প্রিয় রঙ বলে কিছু নেই।লাল শাড়ি নতুন বউয়ের কাছে ভাল লাগলেও, লাল রক্ত কিন্তু ভাল লাগবে না।লাল রং সপ্নের প্রতীক কিন্তু লাল রক্ত ভাইয়ের প্রতীক।
.......হয়ত কোন দোকানে গিয়ে হলুদ টি শার্ট পছন্দ করলেন কিন্তু গাড়ি কেনার সময় ওই রঙ টাই অসহ্য বলে মনে হবে।রঙ বাছাই করার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য অনেকেই কালো রঙ বেছে নেয়......
কিন্তু ঘরের দেয়ালের রঙ কালো হোক এর পক্ষে আবার কেউ নেই।অর্থাৎ প্রিয় রঙ বলে আসলে কিছুই নেই।
আবার সময় বলেও কিছু নেই।সূর্য উঠেও না, আবার নামেও না।
আসলে আমরাই চারদিকে ঘুড়ি। সময় চলতেই থাকবে.....
প্রিয় মানুষ বলেও আসলে কিছু নেই,আজ আপনার কাছে যে মানুষটি প্রিয়,সে আপনার প্রিয় হত না যদি না তার সাথে আপনার দেখা না হত।
আপনার জন্ম যদি লেবানন বা জাপানে হত, তাহলে আপনি নিশ্চয়ই সেখানকার কাওকে প্রিয় মানুষ হিসেবে বেছে নিবেন।
আমার জন্ম হয়েছে তোমার জন্য, তোমাকে ছারা আমি বাচব না.......এগুলা ফালতু কথা।
জগতে কেউ কারও প্রিয় হয়ে আসেনি,সবাই জগতে এসেই প্রিয় ও অপ্রিয় বানিয়ে নিয়েছ..।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




