somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেসলিংঃ নৃশংসতার ছদ্মবেশী ভাইরাস

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেসলিং কিশোর-তরুনদের মাঝে বেশ জন প্রিয় একটা স্পোর্টস প্রোগ্রাম। ছোটবেলা থেকেই আমি এই খেলাটা পছন্দ করতাম না।যদিও এটা একটা ফেক ফাইট, কিন্তু অনেকেই মনে করেন যে রেসলিং রিয়াল ফাইট।

তবে আমি এই প্রসঙ্গে আলোচনা করব না। একটু ভিন্ন দৃষ্টিকোন থেকে বিষয়টা পর্যালোচনা করব। এটা সম্পূর্ণই আমার ব্যাক্তিগত চিন্তা ধারা।

রেসলারেরা একজন অপরজনকে শারীরিক ভাবে আঘাত করে। কখনো কখনো চেয়ার, মই বা অন্য কোন হ্যান্ডটুলের সাহায্য অন্যজনের মাথায়, বুকে, পেটে, পিঠে আঘাত করে রক্তাক্ত করে।দৃশ্যটা বেশ ভায়োলেন্ট।

একটা মানুষ আর একটা মানুষকে আঘাত করছে কোন কারন ছাড়ায়, এটা দেখে কোন সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে আনন্দ পেতে পারে এটা আমার মাথাতেই আসে না।একজন মানুষ শুধু একটা পদকের জন্য অন্য একজনকে রক্তাক্ত করছে, আর সেই নিষ্ঠুর দৃশ্য দেখে আমরা বিমলানন্দ ভোগ করছি। এটা আবার কোন ধরণের বর্বর খেলা?

বিষয়টা ভাবতে গিয়ে মনে পড়ে সেই প্রাচীন রোম আর সেই বিখ্যাত কলাসিয়ামের কথা, যেখানে গ্লাডিয়েটরেরা পরস্পরের মুখোমুখি হয়ে লড়ত, খুন হয়ে যেত শুধু মাত্র রাজা আর দর্শকদের আনন্দ দেওয়ার জন্য।কি নিষ্ঠুর ছিল সেই মানুষদের হৃদয়!

প্রাচীন যুগ থেকে মধ্য যুগ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে ডুয়েল লড়ার মত একটা বিষয় ছিল, যেখানে একজন অপরজনকে বিভিন্ন অস্ত্রের মাধ্যমে ডুয়েল লড়ার প্রস্তাব করত। সেটা হতে পারে নিজের বীরত্ব প্রকাশ করতে কিংবা শত্রুতামূলক কারণে অথবা অন্য কোন কারণে।লড়াই শেষে যে বেঁচে থাকত সেই হত বিজয়ী।দর্শকেরা ডুয়েল দেখত, মজা পেত, বিজয়ীদের অভিনন্দন জানাত।সেই সময়ে সমাজে এসব ভায়োলেন্ট দৃশ্য ছিল খুব স্বাভাবিক।

কিন্তু আমরা সেই সময় পেড়িয়ে অনেকদুর চলে এসেছি সভ্যতার উত্কর্ষের পথ ধরে।নীতি নৈতিকতার সংজ্ঞা পাল্টেছে, পাল্টেছে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, মায়া-মমতা, ভালবাসার স্বরূপ। হানাহানি, রক্তপাত, মানুষের মৃত্যু এসব দেখে আমরা বিচলিত হয়ে যাই, হৃদয়ের মাঝে ব্যথা অনুভব করি
একজন মানুষ আরেকজন মানুষকে আঘাত করবে, রক্তপাত ঘটাবে, হত্যা করবে, এসব দৃশ্য আমরা দেখতে চাই না, মেনে নিতে পারি না কোন মানুষের নৃশংস মৃত্যু।যদি হটাৎ করে চোখের সামনে এসব ঘটতে দেখি তাহলে আতংকিত হই, ভয় পাই, দুঃখে ভারাক্রান্ত হয় মন। এমনকি এসবের সংবাদও আমাদের বিচলিত করে।

