সাভার থেকে ঢাকা আসার পথে আমারা যারা মিরপুরবাসী তাদের একমাত্র অবলম্বন "তিতাস পরিবহণ"।
এই বাসের যাত্রীদের একটা বড় অংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাই একটা জিনিস খুব ভাল করেই চোখে পড়ে
যে প্রচণ্ড ভিড়ের মাঝেও সাধারনত মেয়েদের দাঁড়িয়ে যেতে হয় না, কোন না কোন ছেলে ঠিকই সিটটা ছেড়ে দেয়।
এই সীট ছেড়ে দেয়ার চমৎকার কালচারটা কিন্তু আমাদের দেশে প্রবল ভাবে লক্ষ্য করা যায়,
কি শহর কি গ্রাম, অথচ আমাদের প্রতিবেশী দেশই কিন্তু এই ভদ্রতার লেশমাত্র নেই। আমরা কিন্তু বলি না
যে এটা মেয়েদের অধিকার, এটা আসলে ছেলেদের সম্মান একজন নারীর প্রতি তার মানে বাসে সীট ছেড়ে দেয়া কোন
আইন না, সবসময় প্রয়োজনও নেই এমনটা করার। তবু নিজের মায়ের কিংবা বোনের বয়সী একজনকে একটু সাহায্য করার
সুযোগ বাঙালী ছাড়ে না। এর কারণ আমাদের নৈতিকতা বোধ ব্যাপারটা মোটেও বই ভিত্তিক না, এই ভিত্তিটা আমাদের পরিবার।
আজ বাসে আসার সময় একটা ছোট ঘটনা লক্ষ্য করলাম। ঘটনার উৎস এক মধ্য বয়স্ক মহিলাকে নিয়ে,
না বাসের সীট খালিই ছিল শুধু মহিলা তার পাশের ভদ্রলোক সহযাত্রীকে জানালার পাশের সিটটাতে বসতে বলছিলেন।
এই নিয়ে কথা চলছিল হঠাৎ ভদ্রলোক বললেন
"আপনারা না সারাদিন খালি পুরুষ নারী সমান অধিকার বলে লাফালাফি করেন, আবার আলাদা সুযোগ চান কেন ?"
আমি বললাম
"ভাই নিজের মায়ের জন্য অধিকার চাইলে সেটাকে লাফালাফি বলবেন ??"
"খবরদার!! মা নিয়া একটা বাজে কথা বলবেন না......"
"ও আচ্ছা আপনার 'মা'ই শুধু 'মা' আর কারো 'মা'তো মা না "
মায়ের অধিকার আর নারীর অধিকার এই শব্দদুটির মধ্যে ফারাকটা কি ? নারী মানেই তো মা......
নিজের মায়ের ক্ষুদ্রাতিক্ষুদ্র অসম্মান তো আপনি মেনে নেন না আবার রাস্তাঘাটে অন্যের মা কে অপদস্থ করতে ছাড়েন না।
তাহলে কিসের মনুষ্যত্ব ?
আমার এক চাচা হঠাৎ একদিন আমাকে ডেকে বললেন
"তোমাদের শাহবাগের নাচানাচির খবর কি ?
ছেলে মেয়ে একসাথে লাফালাফি, কচলাকচলি করতে তো খুব ভালো লাগার কথা, তাই না ......"
আমি বিস্ময়ে হতবাক হলাম... আমার এই চাচার সাথে আমার খুবই শ্রদ্ধ্যার সম্পর্ক,
তার সাথে আমার বেশীর ভাগ কথাবার্তা হয় খুব ফরমাল না হয় এডুকেসনাল, উনি এধরণের বাজে মন্তব্য
সরাসরি আমার সামনে করতে পারেন আমি স্বপ্নেও ভাবতে পারি না।
অথচ ওনাকে আমি যতদূর চিনি মোটামুটি প্রগতিশীল চিন্তাধারার অধিকারী,
চাচার ছোট মেয়েটাকেও দুয়েকবার আমি শাহবাগে দেখেছিলাম...... এখনও ফেসবুকের কল্যানে মাঝে মাঝে
তার স্লোগান মুখর ছবি দেখি।
শুধু রাজনৈতিক ভিন্ন মতের কারণে এধরণের মন্তব্য।
আমি সেদিন কিছুই বললাম না, নিজের অযাচিত মতামত প্রতিষ্ঠিত করতে না পেরে এমন নোংরারাস্তা ধরেন যে নিজের পরিবারও
সেই মুখ থেকে বাচতে পারেন না।
যে সব মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করছেন তারা কি পাশের দেশ থেকে ভাড়া করে আনা ...... নিজের দেশের না...... নিজের মেয়ে না ????
নিজের না হলেও আশেপাশেরই হবে,
কথা বলার আগে একটু ভাবুন ...... সবাই আমার মত ছেড়ে কথা বলবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


