somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের গানের দল

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এক.

“এই কলটির বিল পরিশোধের জন্য কলার আপনাকে অনুরোধ করেছেন। রাজি থাকলে……”

শীতের এই রাতে ২টা/৩টায় এই জাতীয় কলে মনটা খুবই উদাস হয়ে যায়। জানি.. কলার আজো স্বাধীনতা প্রাংগনে গান গেয়ে তার আগের একমাত্র ভক্তের ফিডব্যাক কল পায়নি…
“এই পাগল… আরেকবার কর…. ভালো লাগছে…
পাগল মনের সুখে ধরেছে
“চন্দনা গো রাগ করো না…..”
দূর হতে সুমধুর শব্দ। কান পেতে শুনতে হয়।

আর এখন তার কলে রাজি সূচক এক চাপলেই করুন আর্তনাদ
: স্যার…. কেউ ডাকে না স্যার, আবার আসেন স্যার… আবার আসেন।
শীতার্থ গাইবান্ধায় শীত খুবই বেশি… পিএটিসিতে আরো…
কান্নায় আর শীতে ঐপাশের মানুষটি কাপতে থাকে… ভারী হয়ে ওঠে আশেপাশের পরিবেশ..
এই পাশের মানুষটির অনুভূতি হয়তো বা ভোতা..
কিছুক্ষণ পর বলে,
“ধর, গানটা…”
ঐ পাশ থেকে ভেসে আসে..
“চন্দনা গো রাগ করো না…..”

আর এই পাশে তার রুম মেটের গগন বিদীর্ণ নাক গর্জন। দূর থেকে ভেসে আসছে গাড়ীর পাওয়ার হর্ণ।

দুই.

সিরাজুল ইসলাম সোনার কড়া আপত্তি
: স্যার, এই ছেলেকে আমাদের গানের দলে নিলে এর দায়-দায়িত্ব আমাদের নয়। ওর সা-রে-গা-মা নেই।

সা-রে-গা-মা অনেকেরই নেই।আমারও নেই। তারপরও সিরাজুল ইসলাম সোনা ও নূর হাসানের তৈরি আমি..সৃষ্টি মাঝে মাঝে স্রষ্টাকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখে.. আমিও ঝুকিঁ নিলাম।

তিন.

শিল্পকলা একাডেমির মঞ্চ। ঐখানেই বসে গাইবান্ধার একমাত্র নিয়মিত অনিয়মিত সাংস্কৃতিক আয়োজন :এলোমেলো হাওয়া বয়।
সাধারণ শাখার বড় বাবু মতিয়ার রহমান ঠিক ছয়টায় হাজির। মিলনায়তন প্রস্তুত। পাচমিশালী গানের আসর। শ্রোতা: আশে-পাশের পথচারী, চা বিক্রেতা হরিয়া, ডিপটির মা।ডরমেটরির বুয়াও ভাওয়াইয়ার শ্রোতা। ৩০ ব্যাচের দুই অফিসারও আসে। আসে না শুধু সা-রে-গা-মা না থাকা পাগল।
ড্রাইভার মারুফ মাঝে মাঝে বলে: ওয়ান মোর…
উৎসাহ পেয়ে শিল্পী হয়তো ধরছেন: ও লাল মেরে.. ..

চার.

আরেক মঞ্চ পুরাতন জেল খানার আম্ররঙ্গমঞ্চ ।
আম গাছের নীচে।
পাকা স্থায়ী মঞ্চ।
সাথে আছে মে মাসের ভেজা আবহাওয়া ও দক্ষিণা বাতাস।
আজ লালন উৎসব।
আমাদের গানের দলের অসাধারণ পরিবেশনা। কুষ্টিয়ার ছেউরিয়ার পরিবেশ চারদিকে।ধুপ জ্বলছে। আলো আধারী।
সবাই আছে।
লালন বেশে পাগল গাইছে: লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে..

পাচ.

“এই কলটির বিল পরিশোধের জন্য কলার আপনাকে অনুরোধ করেছেন। রাজি থাকলে……”
আজ সকালে কল.. বুঝলাম… সোনার শহর গাইবান্ধারই হবে…
ধরলাম।
: (কান্না আর চিৎকার)স্যার.. আমি ঢাকায়..
:কেন?
:বউরে..পোলাটারে খাবার দিতে পারি না… কাম নাই..
:কেন? মুহুরির কাজটা…
:পারি না.. বুদ্ধি নাই.. শিক্ষা নাই..
:তাহলে?
:রিকশা চালাই স্যার।কষ্ট… বুক ভরা কষ্ট স্যার, বুক ভরা কষ্ট।
কান্না চলতে থাকে…
কান পেতে শুনতে থাকি করুণ আর্তনাদ।
নাটক হলে ব্যাকগ্রাউন্ডে হয়তো বাজতো.. “আমি ওহন রিকশা চালাই ঢাকার শহরে”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×