ম্যানিয়া হচ্ছে কোনও কিছু করার তীব্র একটা আকাঙ্খা, অবসেশন, একটা অভ্যাস যার উপর আপনার নিয়ন্ত্রণ খুবি সামান্য।না চাইলেও অবেচতন ভাবেই আপনি সেটা করে ফেলেন। You just can't help with it
আজকে আমার জানবো সেরকম কিছু অদ্ভুত ম্যানিয়া নিয়ে।
► ► মানুষের জন্য কোনও কিছুতে মুখের অবয়ব দেখা নতুন বা আশ্চর্য কিছু নয়। কে কার মুখ দেখে সেটা নির্ভর করে তার Perception এর উপর। এজন্যই তো মানুষ কত কিছুতে কত মনিষীর মুখ দেখে। তবে ⇒কার্টাকোয়েথেস ম্যানিয়াতে আক্রান্ত ব্যাক্তির জন্য ব্যাপার টা ভিন্ন। তারা মুখের অবয়বের বদলে মানচিত্র দেখে থাকে। অদ্ভুত তাইনা?
► ►এইটা এক অদ্ভুত ধরনের ম্যানিয়া। এই ম্যানিয়াতে আক্রান্ত ব্যাক্তি অবসেস থাকে অন্যকে বিবাহের প্রস্তাব পাঠানো নিয়ে। হ্যা, ঠিকই পড়েছেন। এরা একই সাথে একের অধিককে বিয়ের প্রস্তাব পাঠায় এবং পাঠাতেই থাকে। আর এই ম্যানিয়ার নাম হচ্ছে ⇒গামোম্যানিয়া।
তবে এক সাথে ৫-৬ টা মেয়ে/ছেলে কে gf/bf হবার জন্য প্রপোস করাটা কোন ম্যানিয়া বলে সেটা জানিনা
► ►কিছু শব্দ আপনার খুব প্রিয় এবং কথা বলার সময় আপনার সেই শব্দগুলো বারবার আওরাতে, ব্যাবহার করতে ইচ্ছে করে? আপনি তাহলে ⇒ওনোমাটোম্যানিয়াতে আক্রান্ত।
► ►পারবো না আমি ছাড়তে তোকে,
পারবো না আমি ভুলতে তোকে
পারবো ছেড়ে বাচতে তোকে.
ও বিছানা হয়ে যানা তুই আমার
সেমিস্টার ব্রেক চলতেছে এবং আমি এখন বিছানার প্রেমে পড়ে আছি, ছাড়তেই ইচ্ছে করেনা। যাদের আমার মত অবস্থা তাদের উপর ভর করেছে ⇒ক্লিনোম্যানিয়া। ক্লিনোম্যানিয়া গ্রিক শব্দ যার মানে হচ্ছে বিছানায় শুয়ে থাকার তীব্র ইচ্ছা। নতুন প্রেম, এক মুহূর্ত দূরে থাকতে ইচ্ছে করেনা
► ►সবসময় নিজের মাথার চুল টেনে তুলে ফেলতে ইচ্ছে করে, এখনি ডাক্তার দেখান। কারন আপনার ⇒ট্রিচোটিল্লোম্যানিয়া হইছে। ঠিক টাইমে চিকিৎসা না করাইলে চুল টেনে তুলতে তুলতে মাথা টাক করে ফেলার ভালো চান্স আছে
► ►বড় কোনও সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় ভোগা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ৫ টাকা দিয়ে একটা কলম কেনার মত ছোট একটা সিধান্ত নিতে গিয়েও যদি আপনি দ্বিধায় ভুগেন কোন কলমটা নিবেন ম্যাটাডর গ্রিপার জেল নাকি পিন পয়েন্ট তাহলে আপনি ⇒অ্যাবউলোম্যানিয়া আক্রান্ত। কঠিন সমস্যা তাইনা?
► ►গিফট পাইতে তো সবারই ভাল লাগে শুধু শেলডনের কুপার ছাড়া।কিন্তু গিফট দিতে? আর কারো ভালো না লাগুক ⇒ডোরোম্যানিয়াতে আক্রান্ত ব্যাক্তির সবাইকে গিফট দিয়ে যেতে খুভ ভাল লাগে। মনে হচ্ছে কি সুইট একটা ম্যানিয়া, তাইনা?? হা হা মোটেও না। চিন্তা করুন গিফট দিতে দিতে আপনার লাখ টাকার ঋণ হয়ে গেছে এবং তাও আপনি গিফট না দিয়ে থাকতে পারতেছেন না।এখনো সুইট মনে হচ্ছে?
তো এখন কার কোন ম্যনিয়াটা আছে জেনে নেয়া যাক?
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৬ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



