জন্মিলে মরিতে হইবে
ইহা সকলেই জানি।
কিন্তু মরিলে কি আবার জন্মানো যাইবে?
যদি বলি হ্যাঁ, তাহলে কেহ বলিবে তুই মুরতাদ নয়ত কাফির!!
নয়ত বলিবে তুই কি হিন্দু না বৌদ্ধ, পুনর্জন্মে তোর যে বড় বিশ্বাস!!
আমি বলি কি যদি তাই হবে
তাহলে আমি আবার জন্মিলাম কিরূপে?
তাও শুধু একবার নহে, এই লইয়া পঞ্চমবার!!
ওহে বিধাতা, তোমরা কি আমায় বলিবে,
আমাকে তোমরা আর কতবার হত্যা করিবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



