somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কুমার সাঙ্গাকারা; ক্রিকেট বিশ্বের এক লিজেন্ডের বিদায়

২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুমার সাঙ্গাকারা,
একজন ক্রিকেট লিজেন্ড, শুধু তার সময়েরই নয়, সর্বকালের সেরাদের একজন ব্যাটসম্যান বিদায় জানালেন ক্রিকেটকে। ব্যাকরণবিহীন ব্যাটসম্যানদের যুগে তার ক্ল্যাসিক ব্যাটিংয়ে ছাড়িয়ে গেছেন সবাইকে। চোখ ধাঁধানো সব ড্রাইভ, কাট, পুল সটে দেড় দশক ধরে মাতিয়েছেন ক্রিকেট বিশ্ব। টেস্ট, ওয়ানডে এবং হালের টি২০, তিন ফরম্যাটেই তিনি ছিলেন অসামান্য।
আমার সময়ের সেরা ব্যাটসম্যানদের মাঝে সাঙ্গাকেই এক নাম্বারে রাখব। সাঙ্গা শুধু একজন অসাধারণ ব্যাটসম্যানই ছিলেন না, ছিলেন অসামান্য মানুষও। ভদ্রলোকের খেলা বলে পরিচিত ক্রিকেটে ছিলেন তিনি ভদ্রদের ভদ্র, মাঠে কিংবা মাঠের বাহিরে কোথাও তার বাজে আচরণের কথা শুনিনি। আপাত দৃষ্টিতে নীরহ, সাদাসিধে অমায়িক সাঙ্গা ছিলেন বোলারদের আতঙ্কের নাম, বিদায়ী বিশ্বকাপে টানা চার সেঞ্চুরি কথাটির যথার্থ প্রমান। ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে ১৩৪ ম্যাচে ৩৮ সেঞ্চুরি ও ৫২টি হাফ সেঞ্চুরি সহ রান করেছেন ১২৪০০। ১১ টি ডাবল সেঞ্চুরি নিয়ে স্যার ডন ব্র্যাডম্যানের (১২টি) নিচেই তার স্থান। মাহেলা জয়াবর্ধনের সাথে তর গড়া ৭৪১ রানের জুটি টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ। ওয়ানডে ক্রিকেটে ৪০৪ ম্যাচে ২৫টি সেঞ্চুরি ও ৯৩টি হাফসেঞ্চুরিতে তার সংগ্রহ ১২২৩৪ রান। এই পরিসংখ্যানই সাঙ্গাকারাকে লিজেন্ডে পরিণত করার জন্য যথেষ্ট। শুধু পরিসংখ্যানেই নয়, তিনি ম্যাচ উইনিং ইনিংস খেলতেন, কতবার শ্রীলঙ্কাকে খাদের কিনার থেকে টেনে তুলেছেন, সেই হিসেব পরিসংখ্যানে নেই। উইকেট কিপার হিসেবেও তিনি ছিলেন বিশ্বসেরা।
তার দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ গ্রেট ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে বলেছেন, " একদম সোজা-সাপ্টাই বলছি, শ্রীলঙ্কার সর্বকালের সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। আমিসহ বেশির ভাগ শ্রীলঙ্কানের কাছে হয়ত আবেগময় প্রিয় নাম হয়ে থাকবে অরবিন্দ ডি সিলভা, কিন্তু পরিসংখ্যানই বলছে কুমারের অর্জন কতটা অতিমানবীয়! চোখ ধাঁধানো এই সংখ্যার দিকে তাকান, ৬০টির বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি! মাঠের পারফরম্যান্স আর মাঠের বাইরের আচরণ, সব আন্তর্জাতিক খেলা মিলিয়েই সব দিকে গ্রেটনেস অর্জন করেছে খুব কম জন। কুমার তেমনই একজন।"
তার সময়ের ক্রিকেট লিজেন্ড মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার সাঙ্গা সম্পর্কে বলেন, " ব্যাটিংয়ের একটা নিজস্ব ধরন ছিল ওর। বাঁহাতিদের ব্যাটিং দেখতে এমনিতেই সবসময় ভালো লাগে, ওর ব্যাটিংও ছিল তা-ই। প্রতিপক্ষ হিসেবে ছন্দে থাকা সাঙ্গাকারার ব্যাটিং দেখতে অবশ্যই আমার ভালো লাগত না! শুধু শ্রীলঙ্কানদের জন্যই নয়, বিশ্ব জুড়েই অনেক ক্রিকেটারের আদর্শ সে। ওকে আমার সবসময়ই বিপজ্জনক মনে হয়েছে একটা বিশেষ সামর্থ্যের কারণে। উইকেটে অনেক সময়ই ওকে দেখে অস্বস্তিতে আছে বলে মনে হয়েছে, কিন্তু তার পরও রান করার দারুণ প্রবণতা ছিল ওর।"
বিদায় বেলায় তার ভূয়সী প্রসংশা করতে ভুললেন না সতীর্থ খেলোয়ার সর্বকালের সেরা স্পিনার মুত্তিয়া মুরলিধরন। তিনি বলেন, " শ্রীলঙ্কার জন্য কুমার ছিল অসাধারণ এক ক্রিকেটার। দেশকে অনেক অনেক ম্যাচ জিতিয়েছে সে। দুঃখজনক যে সে অবসরে যাচ্ছে, তবে এই দিনটি সব খেলোয়াড়ের জীবনেই আসে। আমার মতে, সঠিক সময়ই বেছে নিয়েছে সে। আমার দৃষ্টিতে ওর সেরা ইনিংস, লাহোরে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২৩০।"
ক্রিকেট মাঠে যিনি ছিলেন খুব গোছালো একজন খেলোয়ার, ব্যাক্তি জীবনে নাকি তিনি সাংঘাতিক অগোছালো, এমন কথায় বলেছেন তার স্ত্রী ইয়েহিলি। তিনি বলেন, "সাঙ্গা খুবই অগোছালো একজন। বলা যায় বিশ্বের সবচেয়ে অগোছালো মানুষ।"
সাঙ্গা ভাল রান্না করতে পারেন বলে প্রসংশাও করেছেন স্কুল জীবন থেকে সাঙ্গার সাথে ঘনিষ্ট ইয়েহিলি।

আর কখনো ক্রিকেট মাঠে হাসিখুশি, শান্ত, বিনয়ী কুমার সাঙ্গাকারকে দেখা যাবে না। দেখা যাবে না তার ক্ল্যাসিক ব্যাটিংয়ের চোখ জুড়ানো সব শটগুলি। সবারই দরজায় বিদায় শব্দটি কড়া নারে একসময়, হাজার হাজার ক্রিকেটার অবসরে চলে গেছে, তার মাঝে খুব কম সংখ্যক খেলোয়ারই মানুষের মনে জায়গা করে নিতে পারে। তেমনি একজন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। শুধু শ্রীলঙ্কান ক্রিকেটেই নয়, লিজেন্ড হয়ে থাকবেন পুরো ক্রিকেট বিশ্বে। তার বিদায়ে শ্রদ্ধা ও ভালবাসা।

সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×