somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিবের সাথে চৌধুরী জাফরুল্লাহ শারাফাতের তুলনা করা আর মুজিবের সাথে জিয়ার তুলনা করা সমান কথা

২৬ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

...এই ট্রাক ক্যান্টনমেন্টে ঢুকবে না, ক্যাপ্টেন অলি আহমেদ বললেন

মেজর জিয়া গম্ভীর ভাবে জানতে চাইলেন;
"কেন ?"

...স্যার আপনি বুঝতে পারছেন না... এই অস্ত্র ওরা আমাদের ওপর ব্যবহার করবে... আমরা বিদ্রোহ করেছি।

"বাঙালীরা বিদ্রোহ করেছে আমি জানতাম না, ঠিক আছে আমিও তাহলে বিদ্রোহ করলাম"

প্রিয় প্রজন্ম আপনারা কি বাংলাদেশের একজন স্বাধীনতার ঘোষকের গল্প শুনবেন, যিনি নিজ হাতে পাকিস্তানী জাহাজ থেকে কিস্তিতে কিস্তিতে অস্ত্র খালাস করেছেন একাত্তরের পুরো মার্চ জুড়ে, যেই অস্ত্র চালানো হয়েছিলো তারই দেশের মানুষের বুকের ওপর।

বলতে পারেন জিয়ার এখানে কি দোষ। সে কি আর জানতো পাকিস্তানীদের দুরভিসন্ধি।
এমন কথা আপনি বলতেই পারেন, কিন্তু একটু পড়ালেখা করলে জানবেন সত্যটা।

দুই দিন আগে;
১৯৭১ এর ২৪শে মার্চ রাতেই চট্রগ্রাম ক্যান্টনমেন্টে ক্যাপ্টেন রফিকুল ইসলামের নেতৃত্বে কার্যত বিদ্রোহ শুরু হয়। তাঁর আদেশ পেয়ে সীমান্ত ফাঁড়িতে বাঙালি সৈন্যরা অবাঙালি সিপাহিদের নিরস্ত্র ও নিষ্ক্রিয় করে চট্টগ্রামে এসে প্রতিরোধ যুদ্ধে যোগদানের জন্যে প্রস্তুত হয়। তাঁর অধীনে ন্যস্ত সৈনিকরা এম. ভি. সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মেজর জিয়াউর রহমান তখনও বিদ্রহের সিদ্ধান্ত নিতে না পারায় ২০ বালুচ রেজিমেন্ট-এর সৈন্যরা চট্টগ্রামে অবস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার-এর সহস্রাধিক বাঙালি সৈনিক ও অফিসারকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে।

আরেকটা কথা আপনারা কি জানেন আপনাদের সাধের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধের সময় এক নাম্বার সেক্তরের সেক্তর কমান্ডার থেকে বহিস্কার করা হয়েছিলো ?

সাকিব আল হাসানের সাথে চৌধুরী জাফরুল্লাহ শারাফাতের তুলনা আর মুজিবের সাথে জিয়ার তুলনা দেয়া সমান কথা। সাকিব যখন ছক্কা হাঁকায় চৌধুরী সাহেব তখন সেটা মানুষকে বলেন। তিনি না বললেও আমরা ঠিকই টেলিভিশনে দেখতাম সাকিবই ছয়টা মেরেছে। আর এই ছক্কার কৃতিত্ব যদি চৌধুরী সাহেব নিতে চান তাহলে সকল রেডিও স্টেশানে কর্মরত ধারাভাষ্যকারদের দিতে হয় এই ক্রেডিট।

মুজিবের ঘোষণা জিয়া যেই রেডিও স্টেশান থেকে পাঠ করেন সেটার রেডিয়াস ছিলো সাড়ে এগারো কিলোমিটার তারমানে সেই বেতার কেন্দ্রের আশেপাশের সাড়ে এগারো কিলোমিটারকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত আঁকলে যতটুকু এলাকা হয় ঠিক ততটুকু এলাকা জুড়ে স্বাধীনতার বার্তা ছড়িয়ে যায়, যদিও তার আগেই একাই বেতার কেন্দ্র থেকে আরও সাতজন একই ঘোষণা পাঠ করেছিলেন। সারা দিন ধরে দেশের আনাচে কানাচে মাইকিং হয়েছে লিফলেট বিলি হয়েছে সবই মেজর সাহেবের ঘুম ভাঙ্গার আগে।

২৬ শে মার্চ দুপুরে প্রথম স্বাধীনবাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় এম এ হান্নানের ভরাট কণ্ঠে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনা বার্তা। বেলাল মোহাম্মদের তত্ত্বাবধানে আবুল কাশেম সন্দীপ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষনার উল্লেখ করে সাধারণকে উদ্দীপ্ত করার জন্য বিভিন্ন ধরণের বক্তব্য প্রচার করতে থাকেন।


আমি ক্রিকেট ভক্ত না,
তাই বলে খেলোয়াড় হিসেবে সাকিবের সাথে চৌধুরী জাফরুল্লাহ শারাফাতের তুলনা আমি মেনে নিতে পারি না।

আমি মুজিব ভক্ত না,
তাই বলে মুজিবের সাথে জিয়ার মত দেশদ্রোহীর তুলনা আমি করি না।


সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

২৪-এর যোদ্ধাদের কি হবে?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

২০২৪ সালের আন্দোলনকে অনেকেই সাধারণ মানুষের ন্যায্য দাবি ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এমন অভিযোগও উঠছে যে, কিছু স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী নিজেদের জেদ, প্রভাব ও... ...বাকিটুকু পড়ুন

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে ।?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৬ শে মে, ২০২৬ রাত ৩:১২

রেমিটেন্স যোদ্ধাদের ৭.৫% ট্যাক্স কেটে নিবার সিদ্ধান্ত নেয়া হচ্ছে !?



এই তথ্যটি সঠিক হলে আগামী দিনে সরকার রেমিটেন্স হারাবে ।
যেখানে প্রনোদনা দিয়ে রেমিটেন্স আনা হতো, সেখানে এই অদ্ভূদ... ...বাকিটুকু পড়ুন

মেরিন ড্রাইভের রক্তাক্ত পিচ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে মে, ২০২৬ সকাল ১০:২৩



সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত... ...বাকিটুকু পড়ুন

একটি অধ্যায়ের সমাপ্তি!

লিখেছেন নীল-দর্পণ, ২৬ শে মে, ২০২৬ বিকাল ৩:২২


২১বছর বয়সী তরতাজা ছেলেটি মায়ের কোলে মাথা দিয়ে কালেমা শাহাদাত ও সূরা আর-রহমান অর্ধেক তেলাওয়াত করেই আল্লাহর জিম্মায় চলে যায়! ৩৪বছর এই স্মৃতিকে বুকে ধরে অবশেষে সেই মা চলে... ...বাকিটুকু পড়ুন

×