এমএলএম কোম্পানি বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বার্তা২৪ ডটনেট
ঢাকা, ৭ এপ্রিল: ডেসটিনিসহ এমএলএম কোম্পানির জনস্বার্থ হানিকর প্রতারণামূলক বিদ্বেষী কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্যের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা এ দাবি জানিয়েছেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “এমএলএম কোম্পানিগুলো মানুষকে প্রতারণার মাধ্যমে তাদের নিজস্ব মুনাফা বাড়িয়েছে। তারা (কোম্পানিগুলো) বলছে ৪৫ লাখ মানুষের কর্মসংস্থান করেছে। আসলে তারা এই মানুষগুলোর সঙ্গে প্রতারণা করেছে। তাই এসব প্রতারক প্রতিষ্ঠান বন্ধে সরকারের কাছে দাবি জানাচ্ছি।”
তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান বলেন, “ডেসটিনি কর্মসংস্থানের নামে আমাদের দেশের শিক্ষিত জনগণের সঙ্গে প্রতারণা করছে। এমএলএম কোম্পানিগুলো ‘শিক্ষার কোনো দরকার নেই, তিন বা চার বছর কাজ করলে সারা জীবন বসে খেতে পারব’ এ ধরনের বক্তব্যের মাধ্যমে আমাদের ছাত্র সমাজের সঙ্গে প্রতারণা করছে।” এ ধরনের কোম্পানি বন্ধ করতে কর্তৃপক্ষের প্রতি তিনি আহবান জানান।
বার্তা২৪ ডটনেট/এইচকেএ/জবা
১৩টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।