somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ - আমার হিন্দি মুভি দর্শন

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বেশিরভাগ মানুষ হিন্দি মুভি দেখে , এর যথেষ্ট কারণ আছে।আমাদের সংস্কৃতির সবচেয়ে কাছাকাছি সংষ্কৃতি ভারতের । ভৌগোলিক সহ বিভিন্ন কারণে ভারতের কালচারগুলো অনেকাংশে আমাদের কালচারের সাথে একাকার হয়ে গেছে । মুভির দিকটাও ঐরকম । আমি ব্যক্তিগতভাবে হিন্দি মুভির প্রতি একটু বেশি বিরক্ত। এগুলো আমাদের দেখা উচিত কি উচিত না সে তর্কে যাচ্ছি না। তবে সমালোচনাটা কিন্তু করাই যায়।পুরোটাই আমার ব্যক্তিগত মতামত।

১। ভারতের বেশিরভাগ ডিরেক্টর এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন না। তারা একটু ভীতু স্বভাবের।তাদের ভয় হয় এই বুঝি আমার মুভি ফ্লপ খেলো । ফলে বছরের পর বছর তারা একই আগাছা জন্ম দিয়ে আসছেন । ব্যতিক্রম আছে, তবে খুবই নগণ্য।
২।মুভিগুলোতে যে মেসেজ দেয়া হবে বেশিরভাগ সময় ঐ মেসেজগুলোর মাধ্যমে মুভির কাহিনী প্যারালালি চলে না, মেসেজগুলো চেঞ্জ হয়ে যায় এরকম কিছু না বরং অন্য কোনো ইলিমেন্ট বা কাহিনীর অংশের সাথে সেগুলো ভালোভাবে কনফ্লিক্ট করে।ফলে একটা হ য ব র ল অবস্থার সৃষ্টি হয় ।
৩।প্রেম ভালোবাসা ছাড়া হিন্দি মুভির জন্ম হয় না , প্রচন্ড স্ট্রং একটা থিম পুরোটাই নষ্ট হয়ে যায় এই জোড় করে ঢুকানো প্রেম ভালোবাসার জন্য।এমনকি এগুলো মুভির মেসেজের সাথে সংঘর্ষ বাধায় । এমনকি একটা মুভির এন্ডিং এর ১০-১৫ মিনিট যেখানে খুবই গুরুত্বপূর্ণ সেখানে হয়তো মেসেজ এর বদলে প্রেম ভালোবাসার আধিক্য দেখা যায় ।
৪।মুভিতে খুব গুরুত্বপূর্ন একটা বিষয় হচ্ছে চরিত্র বা ক্যারেক্টার এর বিকেন্দ্রীকরণ। বেশিরভাগ হিন্দী মুভিতে দেখা যায় একটি ক্যারেক্টার One man army . দেড় থেকে দুই ঘন্টা শুধুমাত্র একটা ক্যারেক্টার এর উত্থান দেখতে দেখতে স্বভাবতই বিরক্ত হয়ে যাওয়ার কথা।প্রধান চরিত্র তো অবশ্যই থাকবে ,কিন্তু প্রধান চরিত্র যদি ৮০ শতাংশ প্রভাব খাটায় এবং আশেপাশের চরিত্রগুলোর এর অর্ধেকও প্রভাব থাকে না তখন ব্যাপারগুলো সত্যিই ডাল লাগে ।
৫।যারা মুভি বানায় তারা মনে করে দর্শকরা গাধা, তারা কিচ্ছু বোঝে না , সো তাদের খাওয়া দাও । একটি মুভির মাধ্যমে যে কথাগুলো বলা হয় তার বেশিরভাগই সুন্দর করে প্রকাশ করে দেয়া হয় । যার কারণে মুভিগুলো ওয়ান টাইম ইউজ পরিত্যক্ত টিশ্যু হয়ে যায়।
৬।কোনো মুভি একেবারে পারফেক্ট না , কিন্তু হিন্দী মুভিতে ছোট ছোট ভুলের আধিক্য মুভিগুলোর বারোটা বাজায়।
৭। বেশিরভাগ সময় হিন্দি মুভিগুলোর নামে শুনি ইন্সপায়ার্ড ফ্রম অমুক মুভি , কপি ফ্রম তমুক মুভি , এমনকি অনেক বিখ্যাত মুভির( যারা হিন্দি মুভিখোর তাদের ভাষায় ) অবস্থা থাকে এইরকম। এটা আমার কাছে তেমন চুলকানির ব্যাপার না যদিও। কিন্তু যখন হিন্দি মুভিটা দেখি তখন স্বভাবতই ঐ মৌলিক মুভিটার সাথে মাথায় একটা তুলনা চলে আসে।যা পরে হিন্দি মুভিটার ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভংগির সৃষ্টি করে।
৮।Genre যেটাই হোক সৃষ্টির শুরু থেকে নাচানাচি হিন্দি মুভির মৌলিক উপকরণ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×