আমাদের ব্লগাররা বা মানুষগুলাও সবাই কয়েকধাপ এগিয়ে। কেমতে? বলি। ধরেন আপনি যদি আওয়ামিলিগের পক্ষে কথা বলেন কিছু ব্লগার আছে এসে আপনাকে ভারতের দালাল বানিয়ে দিবে। কি বলছেন আর কি লিখছেন তাও না পড়েই।আবার যদি আপনি বিএনপির পক্ষে কন কিছু ব্লগার আছে কি কইছেন না কইছেন তা না পড়েই আপনারে ডিরেক্ট ছাগু বানাইয়া দিবো। এইটা দেইখাই আমার মনে হয় আমাদের ব্লগার আর মানুসগলান সব সময় কিছু ধাপ আগাইয়া বুঝে।
আরও মজার ব্যাপার সবাই মনে করে সেই একমাত্র বাংলাদেশী। আর সবাই হয় ভাদা আর না হয় পাকি দালাল। লীগের বিপক্ষে বললেই পাকি দালাল, আর বিএনপির বিপক্ষে বললেই ভাদা। আরও মজার বেপার হইতেছে জামায়তের বিপক্ষেই বললেই নাস্তিক বা ইসলাম বিদ্বেষী। ঠিক বুঝবার পারিনা। বাংলাদেশে কি কোন বাংলাদেশী নাই নাকি সব খালি ভাদা আর পাকি দালাল দিয়া ভর্তি(এদের মতে)?
এখন আসি আমার কি মনে হয়। বাংলাদেশের রাজনীতিবিদরা যে আলোচনা করতে বেশি আগ্রহী না কেন তার আমাদের ব্লগে ঘুরলেই বুঝা যায়। উনারা সবাই তো বাংলাদেশী, আমাদের মত মানুষ। আমরা যেমন মধ্যপন্থা অবলম্বন করতে পারিনা এই ব্লগেই, তারা কি করে পারবে?। তারা তো সেই চর্চা করে বড় হয়নি। আমরা সবাই আসলে চরমপন্থি। কেও কারো কথানা মানলেই, মতের বিরুদ্ধে গেলেই আমার তাকে আর বাংলাদেশী রাখিনা, হয় তাকে ভাদা আর না হয় তাকে পাকি দালাল বানিয়ে দেই। আমাদের মত মানুস থেকেই তো একদিন কেওনা কেও রাজনীতিবিদ হব, হয়ে আসতেছে।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



