somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নারীদেহঃ আমাদের ভাবনাঃ শ্রদ্ধা প্রতিটি নারীকে

১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি নারীবাদী না , তবে বাস্তববাদী হওয়ার চেষ্টা করছি।
.
সত্যি কথা হলো, ঋতুস্রাব/Menstruation নিয়ে হাসাহাসির অভ্যাসটা ছেলেদের।
.
পিরিয়ড/Menstruation খুব স্বাভাবিক একটা ব্যাপার। একটা মেয়ে সুস্থ কিনা তা নির্ণয় করতে এটার ভূমিকা অনেক। পিরিয়ড আপনার মায়ের হয়, ভবিষ্যৎ স্ত্রীর হবে, আপনার বোনের হয়, আপনার মেয়ের ও হবে।
.
যে জিনিসটা আপনার আমার জন্মের ভূমিকা পালন করে, সেটা নিয়ে এত ট্রল কেন? এটাই তো মাথায় ঢুকে না।
.
যেদিন আপনার বৌয়ের বা মেয়ের পিরিয়ড সংশ্লিষ্ট কোন রোগ( Menorrhagia, Menorrhalgi, Menometrorrhagia, Leucorrhea, Cryptomenorrhoea etc etc ) নিয়ে যখন হাসপাতালে ভর্তি হবেন তখন নিশ্চয়ই মজা করার মানসিকতায় থাকবেন না! কয়েকদিন প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে তখন।
.
ক্লাসে তলপেট আঁকড়ে ধরে যে লজ্জায় ব্যথায় মেয়েটা মুখ লাল করে বসে আছে ওর কষ্ট আমরা ছেলেরা কোনদিন বুঝব না।
.
ব্যপারটা সোজা করে বুঝিয়ে বলি, জন্মের সময় ৩,৫০,০০০ ডিম্বানু থাকে মেয়েদের ডিম্বাশয়ে থেকে প্রতি মাসে ১ টা ডিম্বানু Mature হয় শুক্রানুর সাথে মিলে নিষিক্ত হওয়ার জন্যে। সে হিসেবে একজন মেয়ের Reproductive Age (13-45) এ প্রায় ৪৫০ টা ডিম্বানু Mature হবার সুযোগ পায়। আর বাকি ডিম্বানুগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়, পিরিয়ড বন্ধ হয়ে তখন, যাকে মেডিকেলের ভাষায় আমরা বলি মেনোপজ। সোজা কথায়, সাধারনত, ৪৫ বছর বয়সের পর মেয়েদের আর মাসিক হয় না।
.
যাই হোক প্রতিমাসে একটা করে ডিম(Ovum) একটা মেয়ের ডিম্বাশয় (যেখানে ডিম্বানু জমা থাকে, Ovary ) থেকে বের হয়ে জরায়ুতে( Uterus, যেখানে বাচ্চা বেড়ে উঠে) অপেক্ষা করতে থাকে শুক্রাণুর জন্যে, কখন বেচারা আসবে।
.
শুক্রাণু যদি আসে তো ভাল, শুক্রাণু ডিম্বানু নিষিক্ত হয়ে জাইগোট (Zygote)তৈরি করে, যা শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হয়। ডিম্বানু যদি নিষিক্ত হয় সে ক্ষেত্রে মাসিক বন্ধ থাকে।
.
কিন্তু যদি ডিম্বানু টি কোন শুক্রাণুর সাথে মিলিত হতে না পারে, তখনই ঘটে এই পিরিয়ড (Menstruation) নামক ঘটনার। জরায়ু তে অবস্থান নেয়া ডিম্বানু টি তখন জরায়ুর ভিতরের লেয়ার (Endometrium) কে ছিড়ে ফেলে বের হয়ে যেতে থাকে।
.
আপনি চিন্তা করেন আপনার শরীরের একটা অংশ একজন ছুরি দিয়ে কেটে নিয়ে যাচ্ছে , ব্যাপারটা অনেকটা এরকম ই। মেয়েদের ক্ষেত্রে যেটা ন্যাচার‍্যালি হচ্ছে। এর জন্যেই এত ব্যাথা হয় আর এর ই জন্যেই মাসিকের রক্তের সাথে জমাট বাধা রক্তের মত কিছু থাকে যা কিনা জরায়ুর ছিড়ে নিয়ে আসা অংশ। ( Endometrium, blood vessel-rich, glandular tissue layer, Decidua)।
.
একবার ভাবুন তো, আপনার অণ্ডকোষ দুটো পেটের অংশ (Abdominal Organ) হলেও তা দেহের বাইরের দিকে থাকে, এটা নিয়ে মেয়েরা কোন ট্রল করেছে কখনো? শুধু তাই না, স্পর্শকাতর অঙ্গ এটা, জীবনে কোনদিন দুর্ঘটনা বশতও যদি এখানে আঘাত পান, তো সেদিন বুঝবেন।
.
স্বাভাবিক একটা প্রক্রিয়াকে ট্রল বানাতে সত্যি বলতে ছেলেরাই দায়ী, আরো সত্যি কথা হলো, আমরা বাঙালী ছেলেরাই দায়ী।
.
ছেলেরাই জিজ্ঞেস করবে একটা মেয়েকে - রোজা রাখিস নাই? ''অসুস্থ'' বললে বাঁকা একটা হাসি দিবে। অথবা কখনও বা মেয়েটা দাঁড়িয়ে থাকবে ফার্মেসির বাইরে- ভিড় কমলে লোকজনের রক্তচক্ষু আর টিটিকারী উপেক্ষা করে প্যাড নেয়ার অপেক্ষায়।
.
সময় আছে, পথে আসুন। মনে রাখবেন, আমাদের মায়ের এটা হত বলেই আপনি আমি পৃথিবীর মুখ দেখছি।
.
যে পুরুষকে জন্ম দিয়ে মেয়েদের গর্ব করে বলার কথা "আমাদের জন্যই তোমাদের জন্ম হয়", ঠিক সেই জন্ম দেয়ার কারনের জন্যই যেন কোন মেয়েকে আর বিদ্রুপের হাসির স্বীকার হতে না হয়।
.
#শ্রদ্ধা
#সকল_নারীর_জন্য

[বোঝার সুবিধার্থে একটা ভিডিও লিঙ্ক দিলামঃ

[ https://www.youtube.com/watch?v=UJm6xlvd3sM ]
.
[সাথে একটা ছবিও দিলাম যেটা Fertility Clock নামে পরিচিত...]

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৯
৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×