somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কম পয়েন্ট পাওয়া একজন নিখাদ বিজ্ঞান প্রেমী; গোল্ডেন এ প্লাস পাওয়া বায়োবোটের তুলনায় অনেক বেশী সফল নয় কি ?

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক ছাত্রী, সেরাম মেধাবী; এক চাপ্টারের প্রথম অংকটা করে দিলেই বাকি গুলা নিজে নিজে করে রাখে। প্রথম মাসেই ক্যালকুলাস প্রায় শেষ করে ফেলসিলো। আমার অস্তিত্বই হুমকির সম্মুখীন, এই মেয়েকে তো তিন-চার মাস পড়ালে আর কিছুই বাকি থাকে না। কিন্তু দুঃখ একটাই মেয়েটা প্রশ্ন করে না। একটা জিনিস কিভাবে হইল কেন হইল সে ব্যাপারে তার আগ্রহ নাই, অংক মিললেই সে খুশী।

আর আমি একটা মানুষকে ক্যালকুলাস পড়াবো আর জাফর ইকবাল ঝাড়বো না সেটা হতেই পারে না। আমি চ্যাপ্টারের শুরুতে আধা ঘণ্টা গ্যাজাই... কেন এই জিনিস দিলো... এর অ্যাপ্লিকেশন কি... না জানলে কি ক্ষতি... আরও জানতে চাইলে কি করবা... ইত্যাদি ইত্যাদি। (কেউ আবার মনে কইরেই না নিজের ঢোল পিটাইতাসি প্রায় সময়ই আমি অংক মিলাইতে পারি না। নোট গাইড ঘেঁটে একাকার করে ফেলি। বলবিদ্যার কথা তো বাদই দিলাম)

সেদিন ছাত্রীকে বিন্যাস বুঝাইতে গিয়া ফেসবুক পাসওয়ার্ড ক্যামনে হ্যাক করতে হয় সেটা বুঝাইয়া দিলাম, স্টুডেন্ট মহা বিরক্ত হয়ে আমাকে মাঝ পথেই থামিয়ে দিয়ে জানায় এই চাপ্টার তার কলেজে শুরু হয়েছে এবং সে প্রায় অর্ধেক অংক করে ফেলেছে দুই একটা পারছে না, আমি যেন করে দেই...

আর অন্য দিকে আমার বদমাইশ ছাত্র,; বিরাট গাধা, নাকে খত দিয়ে যাকে টেস্টে পাশ করাতে হয়েছে। দুই বছরেও খাতায় বেয়াল্লিশ বার করে দেয়া একটা অংক দ্বিতীয়বার মিলাইতে পারে না। তবে বুঝুক না বুঝিক প্রশ্ন বানে জর্জরিত করবেই। আর ভুল ধরতেও ওস্তাদ। উইকি ঘেঁটে ঘেঁটে বিরাট কাবিল, সারাদিন মুভি দেখে আর রিভিউ দেয়। কোন মুভি না দেখলে মৃত্যুদন্ড হওয়া উচিত, কোন নায়ক তিনবার অস্কার মনোনয়ন পাইসে এসব তার নখের আগায়।

এই ছাত্রকে বিন্যাস বুঝাইতে গিয়া দেখি আমি ওর মাথা কি নষ্ট করবো ওই আমার মাথা নষ্ট করে দিলো। এখন তার জীবনের লক্ষ্যই "ওয়ার্ড ডি কোডার" বানানো।

এই ছেলে টাইম মেশিনের থিওরি দেয়,
এই ছেলে বিগ ব্যাঙের ভবিষ্যৎ নিয়ে ভাবে,
মহাশূন্যে মানুষের ওজনহীনতার ব্যাপারটা সে নিজে নিজে আবিস্কার করেছে,
এই ছেলে মোবাইলের এডাপ্টার দিয়া ফ্যান বানায়...

আমি জানি আর কয়েকদিন পরে যেই পরীক্ষাটা হবে সেটাতে সে জিতবে না। খুব খারাপ নাম্বার নিয়ে হয়ত একবারে পাশ করবে।
কিন্তু তাতে কি ? জীবনের আনন্দঘন মুহুর্ত গুলো সে বুঝতে শিখেছে বিজ্ঞান দিয়ে।

কম পয়েন্ট পাওয়া একজন নিখাদ বিজ্ঞান প্রেমী; গোল্ডেন এ প্লাস পাওয়া বায়োবোটের তুলনায় অনেক বেশী সফল নয় কি ?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×