আমার ছোট ভাই এবং তার বন্ধুরা বড়দের টুসকি টুর্নামেন্টে খেলে সেমিতে গিয়ে হেরে যায়। আমি জানতাম সেদিন তাদের ম্যাচ ছিল। ম্যাচ হেরে সন্ধ্যার দিকে বাসায় এসে আম্মুকে বলে “আম্মা কিছু টাকা দেন?” আমি তো পুরাই টাস্কিত। আজকে তো কোন অকেসন নাই এবং আমি জানি ওরা ম্যাচ হারছে। তাইলে কিসের পার্টি? জিগ্যেস করলাম। যা বলল শুনে আমি পুরাই থ!!! আজকে ম্যাচ হারছে সেই হারার দুঃখ ভুলার জন্য পার্টি দিয়ে একটু নাচানাচি করবে, পোলাও কর্মা খাবে আরকি তাই আম্মুর কাছে চাদার টাকা চাচ্ছে।শুনে আমি টাস্কিত হবার সাথে সাথে হাসতে হাসতে শেষ।
এখন কিছু ব্লগারের ঈদ ঈদ করে ব্লগ ফ্যাটিয়ে ফেলা নিয়ে আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেলো। মহানবী (সাঃ) মারা গেছেন এই দিনে আর আজ তারা উৎসব করবে। দিনে ফযর নামায না পড়লেও ঘুম থেকে উঠে ক্লিন সেভড করে পাঞ্জাবি গায়ে চাপিয়ে কিছু ব্যানার বানিয়ে শহর ঘুরবে। জোহর আর আসর যাবে ঘুরতেই। মাগরিবে শুরু হবে মাজারে নাচানাচি আর গাজাখাওয়া। গাজা খেতে খেতে কখন এশা শেষ হয়ে যাবে জানবেই না। ফজর যাবে কতো মানুষের পকেট থেকে টাকা আজকে মারতে পারলো। বুঝতে পারলেননা? আগে ১-২ দিনে খান্ত দিত। কিন্তু এখন ৫৬ দিন ব্যাপী?
Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