১০০ বছর আগেও আমেরিকায় গান ফাইটের প্রচলন ছিল। এমনকি কোথাও কোথাও গান ফাইট টুর্নামেন্টও হত। যারা ওয়েস্টার্ন বই বা মুভির ভক্ত তারা এটা ভালভাবেই জানেন।পৃথিবীর প্রায় সব অঞ্চলেই এই নিষ্ঠুর ডুয়েলের প্রচলন ছিল। কিন্তু আমাদের উপমহাদেশে এটার প্রচলন খুব একটা ছিল না। আমরা বরাবরই অন্যদের চেয়ে মানুষের কষ্টের প্রতি বেশি অনুভূতিশীল, রক্তপাত আমাদের রক্তে ছিল না কখনোই।

এই সভ্য যুগেও আরব ও মধ্য প্রাচ্যের কয়েকটি দেশে মৃত্যুদন্ডের শাস্তি হিসেবে প্রকাশ্য শিরশ্ছেদ করা হয়, পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, যার দুই একটা ভিডিও চিত্র দেখে আমার মত অনেকেই শিউড়ে ওঠে। অথছ সেখানে উপস্থিত নারী, শিশু, পুরুষেরা নির্লিপ্ত ভাবে সেই বিভত্স দৃশ্য অবলোকন করে। হাজার বছর ধরে তাদের বর্বর পূর্বপুরুষদের নিষ্ঠুর রক্ত ধমনীতে প্রবাহমান থাকায় এই নির্লিপ্ততার কারন।

পৃথিবীর অনান্য দেশগুলো এইসব নিষ্ঠুরতা থেকে নিজেদের উত্তরণ করতে পারলেও, তারা পড়ে আছে সেই মধ্যযুগেই।
কিন্তু আমাদের রক্তে নিষ্ঠুরতা আগেও ছিল না, এখনও নেই। তবে আমাদের এই প্রজন্মের কিছু কিশোর-তরুনদের মানসিকতা দেখে আমি আতংকিত হয়ে যাই। একটা ঘটনা এখানে উল্লেখ করছি, তাহলেই বিষয়টা পরিস্কার হবে।
আমার এক বন্ধুর কম্পিউটারে একটা ফোল্ডার দেখলাম 'ফান' নামে সেইভ করা। ভিতরে প্রবেশ করে একটা ভিডিও প্লে করতেই আমি চমকে উঠি। সেখানে বেশ কয়েকটি ভিডিও ফাইল ছিল যেগুলিতে দেখানো হচ্ছিল তালেবান জঙ্গিদের দ্বারা মানুষ জবাই করার দৃশ্য আর অ্যারাবিয়ানদের শিরশ্ছেদের দৃশ্য।

আমার পরিচিত, অল্প পরিচিত, অপরিচিত এরকম অনেক তরুনদের ইলেকট্রনিক্স ডিভাইসে এই রকম ভিডিও চিত্র আমি দেখেছি। এইসব ভায়োলেন্ট দৃশ্য সংগ্রহে রাখা আর 'ফান' হিসেবে নামকরন করা যে কতটা ভয়ংকর ব্যাপার, তার আর ব্যাখ্যার প্রয়োজন আছে বলে মনে হয় না। তবে আশার কথা হল যে, এই প্রবণতা খুব কম সংখ্যক তরুনদের মাঝেই আছে।
কিন্তু দিন দিন আমাদের রেসলিং আসক্তি আমাকে চিন্তিত করে। এক রেসলার যখন আর এক রেসলারকে নিষ্ঠুর ভাবে আঘাত করে তখন আমরা খুব আঘাতের সৌন্দর্যে বিমোহিত হয়ে যাই। কেউ কেউ এক কাঁঠি সরস হয়ে বলে ফেলি, “ব্যাটা বাঘের বাচ্চা, ভালমত পিডা অইডারে”।

খুব অল্প পরিসরে হলেও কি এটা আমাদের রক্তে নিঃশব্দে নিষ্ঠুরতার উপাদান ঢুকিয়ে দিচ্ছে না? আর ক্ষুদ্র ক্ষুদ্র মিলেই বৃহৎ এর সৃষ্টি হয়। এবং এই কারনেই তরুনদের রেসলিং প্রীতি আমাকে ভাবিত করে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ ভোর ৪:৩৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×