somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রাম্য স্কুল আর শিক্ষকদের মধ্যে চলতে থাকা গ্রুপিং। আমার জীবনের অনন্য এক অধ্যায়।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এখনো মনে আছে, SSC পরীক্ষার আগ মুহূর্তে একটা বিশেষ সংকটে পড়েছিলাম। ২০১১ সালের শুরুর দিকের কথা। শিক্ষা জীবনের চিরাচরিত নিয়ম অনুসারে কোন একটা ব্যাচ বিদ্যালয় থেকে বিদায় কালে তাদের জন্য স্কুল কর্তৃপক্ষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আমাদের বেলায়ও তার বিপরীত হল না। বিদায় অনুষ্ঠানের একটা এজেন্ডা থাকে বিদায়ী ভাষণ। বিদায়ী শিক্ষার্থীদের প্রতি এই ভাষণ পাঠ করে থাকে ১০ম শ্রেনীর সবচেয়ে ভালো দুইজন শিক্ষার্থী। আর নবীনদের প্রতি বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই জন পাঠ করে থাকে। নিয়ম অনুসারে আমাদের পক্ষ থেকে একটা মেয়ে ও আমি সিলেক্টড হয়েছিলাম। মেয়ে শিক্ষার্থী খুব ভালোভাবেই হৃদয় নিংড়ানো বিরহের সব উক্তি ব্যবহার করে সকলকে অশ্রুসিক্ত করেছিল। তারপর আমার পাঠ করার সময়

ভরা মজলিশে বিদায়ী বিরহের চাইতে স্কুলের অসংগতি গুলো যুক্তি দিয়ে তুলে ধরাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হল। স্কুল শিক্ষকদের মধ্যে চলতে থাকা গ্রুপিং, একপ্রকার স্নায়ু যুদ্ধও বলা যায়। আর সেখানে যদি স্কুল ম্যানেজিং কমিটির কেউ জড়িত থাকে তাহলে তো আর কোন কথাই নাই। আমাদের স্কুলে গ্রুপিং ব্যাপারটা তখন আলোচনার তুঙ্গে। কেউ কাউকে একবিন্দু ছাড় দিতে চাইছিলনা অনেকটা দুই সতীনের সংসারের মত।

আমি যখন ব্যাপারগুলো তুলে ধরলাম, তাৎক্ষণিক অনেক বাহবা পেলাম। কিন্তু পরে শিক্ষকদের তোপের মুখে পড়তে হল। স্কুলের কিছু পুরনো শিক্ষার্থীদেরকে (যারা কিনা এলাকার একটা স্থানীয় কলেজে লেখাপড়া করতো) আমার বিরুদ্ধে লেলিয়ে দেয়া হল। উঠতে বসতে ঝামেলা। ব্যাপারগুলো কেউ না বুঝলেও সালাম ভাই নামের একজন বুঝেছিল। তিনি আমাকে তাৎক্ষণিক সাহায্য করেছিল।

স্কুলের অসঙ্গতিগুলো আমি না প্রকাশ করে যদি কোন ভালো স্টুডেন্ট অথবা প্রভাবশালী কেউ বলতো তাহলে তাকে এত ঝামেলাতে পড়তে হতোনা, যতটা ঝামেলাতে আমি পড়েছিলাম। আমার পাশের ছেলেটাও আমাকে ধিক্কার দিয়েছিল যে কিনা আমাকে ছাড়া তার পরীক্ষায় পাশের কথা চিন্তাও করতে পারতোনা। আজ প্রায় ৪বছর পর সেও স্বীকার করছে আসলে ২০১১ সালে আমিই ঠিক ছিলাম। ২০১১এর গ্রুপিং আজ অনেকটা গ্রুপিং গ্যাংএ পরিণত হয়েছে যার কারণে এখন বার বার রেজাল্ট খারাপ করছে। স্কুলে এখন তেমন কোন শিক্ষকের সাথে আমার ভালো সম্পর্ক নেই (জাফর স্যার ছাড়া)। তাই তেমন কোন খোজখবর পাইনা

শিক্ষণীয়ঃ যোগ্য ব্যক্তিকে দিয়ে যোগ্য কাজ করানোটাই বুদ্ধিমানের কাজ। শিক্ষকদের মধ্যে চলতে থাকা গ্রুপিংএর ব্যাপারটা প্রভাবশালী কাউকে দিয়ে ফুটিয়ে তুললে কার্যকরী হতো।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×