somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পাই বনাম বায়োলোজিস্ট

২৩ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০০১ সালের ৯/১১ তে লাদেন সাহেব যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ঠুস করে দুইটা বিমান ক্রাশ করানোর পর পুরো পৃথিবীতে একটা যুদ্ধ অবস্থার সৃষ্টি হয়। যুদ্ধটা কখনোই পদাতিকের ছিল না, বরং ছিল ইন্টেলিজেন্স ওয়্যারফেয়ার। পরবর্তী কিছু মাসে যুক্তরাষ্ট্র কাবুল আর কান্দাহার (তালিবানের দাপ্তরিক রাজধানী ও প্রধান কার্যালয়, মোল্যা ওমর কান্দাহারে থাকতে পছন্দ করতেন) দখল করে। মাত্র ১৯ জন সৈন্য নিয়ে। তার ভিতরে ১৭ জন ছিলেন সি আই এ (CIA) (যুক্তরাষ্ট্রের মিলিটারি ইন্টেলিজেন্স) এর ফিল্ড অপারেটিভ। এই ১৯ জন অপারেটিভ সম্বলিত অ্যাডভান্স টিমের কাজ ছিল, বি-৫২ থেকে বোমা বর্ষনের পর, যদি গুহা থেকে লাদেন সাহেব বের হন তবে তাকে গ্রেপ্তার বা হত্যা করা। যদিও এই সৈন্যদের যুদ্ধ করার কোন কৃতিত্ব দেয়া যেতে পারে না, যা করার বোমারু বি-৫২ আগে থেকেই করে গেছিলো। পৃথিবীর ইতিহাসে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির মুসলিম বাহিনী রাজা লক্ষন সেনের কাছ থেকে বাঙলা দখল করেন ১৭ জন সৈন্য নিয়ে। যুক্তরাষ্ট্র সেই রেকর্ড ভাঙতে পারে নাই।

সেই সময় একশ্রেনির মানুষের কদর খুব বেড়ে গেছিল। যারা এসপিওনাজের জটিল সমীকরন সমাধান করতে পারতেন। বিগ ডাটা অ্যানালাইসিস করতে পারংগম ছিলেন। ট্রেস, ট্রাকিং, নানা রকম ইলেকট্রনিক ডিভাইস, অস্ত্র চালনায় তারা ছিলেন, অদ্বিতীয়। এদেরকে স্পাই বলা হয়। তারা বাস করতেন রঙ্গিন দুনিয়ায়। নারী, অস্ত্র, মাদক, বাগিং, ডিবাগিং, খুন, ঘুষ, ইন্টেলেকচুয়াল মানুষদের কেনা বেচার এক দারুন বাজার তৈরী হয়েছিল গোটা পৃথিবিতে।

ওই সময় থেকে আজ অবধি এই এসপিওনাজ পেশার লোকজনের চাহিদা ছিল ব্যাপক এবং অন্য যে কোন পেশার চেয়ে বেশি পে স্কেল ছিল এই পেশার লোকজনদের। এই পেশাতে জীবনের নিরাপত্তা ছিল খুবই কম। যেকোন সময় যে কোন দিক থেকেই আক্রান্ত হওয়ার ভয় থাকতো।

প্যাচাল বহুত হো গ্যায়া; আব আসল কথায় আসি।

ডিসেম্বর ২০১৯ থেকে COVID-19 ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করে। এই ঘটনার পর থেকে সম্ভবত আকর্ষনীয় পেশা হিসাবে এই এসপিওনাজ ম্লান হয়ে যাবে। এই পেশাটা তার গ্লামার হারাচ্ছিল, যখন থেকে WikiLeaks এর মিঃ জুলিয়ান অ্যাসাঞ্জ সারা পৃথিবীর অনেক সরকারের গোপন নথিপত্র ফাস করতে থাকেন। এরই ধারাবাহিকতায় NSA (যুক্তরাষ্টের আরেক গোয়েন্দা সংস্থা) এর এক দুষ্টু ডাটা অ্যানালিস্ট মিঃ স্নোডেন আরেক বোমা ফাটান যে, যুক্তরাষ্ট্র সরকার সারা বিশ্বের অধিকাংশ গুরুত্বপূর্ন ব্যাক্তিদের ফোনে আড়ি পেতে তাদের কথা শোনেন। যেটা ছিল কফিনের শেষ কয়েকটি পেরেক, যা যুক্তরাষ্ট্র ও গোটা এসপিওনাজ দুনিয়ার উপর ঠোকা হয়েছিল।

COVID-19 ভাইরাস পরবর্তী বিশ্বের তাবৎ বড় বড় সরকার সম্ভবত হিউম্যান ইন্টেল সংগ্রহে আর এত বাড়াবাড়ি করবে না। অধিকাংশ দেশের গোয়েন্দা সংস্থা তাদের বাজেট কেটে ছোট করে আনবেন এবং এই ছেটে ফেলা বাজেটের বড় অংশই বায়োলোজিস্টদের কে দেয়া হতে পারে; যাতে আরো একটি অজানা রোগ, প্রানী, ভাইরাস, ব্যাক্টেরিয়া মানব সভ্যতাকে আঘান হানার আগেই তারা প্রস্তুত থাকতে পারে।

ধারনা করা হচ্ছে, COVID-19 ভাইরাস পরবর্তী বিশ্বে ১/৩ মানুষ তাদের কর্মক্ষেত্রের জবের নিশ্চয়তা নিয়ে সমস্যায় পড়বেন। বায়োলজিস্টরা সম্ভবত সেইফ সাইডে আছে।

কি মনে হয়? তাই নয় কি?
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ২:০৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

গ্রেইস

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা মে, ২০২৬ রাত ২:০৯


এরা সাড়ে তিনফুট থেকে চারফুট দীর্ঘ,ছোট খাটো,পাতলা গড়ন বিশিষ্ট। চোখগুলো খুব বড়, নাক দৃশ্যমান নয়,ত্বক ছাই বর্ণের,অমসৃণ এবং কুঁচকানো। উন্নত প্রযুক্তি সম্পন্ন। পুরোই... ...বাকিটুকু পড়ুন

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭

আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন মানুষ... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। ভাড়াটে খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে... ...বাকিটুকু পড়ুন

×