সাদা চোখে স্ফটিকস্বচ্ছ নোনা জল
ভিতরে সহস্র অদৃশ্য রঙ
অনুভূতির চোখে চেয়ে দেখ
লাল, কালো, গোলাপী, শুভ্র সাদা অশ্রু
আছে গাঢ় বেদনার নীল রঙ
কিংবা গভীর শোকে কালো অশ্রু
সুখের তীব্র সোনালী বর্ণ
চিকচিকে অশ্রু খুশির রঙে রাঙানো
মরে যাওয়া অনুভূতি বিবর্ণ
ব্যর্থতা, হতাশা, গ্লানির অশ্রু
সবুজ হয়ে যায়
আরও আছে অজস্র অপ্রকাশিত ধূসর অনুভূতি
তৃপ্তির অশ্রু গোলাপী বর্ণে বর্ণিল
চোখের কোনে জমে থাকা টলমল অশ্রু
অনুভূতির টোকায় ঝরে ঝরঝর
সাদা চোখে দেখ শুধুই
স্ফটিকস্বচ্ছ নোনা জল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


