somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Conspiracy of kindness !

০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৩৯ সালে হিটলার পোল্যান্ডে ঝটিকা আক্রমন চালালে হাজার হাজার ইহুদি পাশের লিথুয়ানিয়া তে আশ্রয় নেয় । কিন্তু এই আশ্রয় ছিল সাময়িক । ১৯৪০ এর গ্রীষ্মে সোভিয়েত ইউনিয়ন লিথুয়ানিয়া দখল করে নিলে আর নাৎসিরাও অগ্রসর হতে থাকলে বিপদ ঘনিয়ে আসে । কিন্তু সেখান থেকে বের হতে হলে শরণার্থীদের ভ্রমণসংক্রান্ত সরকারি নথিপত্র দেখাতে হত, কিন্তু কোন সরকারই তাদের সেই কাগজপত্র দিতে প্রস্তুত ছিল না । শরণার্থীদের সোভিয়েত ইউনিয়ন আর জাপানের ভিতর দিয়ে বের করে আনার এক অবিশ্বাস্য পরিকল্পনা করলেন সমব্যথী এক ওলন্দাজ কূটনীতিক । শরণার্থীরা কত দ্রুত দুঃসাধ্য জাপানিজ ট্রানজিট ভিসা জোগাড় করতে পারে তার উপর নির্ভর করছিল এই পরিকল্পনার কার্যকারিতা । ওই ভিসা না হলে ফাঁদে আটকা পড়বে তারা।
সেই দুঃসময়ে আবির্ভূত হলেন একজন অপ্রত্যাশিত ত্রাণকর্তাঃ সিউন সুগিহারা, লিথুয়ানিয়ার কানাসে অবস্থিত জাপানের কনসাল জেনারেল । সরকারি নির্দেশ উপেক্ষা করে মরিয়া শরণার্থীদের মহা মূল্যবান ট্রাভেল ভিসা অনুমোদন করা শুরু করলেন তিনি । যেই আবেদন করেছে তাকেই ভিসা অনুমোদন করেছেন সুগিহারা ! প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা যাচাই করে দেখেননি উর্ধ্বতন কর্মকর্তাদের নিষেধ সত্বেও অনুমোদন করেছেন হাজার হাজার ভিসা ! অবশেষে তাকে লিথুয়ানিয়া ছাড়ার নির্দেশ দেয় টোকিও । এমনকি স্টেশনে পর্যন্ত ট্রেনের জানালা দিয়ে ভিসা হস্তান্তর করেছেন তিনি !


সুগিহারার এই প্রচেষ্টার ফলে নিধনযজ্ঞ থেকে বেঁচে যায় প্রায় ৫ হাজার ইহুদি ! এজন্য তাকে অবশ্য হারাতে হয় জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের চাকরিটা !
কেন সুগিহারা তার সরকারের নির্দেশ উপেক্ষা করলেন ? কেন ধ্বংস করলেন তার ক্যারিয়ার ?! " তারা সবাই মানুষ আর তাদের সাহায্যের দরকার ছিল । ভাবতে ভাল লাগে , সেই সাহায্য করার শক্তিটা আমি পেয়েছিলাম " - বলেছেন তিনি !

প্রথম আলোর পুরান সংখ্যা থেকে সংগ্রহকৃত।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×