somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আরো আগে আসো নাই কেন তুমি ?"- অনুগল্প

২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটা অভিমানে প্রায় কেঁদে ফেলবে, চোখে পানি টলটল করছে,
"ভাইয়া, আমি আজকে অবশ্যই কেঁদে ফেলব না ......"
কথাটা বলতে বলতেই বাধ আর আটকানো গেল না, কয়েক ফোঁটা গড়িয়ে পড়ল শ্যামল গাল বেয়ে।

এর আগেও মেয়েটা একদিন কেঁদে ফেলেছিল, সুব্রত কিছুই বলতে পারেনি। ভেবেছিল অনধিকার চর্চা হবে, তার মনে সম্ভবত টিউশনীটা হারানোর ভয়ও কাজ করেছিল খানিকটা। তবে আজকের কথা আলাদা, আজকের সুব্রত সেদিনের সুব্রত'র চেয়ে অনেক আলাদা।
এরই মাঝে একটা জলজ্যান্ত প্রেম করে ফেলেছে সে।
অনেকটা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তার এই বাসায়, সে ভালো করেই জানে এই চোখে বাড়াবাড়ি কাজল দেয়া মেয়েটাকে তার খুশী রাখতে হবে। অন্তত সে যতক্ষণ এই বাসায় আছে বাসার নরকাগ্নি যেন মেয়েটাকে স্পর্শ না করতে পারে।
সুব্রত টুকটাক কথা চালায়, দু একটা বস্তা পচা জোক দুর্বল ভাবে বলার চেষ্টা করে। খুব একটা লাভ হয় না,
তবু মেয়েটা তাকে নিরাশ করে না। হাসির জায়গা গুলোকে আস্তে করে হাসে,
হাসতেও ভুলে গেছে এই মেয়ে !!!

মেয়েটাকে বাবা-মা এক রকম বেঁধে রেখেছে ওকে। ঘর থেকে বের হতে দেয় না, কারো সাথে মিশতে দেয় না, ঘুরতে দেয় না এমনকি কলেজের স্যারদের কাছে পড়তে পর্যন্ত দেয় না।সুব্রত নিজের শৈশবের কথা চিন্তা করে মেয়েটার জন্য বুকের ভেতরে ক্যামন যেন একটা হাহাকার অনুভব করে।

সুব্রত খুব সজতনে হাহাকার টুকু সরিয়ে মেয়েটার চোখের দিকে টাকায়, চোখাচোখি হলে দুজনেই হেসে ওঠে। যেন দুজনের মাঝে একটা সীমারেখা টানা আছে, আর চোখাচোখি হলো সীমারেখার শেষটা।এই মেয়েটার জন্য সুব্রতর খানিকটা সহানুভুতি হয়। সমাজের সবচেয়ে উঁচু তলায় থেকে সর্বোচ্চ জীবন যাপন করেও এরা কি নির্মম বন্দি।

আচ্ছা মেয়েটার হাসির প্রশংসা কি কেউ কোনদিন করবে না ?
কেউ কি হাত চেপে একটা নীল খাম গুঁজে দেবে না ?

মেয়েটার জন্য শুধু খানিকটা করুনা মেশানো সহানুভূতিই আছে ওর কাছে, আর ভালোবাসা ?
কবেই ফুরিয়ে গেছে। সবটুকু গ্যাছে তার নন্দিনীর কাছে, আর খানিকটা বেনসন লাইটের প্যাকেটে।


সুব্রত মনে মনে ভাবে,
আমার ভালোবাসা শুধু একজনের জন্য, হৃদয় নিংড়ানো বাতাসে স্নান করবে একজনই,
আমার জোছনায় সাঁতার কাটবে একজনই, আমার ভাবনায় প্রবেশাধিকার একজনেরই,
অন্য কেউ এলে বলব;

"আরো আগে আসো নাই কেন তুমি ?"
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×