somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকান ক্যান্ডি শপের নামে লন্ডনে লুটেরাদের ব্যবসায়িক বিনিয়োগ

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকান ক্যান্ডি কিংবা আমেরিকান ক্যান্ডি শপ অথবা ভিন্ন নামে বিভিন্ন প্রকার চকলেট পণ্যের দোকান বেশ জমজমাট যুক্তরাজ্যের বিভিন্ন শহরের কেন্দ্রস্থলে। যেখানে দোকান ভাড়া ও আনুষঙ্গিক খরচ এবং ট্যাক্স খুবই বেশি।

লন্ডনের প্রাণকেন্দ্র অক্সফোর্ড ষ্ট্রিট ও এর আশেপাশের এলাকায় করোনা মহামারির সময়ে এসব সুইট শপের আতিশয্য ব্যাপকতা লাভ করেছে। হাইষ্ট্রিট মার্কেটে ব্যবসায়িক খরচ বহন করতে না পেরে ডেবেনহাম, টপশপ কিংবা গ্যাপের মত বড় বড় ব্রান্ড যেখানে নিজেদের গুটিয়ে নিয়েছে সেখানে এসব অখ্যাত ব্র‍্যান্ডের এত ব্যয়বহুল দোকান চালনোর পুঁজি আসে কোথা থেকে?

যুক্তরাজ্যের জনমনে যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তখন লন্ডনের ওয়েষ্টমিনষ্টার সিটি কাউন্সিল এসব ক্যান্ডি শপকে দোকান ভাড়া না দেওয়ার জন্য হাউজিং এজেন্সীগুলোর সাথে যোগাযোগ করেছে। কারন এসব দোকানে নানা অনিয়ম ছাড়াও লন্ডনের অভিজাত এলাকাগুলোতে এসব দোকানের ছড়াছড়ি এখানকার ঐতিহ্যের সাথে ঠিক মানানসই নয়। এছাড়াও চলমান ব্যবসাগুলো যাতে বন্ধ না হয় সেজন্য ৭০% ট্যাক্স হ্রাসসহ নানা স্কিম চালু করেছে। এ থেকেই প্রমাণ হয় বেপরোয়া এসব ক্যান্ডি শপের বিনিয়োগের পিছনে অনেক রাঘব বোয়াল জড়িত।

নামে আমেরিকান ক্যান্ডি শপ হলেও এসব দোকানে বিক্রি হয় মূলত যুক্তরাজ্যের কিছু ব্রান্ডের চকলেট সামগ্রী। এর মধ্যে বেশিরভাগই নকল পণ্য। পণ্যের গায়ে দাম লেখা নেই। কাউন্টারে নিয়ে গেলে বাজার মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দাম নেয়া হয়। বিভিন্ন সময়ে এসব কারণে জরিমানার মুখোমুখিও হয়েছে এই ক্যান্ডি দোকানগুলোর কর্ণধাররা।

খোঁজ নিয়ে জানা যায়, আমেরিকান ক্যান্ডি শপ নামের এইসব ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন যোগানের সাথে সংশ্লিষ্টরা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের নিরন্ন গরীব মানুষের প্রদানকৃত করের টাকা লুটপাট করে অর্জিত ব্ল্যাক মানি বৈধ করার অবলম্বন হিসাবে এই পথকেই বেছে নিয়েছেন তারা।

কালো টাকার মালিক এসব রাঘব বোয়ালদের অন্যতম একজন হলেন সাম্প্রতিক অভ্যুত্থান ও গণপিঠুনির ভয়ে পলায়নকৃত আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গণি। পতিত এই স্বৈরশাসক এখন বাস করছেন দুবাইয়ে। আফগানিস্তানে তুমুল গণজাগরণের মুখে উজবেকিস্থান পালিয়ে যাবার সময় অবশ্য তিনি আফগান সরকারের তহবিল থেকে ১৬৯ মিলিয়ন ডলার চুরি করতে ভোলেননি।

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

×