somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা আন্দোলন, মূর্তিপূজা আর খানিকটা পাকিস্তানী মনস্তত্ত্ব

৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্থানীয় হাই স্কুল পেরুবার সময় আমরা দেখলাম একটা শহীদ মিনার। কোথাকার কোন ভাষা আন্দোলনের সময় নাকি ঢাকার দুই তিনজন ছাত্র মারা যায়... তারপর থেকেই হিন্দুয়ানী বাংলার প্রতিটি স্কুলে স্কুলে শহীদ মিনার গজায়। জিনিসটার একটু বর্ণনা দেই। মিনারের পাদদেশে আছে একটি কবর। প্রতিদিন সকালে মিনার প্রদক্ষিন একটা রিচুয়াল। খালি পায়ে, হাতে ফুল নিয়ে প্রভাতফেরিতে অংশ নিতে হয়।

"ইস্ট পাকিস্তান টু বাংলাদেশ"
-ব্রিগেডিয়ার সাদুল্লা খান, হিলাল ই জুরাত।

এই জেনারেল সাহেব একাত্তরে কিশোরগঞ্জে কর্মরত ছিলেন। ভাষা আন্দোলন সম্পর্কে তার মনোভাব তুলে ধরলাম।
একজন পাকিস্তানী জেনারেলের বইতে এর থেকে বেশী আর কিই বা আশা করা যায়। "শহীদ মিনারের পাদদেশে কবর" এই ধরনের কথা জীবনেও শুনি নাই। একজন পাকিস্তানী মানুষের কাছে এর থেকে বেশী আর কিইবাঁ আশা করা যায়। বেচারা তার বর্বর, মাথামোটা, অশিক্ষিত, মূর্খ, ইতর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেছে মাত্র। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেক পাকিস্তানী ঠিক এভাবেই চিন্তা করে।

আমার এক আত্মীয় একবার পাকিস্তানে গিয়েছিলেন সেখানে এক তরুণের কাছে জানতে চেয়েছিলেন একাত্তরে কি হয়ছিলো। সে উত্তরে বলে হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ। মুজিবের গাদ্দারির কারণে হিন্দুরা সফল হয়েছিলো। সেই আত্মীয় বললেন তুমি ভুল করছো বাংলাদেশ মুসলমান কান্ট্রি। সেই সময় অনেক মুসলমানও মারা গিয়েছিলো। সেই তরুণ চোখ টিপে বলল তারা কি হিন্দু ছিলো না মুসলমান ছিলো সেটা কি তুমি "লুঙি উতারকে দেখা"। আত্মীয় খানিকটা উত্তেজিত হয়ে বলেন আমার এক পরিচিত মুসলমানকে তখন মেরে ফেলা হয়েছিলো। সেই তরুণ বলে, এটা অসম্ভব। হয় তোমায় পরিচিত মানুষ ভুল ইসলামের চর্চা করতো, অথবা তাকে আমরা মারিনি মেরেছে ইন্ডিয়ার সৈনিক। আমাদের সেনাবাহিনী ভুল করতেই পারে না। তুমি ইতিহাসের কিছুই জানো না...

পাকিস্তানীদের মনসতত্ত্ব এমনই। যাই হোক, যা বলছিলাম। এ বছর একুশে ফেব্রুয়ারির কিছু আগে দেখলাম আমার কিছু পরিচিত ছোটভাই "শহীদ মিনার মূর্তিপূজা..." "শহীদ মিনার ভেঙে ফ্যালো..." টাইপ প্রবল উগ্র মৌলবাদী ধ্বংসাত্মক লেখা শেয়ার করছে। আমি তাদের ডেকে ভাস্কর্য আর মূর্তির পার্থক্য বোঝানোর চেষ্টা করলাম। খুব হাল্কা ভাষায় বোঝাতে চাইলাম কালচার আর রিলেজিয়ান ল্যাজেগোবরে করে ফেললে হবে না। শহীদ মিনার আমাদের আবেগের যায়গা এটা নিয়ে উল্টা পাল্টা করলে মানুষই সাইজ করে দেবে।

তেমন একটা সুবিধা করতে পারলাম না, আমার একগাদা হাদিসের রেফারেন্সের বিপরীতে সে আমাকে কেয়ামতের দিন সত্তুরটা মুসলমানদের দলের একটা দল জান্নাতে যাবে এই হাদিস ধরিয়ে দিয়ে প্রস্থান করলো।
আজ লেখাটা পড়তে গিয়ে মনে পড়লো সেই ছেলেটার কথা।

ব্রিটিশ চলিয়া গিয়াছে তবু তাহাদের দ্বিজাতি তত্ত্ব আজও মানুষ মারিতেছে,
পাকিস্তান চলিয়া গিয়েছে তবু তাদের ঔরসজাত পাকিমন পেয়ারুরা আজও আমাদের বিভক্ত করিয়া চলিতেছে।

লাস্টে একটা জোকস বলি।
এক পাকি মেজর ফ্যান পরিস্কার করার জন্য তার সদ্য বার্ণিশ করা টি-টেবিলে ওপর কাঁদামাখা জুতো নিয়েই উঠে পড়লেন।
স্ত্রী বলিলেন;
"টেবিলের ওপর একখানা কাগজ বিছাইয়া লইলেই তো পারো..."

সহাস্য মেজর সাহেব কহিলেন;
"বোকা মহিলা, আমি তো এমনিতেই নাগাল পাইতেছি..."
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×