somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিয়তি...

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল সকাল সুন্দরী প্রিয়তমার ডাকে ঘুম
ভাঙ্গে জাভেদের। খুব দ্রুত তৈরী করে নেয়
নিজেকে, অফিসে যেতে হবে যে। ভাল
বেতনের চাকুরীর জন্য মাঝে মাঝেই
সিএনজি তে উঠে বসে, আজও তার
ব্যতিক্রম হল না। ইচ্ছে আছে বেতন আরও
একটু বাড়লেই
একটা গাড়ি কিনে ফেলবে সে, তারপর মা,
বাবা, বৌ আর আদরের ছোট
বোনকে চমকে দিবে।
বাইরে বেড়াতে নিয়ে গেলে ছোট
বোনটা কতই না আব্দার করে ভাই এর কাছে।
এসব ভাবতে ভাবতেই অফিসে ঢোকে সে,
বিশাল অফিস। একপাশেই তার জন্য
আলাদা একটা রুম। অনেকে নিজের ডেস্ক
থেকে শুভ সকাল জানায় তাকে।
মনটা ফুরফুরে লাগে। নিজের যোগ্যতায়
চাকরীটা পেয়েছে ও। ঈদের আগে আজই
শেষ অফিস, কাজের চাপও একটু বেশি।
তারপরেও আজ সবাই খুশি, বেতন+
বোনাসের টাকা পাবে সবাই। অফিস
থেকে ফেরার সময় দুইটা আড়ং এর
পাঞ্জাবি, একটা নিজের আরেকটা বাবার
জন্য, একটা বড় পুতুল পান্ডা ছোট বোনের
জন্য( যদিও এখন ও ক্লাস টেন এ পড়ে,
সামনেই ssc দিবে) কিনে নিয়ে আসে।
বৌ বা মায়ের জন্য কিছু কেনে না, কারন
এবার বৌ শাশুড়ি মিলে ঈদের বাজার
করবেন বলেছেন।
ঈদের দিন সকালে গোসল শেষে সবাই নতুন
কাপড় পড়ে সমবেত হয় নামাযে। নামায
শেষে বাসায় এসে যথারীতি ভাই বোনের
খুনসুটি, মা বাবার আদরের বকা, স্ত্রীর ক্ষীণ
অভিমানি ভালবাসায় এক
টেবিলে বসে সেমাই উতসবে যেন চাদের
হাট। মা আড়ালে নতুন বৌমার জোর
করে কিনে দেয়া আচলে চোখ মোছেন,
বাবার গলাটা ধরে আসে আবেগে। জাভেদ
সবকিছু খেয়াল করলেও এড়িয়ে যায়।
"হারামজাদাটা এখনও ঘুমুচ্ছে? জমিদারের
পুতরে বাইর কইরা দেও না ক্যান!!!
বুড়ো ধাড়ি, এখনও বাপের
ঘাড়ে বইসা রইছে কোন আক্কেলে?" অসুস্থ
বাবার গলা ভাঙ্গা চিতকারে ধড়ফড়
করে উঠে বসে তেল চিটচিটে বিছানায়।
নাহ, কিছুই করতে পারছে না জাভেদ, নাই
তার মামা চাচা, নেই কাগুজে নোটের জোর,
চাকুরি কিভাবে হবে? বি সি এস এ টিকেও
কিছুই হল না, ভাইবা বোর্ড এ গেলেই
সরাসরি বলে বসে, "কে আছে তোমার?"
কেউ যে নেই ওর। বাবার চিকিতসা,
সংসারের খরচ, বোনের ফরম ফিলাপের
টাকা- কোনটায় জোগাড় হয় না। কিন্তু
না,এবার হবেই...
পকেটে ৩০ টাকা আছে, একটা ছোট চাকু
কেনে ও, ষ্টেশনের পাশেই
নিরিবিলি একটা জায়গা দেখে বসে থাকে
ঝোপ বুঝে কোপ মারবে।
একটা রিক্সা এগিয়ে আসছে, প্রৌড় একজন
ভদ্র লোক বসে আছেন,
সামনে গিয়ে দাড়ালো জাভেদ, নতুন
ঝিলিক দিয়ে ওঠা চাকুটা দেখিয়ে টাকার
ব্যাগ টা নিয়ে নিলো,
কেদে দিয়েছিলো লোকটা, কিন্তু O একদমই
মায়া দেখায়নি।
মায়া কেন দেখাবে, এ সমাজ তো তার
প্রতি মায়া দেখায়নি, মূল্য দেয়নি তার
মেধা আর পরিশ্রমের, তাহলে ওই
বা সমাজের মানুষের
প্রতি মায়া দেখাবে কেন!!!
ব্যাগটা নিয়ে প্রথমে একটু দৌড়,
পরে আস্তে আস্তে হাটতে শুরু করে ও।
ট্রেন আসার হুইসেল শোনা যাচ্ছে দুর
থেকেই, গন্তব্যে ফিরছে ট্রেন...
সাথে জাভেদ সাহেবও....
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×