আধার কাটার স্বপ্ন
২০ শে মে, ২০১৭ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেমন জানি গুমট সময়
অন্ধকার চারপাশ
মেঘেদের ঘনঘটা আকাশময়
খনে খনে বিদ্যুৎ চমকানোর শব্দ
আলোর ঝলকানি,
উচ্ছাসিত কন্ঠস্বর চেপে রাখা
মিছিলে ভীতু চোখ
গুলিবিদ্ধ তরুন
প্রতিবাদহীন প্রস্থান
কিংবা অঙ্গহানি।
মরে যাচ্ছে
মেরে যাচ্ছে
পুড়ে যাচ্ছে
কিংবা পোড়াচ্ছে
তবু শেষ হচ্ছে না খেলা,
নড়ে উঠছে সবাই
থামিয়ে দিচ্ছে
থেমে যাচ্ছে
বুকের ভেতর কষ্ঠ বাড়ছে
তবু ফুরোচ্ছেনা বেলা।
অন্তরালে অন্তরগুলো
বধির হচ্ছে রোজ
চিৎকার বাড়ছে
চেচামেচি বাড়ছে
হারছে কেবল সভ্যতা,
গ্রেপ্তার হচ্ছে
জেলখানা ভরছে
আবার কেউ কেউ গুম হচ্ছে
লাশ মিলছে নদী কোলে
হারিয়ে যাচ্ছে নাব্যতা।
স্বপ্ন দেখি
এখনো রোজ
সবাই নিচ্ছি সবার খোঁজ
নিখোঁদের খোজ মিলেছে
সবাই আছে ভালো,
অবসান হয়েছে দুঃসময়টার
পালিয়েছে মেঘ কালো
সবাই জেগেছে একসাথে
আধার কেটেছে আলো।
http://www.bangla-kobita.com/himsailo/adhar-kater-shopno/
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন