দুটো মানচিত্রে কাটাতারের বেড়ার
হিসেব নিকেশ চুকিয়ে দেবার সময় হয়েছে কি ?
তোমার সীমান্তেই আমি গেছি মিশে অনন্ত যৌবন ধরে ;
তোমার হুংকারেও আমার নিশ্বাসের শব্দের এক প্রবল অনুনাদ,
ওই কাদামাটি ওই বাতাস হাতে মুখে গায়ে লেগে আছে আমার
পারবে না দখল করতে আমায় ??
পারবে না ?
ধ্বংস হয়ে যাবে দেয়াল , ধ্বসে যাবে অহমিকা সব
শুধু একটিবার নিয়ে যাও,
ছিনিয়ে নিয়ে যাও মোরে ।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



