
আকাশটা ভেঙ্গে পড়েছে, তুমি নিঃশ্বাস ধরে রাখো,
সবাই চলে গেছে, তুমি বিশ্বাস করো- আমি আসবো,
ইস্কাপনের টিক্কাটা জুয়াড়ির হাত থেকে বদল হয়ে গেলো-
তুমি বিশ্বাস করো আমি আসবো, সোনা চোখ,
পাতি হাসের ডানায় ভর করে হলেও আমি আসবো।
হুভারের উপর থেকে ঝাঁপিয়ে পড়বো, আত্নহত্যা না-
আমি আসবো। মিসাইলের ডগায়, ফর্মুলা ওয়ানের চাকায় ভর করে-
কালো চিতার ক্ষিপ্রতায়, কৃষ্ণাঙ্গ তরুনীর চুলের গোছায়-
সেনা প্রশিক্ষনের চাঁদমারির উচ্চতা নিয়ে আসবো, বক্রতা।
হত্যা করার সব লাইসেন্স নিয়ে, বুশ, ব্লেয়ার, পুতিন, কিমের-
বুকের উপর দাঁড়িয়ে বলব, “যুদ্ধ বন্ধ কর্”।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




