somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সেলিব্রেটি কনসার্ট,চেতনা,দেশপ্রেম এবং দেশপ্রেমিক সমগ্র

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পয়েন্ট নাম্বার ১,

মার্চের চেতনাকে চেতনাশক দিয়া অজ্ঞান না করিয়াই সজ্ঞানে ইহার পশ্চাতদেশে সজোরে বারংবার আঘাত করার যে নমুনা দেখিতে পাইতেছি তাহা কথিত "ব্র্যান্ড ভ্যালু" এর সাথে মিশ্রিত হইয়া একটি আন্তর্জাতিক মানের অবাধ , নিরপেক্ষ ও সচ্ছ "দেশপ্রেম" এবং "দেশপ্রেমিক" উদ্ভূত হইয়াছে তাহা দেখিয়া মার্চের শহিদগন কবর হইতে ধরফরাইয়া উঠিবে বলিয়া বোধগম্য হয়।তখন কি প্রকারের যুক্তি তাহাদিগকে ফরমাইবেন আপনারা?আপনাদের ভিতরে বাহিরে যে পরদেশভক্তির সুপ্ত বীজ এতদিনে চারাগাছ হইয়া গাছ হইবার পর্যায়ে আছে তাহা যদি আপনাদের কাছে এখন অজ্ঞাত থাকে তাহা হইলে শুনিয়া রাখুন,দেশ আপনাদের কখন গ্রহন করিবে না।মরিয়া যান অথবা বাচিয়া থাকুন , হইয়া যাইবেন তেলাপোকা!

পয়েন্ট নাম্বার ২,

বাঙালির একদা এরূপ দেশাত্ববোধ ছিল যে কবি বলিয়াছিলেন "দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া"।কবি আজ বাঁচিয়া থাকিলে তাহার মৃত্যু রহস্য খোজার জন্য ৪৮ টি ঘন্টা ব্যায় করার প্রয়োজন বোধ আমি করিতাম না বলিয়া মনে করি।

পয়েন্ট নাম্বার ৩,
আপনি খুবই স্মার্ট,আপনি হিন্দি গান শুনিয়া বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সিড়িতে গাইতে গাইতে মুখে ফেনা তুলিয়া ফেলেন,আপনি মায়ের কোলে বসিয়া হিন্দি সিরিয়াল গলধকরণ করতঃ পরদিন আপনার বান্ধবের সহিত ইহার আলোচনায় "টক শো" এর বক্তা বনিয়া যান,আপনি কথায় কথায় হিন্দি ভাষার অমৃত বাক্যগুলো প্রসব করেন,আপনি আপনার হাততালি এ আর রহমান আর আকোন এর জন্য রাখিয়া দেন,আমিও বলিব আপনি স্মার্ট,কিন্তু আপনার বাংলাদেশে বাস করার অনুকুলে কতখানি স্মার্ট ,তাহা নিয়া যথেষ্ট সন্দেহের অবকাশ রহিয়াছে।আপনি তাহাতে বাধ সাধিয়া বলিবেন হ্যা আমি দেশপ্রেমিক,আমি স্মার্ট।আমি বলিব আপনার আচরণেই বোঝা যাইবে আপনি কিসের প্রেম করিতেছেন,স্বদেশের নাকি বিদেশের,দেশপ্রেম শুধুমাত্র অন্তরে লালন করার জিনিস নহে,ইহা দেখানোর জিনিস,আপনি যতই মানুষকে দেখাইতে পারিবেন আপনি দেশপ্রেমিক,আপনি ততই স্মার্ট হইয়া যাইবেন।আজকে ইহাদের অনেককেই দেখিলাম কনসার্টের সমালোচনা করিতেছেন।ইহা যেন ভুতের মুখে রাম রাম!সমালোচনা অবশ্যই করিবেন,তবে নিজেদের আচরণ ঠিক করিয়া,না করিয়া কোনদিনো নহে।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×