তি জীবনে কখনো গালি খাইনি ,কিংবা কাউকে দেইনি।। কিন্তু ব্লগ জীবনে এসে প্রথম গালি খাওয়ার সৌভাগ্য !! হয়েছে । গালি হজম করা খুব কষ্টকর তবে অসম্ভব নয় ।

প্রিয় ব্লগার ঃ

দেবদারু : কবিতার কথা উঠলেই আমার চোখে ভাসে দেবদারুর” কবিতা । কী অসাধারন তার কবিতা !! জানিনা কোন অজানা কারনে তিনি আর ব্লগে লেখেন না ।।

নরাধমঃ রাষ্ট্র, ধর্ম, রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস সব বিষয়ে ওনার অসাধারন বিশ্লেষণধর্মী সব লেখা, যা আমাকে মুগ্ধ করে । আমি সত্যিই মুগ্ধ । আগে অবশ্য তিনি অন্য নিকে ছিলেন।।

রাগিব হাসান : সর্বজন স্বীকৃত নন্দিত একজন ব্লগার ।। ওনার উচ্চতর শিক্ষা বিষয়ক লেখা গুলো ক্যারিয়ার নিয়ে আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে ।।

ম্যারোভিকঃ একটা মানুষ এত কিছু জানে কিভাবে !! শুধুই বিস্ময় !! গনিত কিংবা প্রাচীন সভ্যতা কোনো কিছুই ওনার লেখা থেকে বাদ পড়েনি।

সাইফ শেরিফঃ শুধুই বিষাদময় লেখা । কোনো এক অদ্ভুদ কারনে ওনার লেখাগুলো আমার হৃদয় ছুঁয়ে যায়।। আমরা মনের গোচরে-অগোচরে বারংবার বিষাদে আচ্ছন হয়, সে কারনেই হয়তো ওনার লেখাগুলোর প্রতি এত আকুলতা ।

সোনাবীজ; অথবা ধূলোবালিছাই ; ওনার ছোট গল্প গুলো আমার খুব ভাল লাগে ।

হাসান মাহবুবের গল্প, দুর্যোধনের রম্য, শেরিফ আল সায়ার এর গল্প, আমার অনেক ভালো লাগে ।। এছাড়াও উদাসী স্বপ্ন, কালপুরুষ, প্রজন্ম ছিয়াশি (যদিও তিনি একটা ব্যাপারে প্রবল সমালোচিত তবে তিনি সে ব্যাপারে অনুতপ্ত) , এক্সিমোর (ব্লগের ছাগু ও নাস্তিকবিরোধী যদিও পুরোপুরি আওয়ামি পন্থী ) লেখা আমার ভালো লাগে ।
এতোসব প্রিয় ব্লগারের পোষ্টে আমার মন্তব্য নিতান্তই কম ।।

ব্লগের আমি একজন নীরব পাঠক, হয়তো নিজেকে খুব একটা প্রকাশ বাসনা নেই বলে।। ব্লগে এযাবতকাল কত ক্যাচাল দেখেছি, শুধুই নিরব থেকেছি।। খুব অবাক হয় যখন দেখি ক্ষুদ্র ব্যাপার নিয়ে মানুষ আক্রোশ মিটানোর জন্য গালাগালিকে পাথেয় হিসাবে বেছে নেয় । কেউ আবার ভদ্রতার মুখোশে সমাজে ঘুরে বেড়ান কিন্তু অন্তরে ধারণ করেন 'সাম্প্রদায়িকতা ও অসহিষ্ণুতার বিষ। কখনো বা সুশীলতা বজায় রাখতে মাল্টি নিকে এসে ব্লগে ঝেড়ে শান্তি পান। কত রকমের, কত বর্ণের মানুষ !! নিজের স্বার্থের ব্যাপারে একটু টান পরলেই মানুষ যেভাবে তার হিংস্রতা প্রকাশ করে, ব্লগাররাও তার ব্যতিক্রম নয় ।

সামু ব্লগ থেকে এখন পর্যন্ত যা প্রাপ্তি , তা এক কথায় প্রকাশ করা অসম্ভব ।। আমার ধ্যান ধারনার মাঝে আমুল পরিবর্তন ঘটেছে বিভিন্ন ব্লগারের লেখার মাধ্যমে । এই ব্লগ আমাকে বিচিত্র মানুষ চিনিয়েছে যাদের চিন্তা চেতনায় রয়েছে বিস্তর ফারাক, যা পাঠ্যপুস্তক কিংবা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে তা কল্পনা করা সম্ভব না।

বয়স কমে যাচ্ছে । বাস্তব দুনিয়া আমাকে আচ্ছন্ন করে ফেলছে ।। জীবনে বেচে থাকার স্বার্থেই যোগ দিতে হবে মিছিলে , এ মিছিল একান্তই অস্তিত্ব রক্ষার ।।
লেখাটা আরো লম্বা হতে পারত ।। লেখাটাকে টেনে বড় করার ইচ্ছা আর নেই ।। সবাই ভালো থাকুন ।।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১২ রাত ২:২৫
৩১টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×