somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ক্ষতি মানবো না কিছুতেই : নপুংসকতার বিশ্লেষণ

০২ রা জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা : ১

এশিয়ান ইউনিভার্সিটির কিছু বখাটে ছাত্র পিটিয়ে রক্তাক্ত করেছে বোনের হাহাকারে ছুটে আসা এক ভাইকে। আদরের ছোট বোনটি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল গালি-গালাজ করে এবং মারধোর করার হুমকি দেয় ! মেয়েটি মোবাইল ফোনে তার ভাইকে আসতে বলে... সাহায্যকর্তা ভাই ঘটনাস্থলে এসে কিছু বুঝে ওঠার আগেই শয়তানের বাচ্চারা রিকশার চেইনের মতো শক্তিশালী অস্ত্র দিয়ে ক্ষত-বিক্ষত করে দেয় তার চামড়া... বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।

আশ্চর্যের বিষয়... প্রিয় ( ! ) পুলিশ বাহিনী এখানেও দারুণ সততা আর সাহসিপনা দেখিয়েছে ! আহত ভাইয়ের কেস পর্যন্ত নিতে তারা নারাজ... সমান তালে মদদ দিয়ে চলছে ধর্ষক পুলিশ... অপরাধীদের, অপরাধকে !

আরও একটা ব্যাপার... এশিয়ান ভার্সিটির সামনে টহলরত পুলিশেরা এগিয়ে আসেনি... নির্বিকারভাবে দাঁড়িয়েছিলো... কেউ এগিয়ে আসেনি... নপুংসক পুরুষের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে !

হাসানকে সবশেষে উদ্ধার করেন একজন "নারী" ।

ঘটনা : ২


বাংলাদেশ মেডিকেল কলেজের ছাত্র এহতেশাম আল জিয়াদকে ( মৃণাল) কী কারণে পিটিয়ে হত্যা করা হলো, পুলিশ ও নিহতের পরিবার সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি।
খবরের কাগজে মৃণালের নিষ্পাপ ছবিটা দেখলে চোখে পানি চলে আসে... সেটাই স্বাভাবিক। মর্মান্তিক ব্যাপার, মৃণালকে 'মোবাইল চোর' উপাধি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ষড়যন্ত্রকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্ররা ! মৃণালের হত্যার সাক্ষী এসএম হলের ১৪২ নম্বর কক্ষ... হলের ২০-২৫ জন ছাত্র লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে মৃণালকে সবার সামনে... নপুংসক ঢাবির ছাত্রদের সামনে !

নপুংসকতার বিশ্লেষণ :

অনেক বখাটের ধারণা : মেয়েদের উত্যক্ত করা, মোবাইলে অনুমতিহীনভাবে ছবি ধারণ করা, যৌনতার জোয়ারে নিজেকে ভাসিয়ে দেয়াই হলো - পুরুষত্ব !

তাহলে যে হাসান তার আদরের ছোটবোনকে বাঁচাতে ছুটে গিয়েছিলো ক্রোধান্বিত বাঘের মতো... সে কেমন পুরুষ ? সে-কি মৃত্যুঞ্জয়ী অমর বীর নয় ? সে কি দেশমাতার আদর্শ সন্তান নয় !

যারা মৃণালকে পিটিয়ে হত্যা করলো- তারা কেমন বাবা-মায়ের সন্তান ?

ধিক্কার ছাত্র নামের, পুলিশ নামের নপুংসকগুলোকে...

৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×