somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার লজ্জা আমি গান গেয়ে বলি, “আমায় শাস্তি দাও’ এমন দিন কি আসবে হবে না ধর্ষণ একটাও ?

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দুটো ধর্ষণের ঘটনা ঘটেছে ,
মানিকগঞ্জে চলন্ত বাসে পোশাকশ্রমিক তরুণী (১৮) ধর্ষিত হয়েছেন ড্রাইভার ও হেলপারের হাতে
এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চন্দন কুমার পোদ্দার তার বাসার
কাজের মেয়ে শুক্ল দে (১৫) কে অনেকদিন থেকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল অনেক দিন ধরেই,
গতকাল ধর্ষকের স্ত্রী ও কাজের মেয়ে থানায় অভিযোগ করেন ।

খেয়াল করে দেখবেন এই দুটি ঘটনার দুটি মেয়েই শ্রমিক শ্রেণীর প্রতিনিধি,
দিল্লির মেয়েটি মেডিকেলে ছিল আর আমাদের মেয়েটি গার্মেন্টসের ছিল, আমাদেরও আজ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ধর্ষক আর ধর্ষণের সমর্থকদের বিরুদ্ধে,
একটু লক্ষ করুন মেয়ে দুটিই অনেক ছোট ১৫ আর ১৮ বছর বয়স ।
যে সময়টা তে তার পড়ালেখা করার কথা আর দশটা মেয়ের মত, প্রকাশ করার কথা উচ্ছলতা, অন্তত স্বাভাবিক জীবন যাপন করার কথা সেই বয়সটাতে তাকে নিজের শ্রম বিক্রি করে জীবিকা মেটাতে হচ্ছে, আর এই অধিকার বঞ্চিতদের উপরই এই নির্মম পাশবিকতা !
আরও লক্ষ করুন ধর্ষক দুইজনের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর একজন বাসের হেলপার । দুই প্রান্তের দুই শ্রেণী পেশার মানুষের একই হীন কর্ম আমাদের কাছে বার্তা নিয়ে আসে তোমার যাকে শিক্ষা বল সভ্যতা বল আসলে তা ফাঁকা বুলি, আমাদের নৈতিক শিক্ষার অবক্ষয়, নারীদের ভোগ্য পণ্য হিসেবে দেখার মন মানসিকতা সর্বোপরি নারী নির্যাতনকে মৌন সমর্থন দিয়ে আসার দিন শেষ করতে হবে, এবার আবার জেগে উঠতে হবে

পাশের দেশের ‘দামিনী’ বাসে ধর্ষিত হবার পরে আমাদের বিবেক জাগ্রত হয়ে উঠেছিল। এটা জাতি হিসাবে শুভ লক্ষণ। আমরা মন্দের বিরুদ্ধে সোচ্চার হতে পেরেছিলাম।আমরা ফেসবুকে এর বিরুদ্ধে হাজার হাজার পোস্ট দেখেছি।
কিন্তু আমাদের দেশের এক পোষাক কর্মী একই রকম ভাবে যখন বাসের ড্রাইভার আর হেল্পারের মাধ্যমে নৃশংস ভাবে ধর্ষিত হলো তখন আমরা চুপ করে আছি্।তখন কোথায় গেল আমাদের মিডিয়া, কোথায় আমাদের ব্লগার, ফেসবুক বন্ধুরা?

আজ যদি কোন মন্ত্রীর বা সরকার দলীয় নেতার বোন-ভগ্নী ধর্ষিত হতো তাহলে সরকার কি করতো জানিনা হয়তো আমরা নিজেরাই পরনের কাপড় খুলে ঝান্ডা বানিয়ে মিছিলে নেমে পড়তাম।
কিংবা ভারতের কোন মেয়ে যদি আবার ধর্ষিত হতো তাহলে তার জন্য শোক মিছিল করতাম, পোস্টের পর পোস্ট দিয়ে ফেসবুক গরম করে ফেলতাম।
গতকাল বাসে ধর্ষিত হওয়া মেয়েটার জন্য তাহলে কেন আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে পারছি না?
সে কি সামান্য পোষাক কর্মী বলে, গরীব বলে, কোন রাজনৈতিক মামা চাচা নেই বলে নাকি মিডিয়ায় কেউ নেই বলে?

আসুন আমরা ভুল প্রমাণ করে দেই এসব কথা , জানিয়ে দেই গার্মেন্টসের ঐ মেয়েটাকে কিংবা শিক্ষকের বাসার কাজের মেয়েটাকে আমরা তোমার সঙ্গে আছি
তাহলে অন্তত পরবর্তী প্রজন্মকে বলে যেতে পারব
" আমরা সবার পাশে সবাই ছিলাম, তাই দুর্দিন আজ শেষ হয়েছে । তোমরা আজ এক নিরাপদ ঘৃণাহীন পৃথিবীতে আছ . . . "

শেষ করছি কবির সুমনের দুই লাইন ধার করে

“...আমিও পুরুষ বল না আমায় কতটা ঘেন্না কর
কতবার তুমি মনে মনে বল, “লজ্জায় ডুবে মর”।
আমার মুখেও দেখো কি সুমানান নপুংশকের মুখ
আমি লজ্জিত ভেবে মেয়েটার ক্ষত বিক্ষত বুক।
আমার লজ্জা আমি গান গেয়ে বলি, “আমায় শাস্তি দাও’
এমন দিন কি আসবে হবে না ধর্ষণ একটাও।
আমার শহর কুন্ঠিত বড়ো, ক্ষমা করো তুমি মেয়ে
পুরুষ বলেই গাইছি এ গান শুধু মার্জনা চেয়ে . . . । "
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×