somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুণ দার জন্মদিনে, দাদাকে নিয়ে ...............

২১ শে জুন, ২০১৩ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর খানিকক্ষণ পরেই আমার প্রিয় কবি নির্মলেন্দু গুণের ৬৯তম জন্মদিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন মানুষ তার মত করে ভালোবাসার কথা বলতে পারেননি।
Nirmalendu Goon দাদা জন্মদিনের অনেক শুভেচ্ছা।

আমার এ পর্বের লেখাটা দাদাকে উৎসর্গ করলাম

"রাস্তা, টিউশনি, ওয়েভ ফাংশন আর বরুনা কিংবা নীলাঞ্জনার হাত (কাব্যপর্ব)"

তার সাথে পরিচয় হওয়ার অনেক আগে থেকেই তাকে আমি চিনি। সামনে দিয়ে হেঁটে গেলে হার্টবিট ১৪৫। কথা বলতে হয়নি শুধু হেঁটে গেছে তাতেই এই অবস্থা । অনেকটুকু সময় একসাথে চলে গেলেও একবার সাহস করে কথা বলা হয়নি।
নিরমুলেন্দু গুনের একটা কবিতা আছে

"আজ সাহস করে আঙুল ছোঁব . . . ।

আঙুল ছোঁয়ার সাহস আমার কোন কালেও হবে না। ভালোবাসা বোকাদের সাহসী করে। সর্বোচ্চ সাহস নিয়ে তার সাথে প্রথম কথা বলতে যাই। সেই শুরু

এরপর সাহসী হয়ে উঠি আমি। বিশ্ববিদ্যালয়য়ে পুলিশের লাঠি, রাত দুটোয় অচেনা শহরের মহাসড়ক ধরে হাঁটা কিংবা দুরাত বাসায় না ফেরার মত (যে বাসায় কিনা সন্ধ্যা সাতটার পর সান্ধ্য আইন জারী থাকে, দেরী হলে পায়ের নিচে গুলি করা যাবে!) মধ্যবিত্তের দুর্ধর্ষ সাহসিক কাজ গুলো বোকা ছেলেটা একে একে করে ফেলল।
নিজের কাছেই নিজে বড় হয়ে উঠতে থাকি ধীরে ধীরে।

সেই ভালোবাসা কিভাবে বোকা এবং ভীতু ছেলেটাকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেল সেই গল্প অন্য কোনদিন শোনাবো।

পড়ালেখার বাইরের পড়ালেখায় আগ্রহ ছিল বহু আগে থেকেই, ভাল ছাত্র ছিলাম না কোন কালেও । জাফর ইকবাল, হুমায়ূন আহমেদ চলত গগ্রাসে আর সুনীল, সমরেশ, শরৎ কিংবা রবীন্দ্র চলত টুকটাক । মনে আছে প্রথম টিউশনির পুরো টাকাটা দিয়েই শুধু বই ই কিনেছিলাম, কোন ঈদ হয়ত এমন গেছে নতুন পাঞ্জাবী কেনা হয়নি কিন্তু কোন বইমেলায় এমন হয়নি যে বই কেনা হয়নি । তবে কবিতা পড়া হয়নি কখনও, পাশ করার জন্য হয়ত পড়তে বাধ্য হয়েছি কিন্তু পড়ার জন্য কবিতা; তাও আবার ছন্দ ছাড়া !! অসম্ভব !!!

কবিতা পড়া শুরু হল। আমার দ্বিতীয় প্রেম, প্রেমিকার নাম কবিতা। গুণ, নজরুল, সুনীল, হুমায়ূন আজাদ, পুনেন্দু পত্রী, হেলাল হাফিজ এমনকি হালের আনিসুল হক পর্যন্ত। এক একটা কবিতা পড়ি আমার বায়ো-কোপট্রিন দিয়ে শীতল রক্তের স্রোত বয়ে যায়।

“তুমি এই যে বসে আছো, আঙুলে ছোঁয়ানো থুতনি
কপালে পড়েছে চূর্ণ চুল
পাড়ের নক্সায় ঢাকা পা
ওষ্ঠাগ্রে আসন্ন হাসি-
এই দৃশ্যে অমরত্ব
তুমি তো জানো না, নীরা,
আমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে ।‘’

কি আশ্চর্য !!! সারা জীবনে কত বই পড়লাম ! ভাবে মাটিতে পা পড়ে না। আর এই কবিতার চারটা লাইনের অমরত্ব, আকুতি কি ভয়ংকর!!!
সুনীলের মৃত্যুর পরেও নীরার আঙুলে ছোঁয়ানো থুতনি কিংবা ওষ্ঠাগ্রের হাসি নীরাকে অমরত্ব দান করল । সুনীল চলে গেছেন সুনীলের নীরা অমর . . . ।

নির্মলেন্দু গুণ, লোকটাকে আগে মনে হত বেটার ভাব দেখ । শুধু রবিন্দ্রনাথের মত দাড়ি রাখলেই কবি হওয়া যায় না । তারপর যখন তাকে জানলাম তখন বুঝলাম অসীম শূন্যতার অনুভূতিকে সসীম বর্ণমালা দিয়ে তার মত করে আর কেউ প্রকাশ করতে পারে নি ।

“আমি বলছি না ভালবাসতেই হবে,আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক।কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক,কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : 'তোমার চোখ এতো লাল কেন?”

আমার ভালোবাসা যখন আমাকে মাঝপথে ছেড়ে চলে গেল তখন আমার দুঃষহ নিঃসঙ্গতার একমাত্র সঙ্গী ছিলেন সৌম্য দর্শন এই মানুষটা ।

“তুমি যেখানেই হাত রাখো
আমার উদগ্রীব চিত্র থাকে সেখানেই৷
আমি যেখানেই হাত পাতি সেখানেই অসীম শূন্যতা,
তুমি নেই”

আমার কবিতা শোনানোর মানুষ আজ হয়তো আমার কবিতা আর শোনেনা , হয়ত ভিন্ন গ্রহে সুখেই আছে। মেয়েটাকে দারুণ অনুভব করি আজও ,
শোনো মেয়ে এবার তোমায় বলি

"কি ভেবেছিলে তুমি;
তুমি চলে গেলে বুঝি ভুলে যাব সব ?
অন্তরে তোমার যে মন্দির গড়েছি তাতে পূজোর অর্ঘ্য
কিংবা ফুলের অভাব হবেনা কোন দিনও ।
তোমাকে ছাড়াই ঠিক বেঁচে থাকব আরও অনেক গুলো শরৎ ,
শুধু দুঃখ একটাই তুমি বুঝলে না . . ."
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×