লাখো শহীদের রক্তে ভিজেছে এই বাংলার মাটি
তবুও আমরা করতে পারিনি এই দেশকে খাটি
লাখো প্রান দিয়েছি বিসর্জন, তাড়িয়েছি পাক সেনা
গিয়েছে সব বাংলা ছেড়ে, যায়নি তাদের ছায়া।
সেই ছায়া আজ প্রান পেয়েছে, প্রানী হয়নি তবু
লাখো শহীদের রক্ত মেখে হয়েছে দৈত্য দানো
ইতিহাস কথা বলে, তাদের জায়গা আস্তাকুঁড়ে
কেন তারা আজ সিংহাসনে, বীর বাঙালি বোকা বনে।
হাতে তাদের চাপাঁতি, রক্ত ঝড়ায় দিবা-রাতি
তরুন প্রজন্ম সভা করে, দর্শনেতে গান্ধীবাদী।
এই সুযোগে পাক ছায়ারা, রক্ত নিয়ে হোলি খেলে
আমরা শুধু চেয়ে দেখি, আপন লাশ পড়ছে ঢলে।
লাল বৃত্ত হচ্ছে বড়, আমাদেরই রক্ত ঝড়ে
নিয়েছি মোরা অহিংস নীতি, রুখব তাদের কেমন করে?
প্রজন্ম তুমি জেগে ওঠ, ডাকছে তোমায় স্বদেশ
নীতি কেন দেখাও তুমি,
যুদ্ধতো হয়নি শেষ।
চোখে আমার ভেসে বেড়ায় ,আমাদেরই লাশের ছবি
দেখে শুনে হয়েছি আমি ,অহিংস নয় সহিংস কবি
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ ভোর ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




