
সবার গরু-ছাগল-হাসঁ-মুরগি কেনা শেষ, সেই সাথে প্রায় শেষ ছবি আপলোড। আমার তো সব কিছুতেই লেট হয় এটাতেও হল।
শুক্রবার, আমাদের একখানে শেষ হাট। সাধারনত কুরবানির আগের শেষ হাটে আমরা যা কেনার কিনে থাকি, এবারো ব্যাতিক্রম হল না।
হাটে আমার যাউয়াটা অপ্রয়োজনীয়, বড়ারাই সব করে। আর তাছাড়া আমি গরুর সাইজ ছাড়া কিছুই বুঝি না।
কিন্তু আমি প্রতিবার গরুর হাটে যাই। দুটো কারেনে। এক হল গরুর মালিকের নাম ঠিকানা জেনে নিতে আর দুই তার সেই গরুর প্রতি যে মমতা সেটা দেখতে। আই মিন তাদের শেষ বিদায় টা দেখতে।
গতবার যে গরু কোরবানি দিয়েছিলাম তার মালিকের নাম ওমর ফারুক। এবার কাকতালীয় ভাবে যার কাছে গরু কিনেছি তার নাম ও ওমর।ওমর আলী।
প্রতিবারই গরুর মালিক বিক্রি শেষে খুব মমতা দিয়ে বুঝিয়ে দেয় গরুটি কি খেতে পছন্দ করে আর কি কি খায় না। এবারো তার ব্যাতিক্রম হল না। ওমর আলী বুঝিয়ে দিলেন তার গরু সকালে কি খায় দুপুরে কি খায় আর রাতে কি খায়। আমি জানি তার বলা কথা গুলো আমরা পালন করব না কিন্তু মনোযোগ দিয়ে শুনি।
অবশেষে বিদায়ের পালা। বিদায় টা অনেকটা পিতা বিয়ের দিন কন্যাকে যেভাবে বিদায় দেয় প্রায় তেমনই হয়। আমরা গরু নিয়ে হাট থেকে বের হয়ে আসছি আমাদের সাথে সাথে আসছেন ওমর আলী। খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট, ঝাপসা চোখ নিয়ে কিছু বলতে চাইছেন।
কাছে এগিয়ে এলেন, এসে সবাইকে উদ্দেশ্য করে একটাই কথা বলতে পারলেন- "জবাই করার সময় আস্তে ফালায়েন, অনেক আদরের তো ব্যাদনা পাবে।"
বলেই কয়েক ফোটা পানি গড়ীয়ে পরল তার চোয়াল বেয়ে। ভাড়ি হয়ে উঠল আমাদের অনেকের চোখই।
ঈদ মোবারক
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



